জেমিনি
| উন্নয়নকারী | গুগল এআই |
|---|---|
| প্রাথমিক সংস্করণ | ২১ মার্চ ২০২৩ |
| উপলব্ধ | |
| ধরন | চ্যাটবট |
| লাইসেন্স | মালিকানাধীন |
| ওয়েবসাইট | gemini.google.com |
জেমিনি বা জেমিনাই[১] (ইংরেজি: Gemini) গুগলের তৈরি একটি কথোপকথনমূলক কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট যা বৃহৎ ভাষা মডেল ল্যামডা পরিবারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি পূর্বে বার্ড (ইংরেজি: Bard) নামে পরিচিত ছিল। এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির উত্থানের প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসাবে তৈরি করা হয় এবং ২০২৩ সালের মার্চ মাসে সীমিত আকারে মুক্তি দেওয়া হয়। তবে সেসময় এর ভালো সাড়া পাওয়া যায়নি। পরে মে মাসে এটি অন্যান্য দেশেও চালু করা হয়।[২]
চ্যাটবটটি PaLM এবং LaMDA ভাষা মডেলের উপর ভিত্তি করে তৈরি।
- LaMDA: ২০২১ সালে তৈরি এবং ঘোষণা করা হয়েছিল, কিন্তু সতর্কতার কারণে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।
- ChatGPT: ২০২২ সালের নভেম্বরে ওপেনএআই দ্বারা চালু করা হয়েছিল। এর দ্রুত জনপ্রিয়তা Google-কে চমকে দেয় এবং তাদের দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করে।
- Bard: ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গুগল কর্তৃক চালু করা হয়। এটি ২০২৩ সালের Google I/O-তে প্রদর্শিত হয়েছিল এবং ডিসেম্বরে Gemini LLM-এ আপগ্রেড করা হয়েছিল।
- Gemini: ২০২৪ সালের ফেব্রুয়ারিতে Bard এবং Duet AI একীভূত করে তৈরি করা হয়েছিল।
পটভূমি
[সম্পাদনা]নভেম্বর ২০২২-সালে , ওপেনএআই চ্যাটজিপিটি[৩] চালু করে যা জিপিটি-৩[৪] পরিবারের বৃহৎ ভাষা মডেলের (এলএলএম) উপর ভিত্তি করে একটি চ্যাটবট।[৫][৬] চ্যাটজিপিটি প্রকাশের পর বিশ্বব্যাপী নজর কাড়তে সক্ষম হয় এবং একটি ভাইরাল ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠে।[৭] গুগল অনুসন্ধানে চ্যাটজিপিটির সম্ভাব্য হুমকিতে শঙ্কিত হয়ে গুগলের নির্বাহীরা একটি "কোড রেড" সতর্কতা জারি করে।[৮] কোম্পানির এআই প্রচেষ্টায় সহায়তা করার জন্য বেশ কয়েকটি দলকে পুনরায় নিয়োগ দেওয়া হয়। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন ২০১৯ সালে মূল কোম্পানি আলফাবেটের কো-সিইওর ভূমিকা থেকে পদত্যাগ করেছিলেন।[৯] চ্যাটজিপিটির প্রতি গুগলের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য তারা কোম্পানির নির্বাহীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন, যা একটি বিরল এবং নজিরবিহীন পদক্ষেপ। সেই বছরের শুরুর দিকে, গুগল ল্যামডা নামের একটি বৃহৎ ভাষার মডেলের প্রোটোটাইপ উন্মোচন করেছিল[১০][১১] কিন্তু তা জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি।