বিষয়বস্তুতে চলুন

টমাস ফোকেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টমাস ফোকেট
২০১৫ সালে খেন্টের হয়ে ফোকেট
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-09-25) ২৫ সেপ্টেম্বর ১৯৯৪ (বয়স ৩২)
জন্ম স্থান ব্রাসেলস, বেলজিয়াম
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেঁস
জার্সি নম্বর ৩২
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৮ খেন্ট ১৪৭ (২)
২০১৩–২০১৪ → ওস্টেন্ডে (ধার) ২৬ (০)
২০১৮– রেঁস ১২৫ (১)
জাতীয় দল‡
২০১২ বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ ২ (১)
২০১২–২০১৩ বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ ১২ (২)
২০১৪–২০১৬ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ ১১ (০)
২০১৬– বেলজিয়াম ১০ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৫৪, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৫৪, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

টমাস ফোকেট (ওলন্দাজ: Thomas Foket; জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৯৪) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব রেঁস এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১২ সালে, ফোকেট বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে বেলজিয়ামের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে বেলজিয়ামের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বেলজিয়ামের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

টমাস ফোকেট ১৯৯৪ সালের ২৫শে সেপ্টেম্বর তারিখে বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ফোকেট বেলজিয়াম অনূর্ধ্ব-১৮, বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ এবং বেলজিয়াম অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে বেলজিয়ামের প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ সালে বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বেলজিয়ামের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ২৫ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

২০১৬ সালের ৯ই নভেম্বর তারিখে, ২২ বছর, ১ মাস ও ১৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ফোকেট নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় তমা মোনিয়ের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ২৪ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।[৪] বেলজিয়ামের হয়ে অভিষেকের বছরে ফোকেট সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৯ আগস্ট ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বেলজিয়াম২০১৬১০
২০১৭১০
২০২০২০
২০২১৩১
২০২২৩০
সর্বমোট১০১

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]