টেনিদা (চলচ্চিত্র)
অবয়ব

টেনিদা একটি বাংলা হাস্যরসাত্মক চলচ্চিত্র যার পরিচালক হলেন চিন্ময় রায়। ২০১১ টাওয়ার সোলার সিস্টেম প্রযোজিত এই ছবিটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা কাহিনী চারমূর্তির অভিযান উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরী।[১] এই সিনেমায় টেনিদার ভূমিকায় অভিনয় করেছেন শুভাশিষ মুখোপাধ্যায়।[২][৩]
কাহিনী
[সম্পাদনা]টেনিদা, প্যালা, ক্যাবলা ও হাবুল চারজনে ডুয়ার্স বেড়াতে যায়। সেখানে থাকেন টেনিদার কুট্টিমামা ও তার চাকর ছোট্টুলাল। টেনিদারা জঙ্গলে বাঘ শিকারে যায়। সেখানে জঙ্গলের ভেতরে ঘটে নানান কাণ্ডকারখানা। তারা বুঝতে পারে চোরাশিকারী ও সন্ত্রাসবাদীরা গভীর জঙ্গলে সক্রিয়। তাদের মোকাবিলা করে চারমূর্তি।
অভিনয়
[সম্পাদনা]- শুভাশিষ মুখোপাধ্যায় - টেনিদা
- বিভু ভট্টাচার্য
- জুঁই ব্যানার্জী
- গৌরব দাশগুপ্ত
- রীতম বোস
- মৈনাক দত্ত
- তাপস চক্রবর্তী
- গোরা চৌধুরী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "টেনিদার জোড়া মজা - Aajkaal"। Dailyhunt (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "নতুন টেনিদা কাঞ্চন"। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এবার কম্বল খুঁজবেন টেনিদা"। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।
বিষয়শ্রেণীসমূহ:
- ২০১১-এর চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র
- বাংলা ভাষার চলচ্চিত্র
- ভারতীয় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র
- ভারতীয় হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ২০১১-এর বাংলা ভাষার চলচ্চিত্র
- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টিকর্ম অবলম্বনে চলচ্চিত্র
- ভারতীয় শিশুতোষ চলচ্চিত্র
- ২০১১-এর হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ভারতীয় অভিযানধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র