[১২] একটি অল-হ্যান্ড মিটিংয়ে কর্মীরা যখন জিজ্ঞেস করেন ল্যামডা গুগলের জন্য চ্যাটজিপিটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার একটি সুযোগ হাতছাড়া করেছে কিনা, তখন গুগল এবং আলফাবেট সিইও সুন্দর পিচাই, গুগল এআই-এর প্রধান জেফ ডিনের পাশাপাশি বলেছিলেন যে গুগলেরও চ্যাটজিপিটির সমপর্যায়ের ক্ষমতা ছিল । তবে ওপেনএআই এক্ষেত্রে খুব দ্রুত এগিয়ে গেলে গুগল যথেষ্ট বড় হওয়ার কারণে একটি বৃহৎ "খ্যাতিমূলক ঝুঁকি" তৈরি হতে পারে।[১৩][১৪] জানুয়ারী ২০২৩-এ ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস চ্যাটজিপিটির একটি প্রতিদ্বন্দ্বীর তৈরির পরিকল্পনা করেছিলেন।[১৫] গুগলের কর্মচারীদেরও চ্যাটজিপিটির প্রতিযোগী তৈরিতে অগ্রগতি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এসময় নিবিড়ভাবে "শিক্ষানবিশ বার্ড" এবং অন্যান্য চ্যাটবট পরীক্ষা করা হয়েছিল।[১৬][১৭] পিচাই ফেব্রুয়ারিতে গুগল-এর ত্রৈমাসিক উপার্জন কনফারেন্সের সময় বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছিলেন যে তার কোম্পানি ল্যামডার প্রাপ্যতা বৃদ্ধি এবং অ্যাপ্লিকেশনগুলো প্রসারিত করার পরিকল্পনা করেছে।[১৮] গুগল জেমিনি এআই স্মার্ট হোমে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে, তবে এটি পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। ব্যবহারকারীদের শক্তিশালী পাসওয়ার্ড, নিয়মিত আপডেট ও প্রাইভেসি সেটিংস ঠিকভাবে ব্যবহার করলে এটি তুলনামূলকভাবে নিরাপদ থাকে।[১৯]
ইতিহাস
[সম্পাদনা]ঘোষণা
[সম্পাদনা]৬ ফেব্রুয়ারী , গুগল ল্যামডা দিয়ে চালিত একটি কথোপকথনমূলক এআই চ্যাটবট বার্ড চালুর ঘোষণা দেয়।[২০][২১][২২] মাসের শেষে ব্যাপকভাবে প্রকাশের আগে বার্ডকে প্রথমে ১০,০০০ বিশ্বস্ত পরীক্ষকের একটি নির্বাচিত গ্রুপে ব্যবহার করতে দেয়া হয়।[২০][২১][২২][২৩]
বার্ড পণ্য-প্রধান জ্যাক ক্রাউকজিকের তত্ত্বাবধানে রয়েছে, যিনি একে একটি সার্চ ইঞ্জিনের পরিবর্তে "সহযোগী এআই পরিষেবা" হিসাবে বর্ণনা করেছেন৷[২৪][২৫] পিচাই বর্ণনা করেছেন কিভাবে বার্ডকে গুগল সার্চে একীভূত করা হবে ।[২০][২১][২২] কোম্পানিটি তার ক্রোমওএস অপারেটিং সিস্টেমে বার্ডকে একীভূত করার জন্য কাজ করছে।[২৬] রয়টার্স হিসাব করেছে যে গুগল অনুসন্ধানে চ্যাটজিপিটির মতো বৈশিষ্ট্যগুলো যোগ করলে হলে কোম্পানিটির ২০২৪ সালের মধ্যে ৬ বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হতে পারে। অপরদিকে গবেষণা এবং পরামর্শক সংস্থা সেমিঅ্যানালাইসিস হিসাব করেছে যে গুগলকে ৩ বিলিয়ন ডলার খরচ করতে হবে।[২৭] এই প্রযুক্তিটিকে "অ্যাটলাস" সাংকেতিক নামের অধীনে তৈরি করা হয়েছিল।[২৮] "বার্ড" নামটি "অ্যালগরিদমের সৃজনশীল প্রকৃতিকে প্রতিফলিত করার জন্য" বেছে নেওয়া হয়েছিল। এটি একটি সেল্টিক শব্দ যার অর্থ 'গল্পকার'।[২৯][৩০]
