ডেউয়া
| ডেউয়া Artocarpus lacucha | |
|---|---|
| ডেউয়া গাছ | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ: | Plantae |
| শ্রেণীবিহীন: | Angiosperms |
| শ্রেণীবিহীন: | Eudicots |
| শ্রেণীবিহীন: | Rosids |
| বর্গ: | Rosales |
| পরিবার: | Moraceae |
| গোত্র: | Artocarpeae |
| গণ: | আর্থোকারপাস |
| প্রজাতি: | A. lacucha |
| দ্বিপদী নাম | |
| Artocarpus lacucha Buch.-Ham. | |
| প্রতিশব্দ | |
| |
ডেউয়া বা ঢেউয়া বা মাদার ('ডেউফল' বা 'ঢেউফল' বা ‘বোনকাঁঠাল’ বা' ‘বত্তা’) এক ধরনের অপ্রচলিত টক-মিষ্টি ফল। এর সংস্কৃত নাম 'লকুচ' ও হিন্দী নাম 'ডেহুয়া'। ডেউয়া গাছের বৈজ্ঞানিক নাম Artocarpus lacucha বা Artocarpus lakoocha Roxb। এটি মোরাসিই পরিবারভুক্ত ক্রান্তীয় চিরসবুজ বৃক্ষ।[১] এটি ভারতীয় উপমহাদেশের সর্বত্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রচুর জন্মে। এর কাঠ বেশ উন্নতমানের। এর ফল সুস্বাদু এবং উপকারী।[২]

বর্ণনা
[সম্পাদনা]ভিন্ন ভিন্ন অঞ্চলে এই গাছটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। ডেউয়া, ডেপর বা ডেপোর পশ্চিমবঙ্গে এটি মাদার নামে পরিচিতো ।
বহু শাখা-প্রশাখা বিশিষ্ট, বড় আকারের বৃক্ষ। প্রায় ২০-২৫ ফুট উঁচু হয়, এর ছাল ধূসর-বাদামী রঙের। গাছের ভেতর সাদাটে কষ বা আঠা থাকে। এর পাতা ৬-১২ ইঞ্চি লম্বা ও ৪-৭ ইঞ্চি চওড়া হয়, যা অনেকটা কাকডুমুরের (Ficus hispida) পাতার ন্যায়, তবে আকারে সামান্য বড়। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা। স্ত্রী ফুল আকারে বড়, বোঁটা ছোট ও মসৃণ। এ ফুলে পাঁপড়ি নেই, ছোট গুটির মত। স্ত্রী ফুল থেকে ফল হয়। ফল কাঁঠালের ন্যায় যৌগিক বা গুচ্ছফল। বহিরাবরন অসমান। কাঁচা ফল সবুজ, পাকলে বহিরাবরণ হলুদ। ভিতরের শাঁস লালচে হলুদ। ফলের ভেতরে থাকে কাঁঠালের ছোট কোয়ার (কোষের) মত কোয়া এবং তার প্রতিটির মধ্যে একটি করে বীজ থাকে। সাধারনত ফেব্রুয়ারি শেষ বা মার্চ মাসের প্রথম দিকে ফুল আসেতে শুরু করে এবং মে মাসের শেষ দিক থেকে ফল পাকতে শুরু করে। গাছ রোপনের উপযুক্ত সময় বর্ষাকাল।
বিভিন্ন ভাষায় নাম
[সম্পাদনা]- বাংলা- ডেওয়া
- চাটগাঁইয়া ভাষা - বত্তা
- চলিত - টক আতা
চিত্রশালা
[সম্পাদনা]- ডেউয়া ফল
- কাঁচা ডেউয়া ফল
- পাকা ডেউয়া ও এর ভেতরের অংশ
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে ডেউয়া সম্পর্কিত মিডিয়া দেখুন।
উইকিপ্রজাতিতেডেউয়া সম্পর্কিত তথ্য।- Antioxidant and toxicity activities of Artocarpus lakoocha Roxb. heartwood extract
- Fruit with foliage
- Crops for the Future: Barhal (Artocarpus lakoocha)