জোশনা চিনাপ্পা
অবয়ব
| জোশনা চিনাপ্পা | |
|---|---|
জোশনা চিনাপ্পা | |
| দেশ | ভারত |
| বাসস্থান | চেন্নাই, ভারত |
| জন্ম | ১৫ সেপ্টেম্বর ১৯৮৬ চেন্নাই, ভারত |
| অংশগ্রহণ | ২০০৩ |
| কোচ | হাড্রিয়ান স্টিফ |
| র্যাকেট | হ্যারো |
| মহিলাদের একক | |
| সর্বোচ্চ র্যাঙ্ক | দশম (জুলাই, ২০১৬) |
| শিরোপা | ৭ |
| ট্যুর ফাইনাল | ১৪ |
জোশনা চিনাপ্পা (জন্ম: ১৫ই সেপ্টেম্বর, ১৯৮৬, চেন্নাই) একজন ভারতীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়[১]। তিনি ২০১৬ সালের জুলাই মাসে নিজের কেরিয়ারের শীর্ষ বিশ্ব র্যাঙ্কিং ১০-য়ে পৌঁছেছিলেন। ২০০৩ সালে অনূর্ধ্ব ১৯ বিভাগে ব্রিটিশ স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় রূপে জোশনা খেতাব জয় করেছিলেন[২]। তিনি সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা হিসেবে স্কোয়াশের জাতীয় চ্যাম্পিয়নও ছিলেন[৩]।
২০১৪ কমনওয়েলথ গেমসে জোশনা দীপিকা পাল্লিকালে কার্তিকের সাথে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন, যা কমনওয়েলথ গেমসে স্কোয়াশে ভারতের প্রথম অর্জিত পদক[৪][৫]। এরপরে জোশনা ও দীপিকার জুটি ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে নিউজিল্যান্ডের জোয়েল কিং এবং আমান্ডা ল্যান্ডার্স-মরফির কাছে হেরে রৌপ্য পদক জিতেছিলেন[৬]।
খেতাব জয়
[সম্পাদনা]- এশিয়ান গেমস, ২০১৮- ব্রোঞ্জ (একক), রুপা (দলগত)
- কমনওয়েলথ গেমস,২০১৮- রূপা (দলগত)
- এশিয়ান স্কোয়াশ টাইটেল ২০১৭ - বিজয়ী
- এনএসসি সিরিজ নং ৬ ২০০৯ – বিজয়ী
- ব্রিটিশ জুনিয়র ওপেন, ২০০৫– বিজয়ী
- এশিয়ান জুনিয়র, ২০০৫– বিজয়ী
- বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে, বেলজিয়াম, ২০০৫– রানার-আপ
- ব্রিটিশ ওপেন জুনিয়র, ২০০৪– রূপা
- সাফ গেমস, পাকিস্তান, ২০০৪– সোনা
- হংকং ইভেন্ট, ২০০৪– রূপা
- এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০০৪– ব্রোঞ্জ
- মালয়েশিয়া জুনিয়র, ২০০৪– বিজয়ী
- ভারতীয় জাতীয় জুনিয়র, ২০০৪– বিজয়ী
- ভারতীয় জাতীয় সিনিয়র, ২০০৪– বিজয়ী
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Joshna Chinappa - Professional Squash Association"। psaworldtour.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- ↑ "Joshna Chinappa : Biography, Profile, Records, Awards and Achievement"। Who-is-who (মার্কিন ইংরেজি ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- ↑ "Joshna Chinappa"। www.sportskeeda.com। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৮।
- ↑ Vinod, A. (২ আগস্ট ২০১৪)। "Dipika and Joshna create history"। The Hindu। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৪।
- ↑ "Joshna Chinappa rises to 11th in squash rankings"। SportsCafe.in। ১ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "Commonwealth Games 2018 squash: Dipika Pallikal-Joshna Chinappa get silver"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১৫ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]বিষয়শ্রেণীসমূহ:
- ২০১৪ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ২০১০ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- জীবিত ব্যক্তি
- ১৯৮৬-এ জন্ম
- কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারতীয়
- এশিয়ান গেমসে রৌপ্যপদক বিজয়ী ভারতীয়
- এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক বিজয়ী ভারতীয়
- ২০১৮ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারতীয়
- তামিলনাড়ুর নারী ক্রীড়াবিদ
- অর্জুন পুরস্কার প্রাপক
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী
- ২০২২ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ক্রীড়ায় পদ্মশ্রী প্রাপক
- চেন্নাইয়ের ক্রীড়াবিদ
- ২০১৪ কমনওয়েলথ গেমসে পদকপ্রাপ্ত
- ২০১৮ কমনওয়েলথ গেমসে পদকপ্রাপ্ত