একাধিক গণমাধ্যম এবং আর্থিক বিশ্লেষক গুগলের "তাড়াহুড়ো" করার কথা উল্লেখ করেছেন। ৭ ফেব্রুয়ারী গুগলের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট তার বিং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটিকে একীভূত করার জন্য ওপেন এআই এর সাথে অংশীদারিত্বের ঘোষণা দেয়ার পরিকল্পনা করেছিল।[৩১][৩২] ফলে প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটকে টেক্কা দেয়ার জন্য গুগল বার্ড প্রকাশের ঘোষণা দিয়েছিল বলে ধারণা করা হয় ।[৩৩][৩৪][৩৫] দ্য ভার্জের টম ওয়ারেন এবং ব্লুমবার্গ নিউজের ডেভি আলবা উল্লেখ করেন যে এটি ছয় বছরের "যুদ্ধবিরতির" পর ২০২১ সালে "অনুসন্ধানের ভবিষ্যত" নিয়ে দুটি প্রযুক্তি দানব কোম্পানির মধ্যে আরেকটি দ্বন্দ্বের সূচনা করেছে।[৩১][৩৬] দ্য গার্ডিয়ান- এর ক্রিস স্টোকেল-ওয়াকার, রেকোড -এর সারা মরিসন এবং বিনিয়োগ সংস্থা ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান ইভস একে কোম্পানি দুটির মধ্যে একটি এআই অস্ত্রের প্রতিযোগিতা হিসেবে চিহ্নিত করেছেন।[৩৭][৩৮][৩৯]
৮ ফেব্রুয়ারী প্যারিসে সরাসরি সম্প্রচারের মাধ্যমে বার্ড প্রদর্শন করার পর, গুগলের স্টকের সূচক আট শতাংশ কমে যায়। ফলে বাজার মূল্যে গুগলের ১০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ লোকসান হয়েছিল। এছাড়া ইউটিউবে সরাসরি সম্প্রচারিত ভিডিওটি গোপন করা হয়েছিল।[৩৩][৪০][৪১] অনেক দর্শক ডেমো চলাকালীন সময়ে একটি ত্রুটি নির্দেশ করেন যেখানে বার্ড জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে ভুল তথ্য দেয়।[৪২][৪৩] গুগলের কর্মীরা কোম্পানির অভ্যন্তরীণ ফোরাম মেমজেনে পিচাইয়ের "তাড়াহুড়ো" এবং "অগোছালো" ঘোষণার সমালোচনা করেন।[৪৪] ফিউচারিজমের ম্যাগি হ্যারিসন এই প্রদর্শনীকে "বিশৃঙ্খলা" বলে অভিহিত করেন। জবাবে পিচাই বলেন গুগল "দীর্ঘদিন ধরে এআই নিয়ে নিবিড়ভাবে কাজ করছে" এবং বার্ড উন্মোচন একটি হাঁটু-ঝাঁকুনি প্রতিক্রিয়া ছিল এমন ধারণা প্রত্যাখ্যান করেন।[৪৫] অ্যালফাবেটের চেয়ারম্যান জন হেনেসি স্বীকার করেন যে বার্ড পুরোপুরি প্রস্তুত ছিল না, তবে তিনি এই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে উত্তেজনা প্রকাশ করেন।[৪৬]
জেমস ওয়েব সংক্রান্ত ঘটনার এক সপ্তাহ পর, পিচাই কর্মচারীদের বার্ডের জন্য দুই থেকে চার ঘণ্টা সময় ব্যয় করতে বলেন। অপরদিকে গুগলের নির্বাহী প্রভাকর রাঘবন বার্ডের যেকোনো ত্রুটি সংশোধন করতে কর্মীদের উৎসাহিত করেন। ৮০,০০০ কর্মচারী পিচাইয়ের আহ্বানে সাড়া দিয়েছিলেন। পরবর্তী কয়েক সপ্তাহে গুগলের কর্মীরা অভ্যন্তরীণ বার্তায় বার্ডের সমালোচনা করেছিলেন। তারা বিভিন্ন ধরণের নিরাপত্তা এবং নৈতিক উদ্বেগের কথা উল্লেখ করে কোম্পানির পরিচালকদের পরিষেবাটি চালু না করার আহ্বান জানিয়েছিলেন। গুগলের নির্বাহীরা যেভাবেই হোক