ডাভি ক্লাসেন
|
২০১৯ সালে ভেয়ার্ডার ব্রেমেনের হয়ে ক্লাসেন | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ডাভি ক্লাসেন | ||
| জন্ম | ২১ ফেব্রুয়ারি ১৯৯৩ | ||
| জন্ম স্থান | হিলভারসুম, নেদারল্যান্ডস | ||
| উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মিলান | ||
| জার্সি নম্বর | ১৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:২১, ১৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ডাভি ক্লাসেন (ওলন্দাজ: Davy Klaassen; জন্ম: ২১ ফেব্রুয়ারি ১৯৯৩) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব ইন্টার মিলান এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৮ সালে, ক্লাসেন নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ছয় বছর যাবত নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেদারল্যান্ডসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪১ ম্যাচে ১০টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ডাভি ক্লাসেন ১৯৯৩ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে নেদারল্যান্ডসের হিলভারসুমে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ক্লাসেন কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত নেদারল্যান্ডসের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[৩][৪]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| নেদারল্যান্ডস | ২০১৪ | ১ | ০ |
| ২০১৫ | ৩ | ১ | |
| ২০১৬ | ৭ | ২ | |
| ২০১৭ | ৫ | ১ | |
| ২০২০ | ৩ | ০ | |
| ২০২১ | ১২ | ৪ | |
| ২০২২ | ৮ | ২ | |
| ২০২৩ | ২ | ০ | |
| সর্বমোট | ৪১ | ১০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Prima Squadra Maschile" [পুরুষদের মূল দল]। inter.it (ইতালীয় ভাষায়)। ইন্টার মিলান। ৩০ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩।
- ↑ "INTER" [ইন্টার]। legaseriea.it (ইংরেজি ভাষায়)। সেরিয়ে আ। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩।
- ↑ "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)। FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২।
- ↑ "Van Gaal maakt 26-koppige WK-selectie bekend" [Van Gaal announces 26-man World Cup squad] (ওলন্দাজ ভাষায়)। Royal Dutch Football Association। ১১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ডাভি ক্লাসেন (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ডাভি ক্লাসেন (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ডাভি ক্লাসেন (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ডাভি ক্লাসেন (ইংরেজি)
- ১৯৯৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ওলন্দাজ পুরুষ ফুটবলার
- নেদারল্যান্ডসের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- এএফসি আয়াক্সের খেলোয়াড়
- ইয়ং আয়াক্সের খেলোয়াড়
- এভার্টন ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ভেয়ার্ডার ব্রেমেনের খেলোয়াড়
- ইন্টার মিলানের খেলোয়াড়
- এরেডিভিজির খেলোয়াড়
- এরস্টে ডিভিজির খেলোয়াড়
- বুন্দেসলিগার খেলোয়াড়
- নেদারল্যান্ডসের আন্তর্জাতিক যুব ফুটবলার
- নেদারল্যান্ডসের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২০-এর খেলোয়াড়
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- ওলন্দাজ প্রবাসী পুরুষ ফুটবলার
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- জার্মানিতে প্রবাসী পুরুষ ফুটবলার