প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে চলাকে অগ্রাধিকার দিয়ে বার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা গুগলের নৈতিকতা দলের পরিচালিত একটি সহানুভূতিহীন ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদন বাতিল করে দেন। আয় বৃদ্ধির ধীরগতির কারণে পিচাই সেই মাসের শেষ দিকে হঠাৎ করে ১২,০০০ কর্মী ছাঁটাই করেছিলেন। ছাঁটাইয়ের বিষয়ে "মতামত" চাওয়ায় অবশিষ্ট কর্মীরা বার্ডের সাথে তাদের হাস্যকর আদান-প্রদানের মিম এবং স্নিপেটগুলো ভাগাভাগি করেছিলেন। গুগল কর্মীরা মার্চের মাঝামাঝি সময়ে "বিগ বার্ড" সহ বার্ডের আরও পরিশীলিত সংস্করণ পরীক্ষা করা শুরু করেন।
উদ্বোধন
[সম্পাদনা]২১ মার্চ, ২০২৩:
- গুগল বার্ডের সীমিত পরীক্ষামূলক সংস্করণ চালু করে।
- কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরা অংশগ্রহণ করতে পারে।
- বার্ড একটি স্বাধীন ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করে।
- এটি তিনটি উত্তর প্রদান করে এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়া জানাতে বলে।
- গুগল বার্ডকে অনুসন্ধানের পরিপূরক হিসেবে দেখে।
- লাভজনক করার পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি।
প্রাথমিক অ্যাক্সেস:
- "পিক্সেল সুপারফ্যানস"
- পিক্সেল এবং নেস্ট ডিভাইস ব্যবহারকারীরা
- গুগল ওয়ান সাবস্ক্রাইবাররা
মূল পার্থক্য:
- টেক্সট-ভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন
- সম্ভাব্য ভুল তথ্য সম্পর্কে স্বচ্ছতা
- ব্যবহারকারীর প্রতিক্রিয়ার উপর জোর
নাম
[সম্পাদনা]"বার্ড" (Bard) নামটি বেছে নেওয়া হয়েছিল মূল অ্যালগরিদমের সৃজনশীলতা ও গল্প বলার স্বভাবকে প্রতিফলিত করার জন্য। "বার্ড" শব্দটির উৎস সেল্টিক ভাষায়, যার অর্থ একজন পেশাদার গল্পকার, কবি ও সঙ্গীতকার, যারা প্রাচীন কাহিনি ও ইতিহাস আবৃত্তি করতেন। মানুষের মতো লেখা তৈরি এবং কথোপকথনে যুক্ত হতে সক্ষম একটি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) জন্য এই নামটি যথাযথ ছিল।[৪৭]
গুগল-এর এআই চ্যাটবট প্রথমে ২০২৩ সালের মার্চ মাসে "বার্ড" নামে চালু হয়। নামটি এমনভাবে নির্বাচন করা হয়েছিল যাতে এটি আরও সহজবোধ্য হয় এবং গুগলের অভ্যন্তরীণ প্রকল্পের কারিগরি নামগুলির তুলনায় কম জটিল শোনায়। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্ডকে আরেকটি গুগল এআই পণ্য ডুয়েট এআই (Duet AI)-এর সাথে একীভূত করে নতুন নাম দেওয়া হয়: জেমিনি। এই পুনঃব্র্যান্ডিংয়ের লক্ষ্য ছিল একটি আরও সমন্বিত ও বিস্তৃত এআই পরিষেবা তৈরি করা, যা কেবল একটি চ্যাট ইন্টারফেসের সীমায় আবদ্ধ নয় বরং গুগলের বিভিন্ন পণ্য ও সেবার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যুক্ত করবে। যদিও "বার্ড" নামটি অবসর নিয়েছে, এটি গুগলের কথোপকথনভিত্তিক এআই প্রযুক্তির বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে থেকে গেছে।
"জেমিনি" নামটির শিকড় ল্যাটিন শব্দে, যার অর্থ "যমজ"। এই নামটি জেমিনি নক্ষত্রমণ্ডল এর সাথেও সম্পর্কিত, যা পুরাণে কাস্টর ও পলাক্স নামে দুই যমজ ভাইয়ের প্রতীক, যাদের শক্তিশালী বন্ধনের জন্য পরিচিত। রাশিচক্রে "জেমিনি" চিহ্ন অভিযোজনশীলতা ও যোগাযোগের প্রতীক। এছাড়া, নাসা-র প্রজেক্ট জেমিনি, যেখানে দুইজন নভোচারীর জন্য মহাকাশযান ব্যবহৃত হতো—সেই কর্মসূচিও এই নামকরণের অনুপ্রেরণার একটি উৎস।[৪৮]
প্রতিক্রিয়া
[সম্পাদনা]প্রাথমিক প্রতিক্রিয়া
[সম্পাদনা]প্রথম দিকের প্রতিক্রিয়াগুলো মিশ্র ছিল। দ্য ভার্জ-এর জেমস ভিনসেন্ট এটিকে চ্যাটজিপিটি এবং বিং চ্যাট-এর তুলনায় দ্রুত মনে করেছিলেন, তবে তিনি লক্ষ্য করেছিলেন যে এতে "বিং-ধরনের" ফুটনোট না থাকাটা একদিকে সুবিধা আবার অন্যদিকে অসুবিধাও। একই পত্রিকার ডেভিড পিয়ার্স আবার জেমিনির উত্তরগুলোকে মাঝে মাঝে একঘেয়ে এবং ভুল মনে করেছিলেন। নিউ ইয়র্ক টাইমস-এর কেড মেটজ এটিকে "চ্যাটজিপিটি"-র তুলনায় আরও সতর্ক বলেছিলেন, আর ভক্স-এর শিরিন ঘাফারি এটিকে "নীরস এবং বিতর্কহীন" হিসেবে বর্ণনা করেছিলেন।
দ্য ওয়াশিংটন পোস্ট-এর কলামিস্ট জিওফ্রে এ. ফাওলার একে মাঝামাঝি মানের বলেছিলেন, যেটি কখনো সাবধানীভাবে আচরণ করে, আবার কখনো ইন্টারনেট-প্রভাবিত পক্ষপাত দেখায়। জেডনেট-এর সাব্রিনা ওর্তিজের মতে, চ্যাটজিপিটি এবং বিং চ্যাট "জেমিনির চেয়ে বেশি সক্ষম"। ওয়ার্ড-এর সাংবাদিক লরেন গুড জেমিনির সাথে তার কথোপকথনকে "সবচেয়ে অদ্ভুত" বলে বর্ণনা করেছিলেন। পরে যখন এক্সটেনশন যুক্ত হয়, নিউ ইয়র্ক টাইমস-এর কেভিন রুজ আপডেটকে হতাশাজনক এবং "অগোছালো" বলেন, আর বিজনেস ইনসাইডার-এর লক্ষ্মী ভারানাসি মনে করেছিলেন যে জেমিনি প্রায়শই বাস্তব তথ্যের বদলে প্রশংসায় ঝুঁকে যায়।
সিবিএস নিউজ-এর স্কট পেলি, গুগল-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস মানিয়িকা এবং সুন্দর পিচাইয়ের সাথে আলোচনার সময় জেমিনিকে "অস্বস্তিকর" বলে মনে করেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইথান মলিক এটিকে শিল্পকলার ক্ষেত্রে ব্যর্থ মনে করেছিলেন। নিউ ইয়র্ক টাইমস-এর একটি পরীক্ষায় দেখা যায়, সহকারী হিসেবে কাজের ক্ষেত্রে চ্যাটজিপিটি-র পারফরম্যান্স জেমিনির তুলনায় অনেক ভালো। তবে নিউজগার্ড-এর একটি বিশ্লেষণ জানায়, জেমিনি ষড়যন্ত্র তত্ত্ব খণ্ডনে চ্যাটজিপিটি থেকে বেশি দক্ষ। অন্যদিকে, অ্যাসোসিয়েটেড প্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছিল, জেমিনি এবং অন্যান্য চ্যাটবট ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য তৈরি করতে পারে, যা ভোটারদের জন্য ঝুঁকিপূর্ণ।
ছবি তৈরির বিতর্ক
[সম্পাদনা]২০২৪ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানান যে, জেমিনি ইতিহাসবিরোধী ছবি তৈরি করছে—যেমন ভাইকিং, নাৎসি সৈনিক বা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে নারী ও বর্ণভিত্তিক মানুষ দেখানো—কিন্তু সাদা মানুষের ছবি তৈরি করতে অস্বীকার করছে। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হয়, বিশেষত রক্ষণশীলদের দ্বারা যারা এটিকে ওয়োক সংস্কৃতি-র উদাহরণ হিসেবে দেখান। ব্যবসায়ী ইলন মাস্ক, যার কোম্পানি xAI "গ্রক" নামক চ্যাটবট পরিচালনা করে, তিনি এটিকে পক্ষপাতদুষ্ট ও বর্ণবাদী বলে সমালোচনা করেন। সমালোচনার মুখে গুগল ঘোষণা করে যে তারা দ্রুত এসব সমস্যা সমাধান করবে এবং জেমিনির মানুষ তৈরির ক্ষমতা সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে গুগল জানায় যে, এটি অতি-বৈচিত্র্যের প্রচেষ্টায় "অতিরিক্ত প্রতিক্রিয়া" দেখিয়েছে। গুগলের প্রধান সুন্দর পিচাই এ ঘটনাকে "আপত্তিকর ও অগ্রহণযোগ্য" বলে উল্লেখ করেন এবং পরিবর্তনের আশ্বাস দেন। আগস্ট ২০২৪-এ নতুন ইমেজেন ৩ মডেলের মাধ্যমে এই সুবিধা পুনরায় চালু হয়।
এই বিতর্কের ফলে গুগলের শেয়ারের দাম ৪.৪% কমে যায় এবং পিচাইয়ের পদত্যাগের দাবিও ওঠে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস-এর রিপাবলিকানরা গুগলকে সেন্সরশিপের অভিযোগে তলব করে। অনেক বিশ্লেষক মনে করেন গুগল তাড়াহুড়ো করে জেমিনি চালু করেছিল বলেই এ ধরনের সমস্যায় পড়েছে।
বিজ্ঞাপন
[সম্পাদনা]২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক চলাকালে গুগল "ডিয়ার সিডনি" শিরোনামে একটি বিজ্ঞাপন প্রচার করে, যেখানে একজন বাবা তার মেয়ের জন্য সিডনি ম্যাকলাফলিন-লেভ্রোন-কে উদ্দেশ্য করে একটি চিঠি লেখার জন্য জেমিনি ব্যবহার করেন। তবে এই বিজ্ঞাপনটি সমালোচিত হয়, কারণ এতে মানবিক সৃজনশীলতার বদলে যন্ত্রনির্ভর লেখা ব্যবহার করা হয়েছিল। তীব্র সমালোচনার পর গুগল বিজ্ঞাপনটি সরিয়ে নেয়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে সুপার বোল-এ গুগল দুটি বিজ্ঞাপন প্রচার করে। প্রথমটির নাম ছিল "৫০ স্টেটস, ৫০ স্টোরিজ", যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যের ক্ষুদ্র ব্যবসাগুলি কীভাবে গুগল ওয়ার্কস্পেস-এ জেমিনি ব্যবহার করছে তা দেখানো হয়। তবে বিজ্ঞাপনে কিছু ভুল তথ্য ও নকল লেখা ধরা পড়ে, যা সমালোচিত হয়। অন্য বিজ্ঞাপন "ড্রিম জব"-এ একজন বাবা পিক্সেল ৯ ফোনে জেমিনি ব্যবহার করে চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি নেন।
অন্যান্য বিতর্ক
[সম্পাদনা]ছবি তৈরির বিতর্কের পর জেমিনিকে নিয়ে পক্ষপাতদুষ্ট উত্তর দেওয়ার অভিযোগ ওঠে। উদাহরণস্বরূপ, এটি এক উত্তরে জানায় যে "ইলন মাস্ক না আডলফ হিটলার, কে সমাজের জন্য বেশি ক্ষতিকর" তা নির্দিষ্ট করে বলা কঠিন। আবার কেউ কেউ জানান যে, জেমিনি বামপন্থী রাজনীতিবিদ ও মতাদর্শকে বেশি প্রমোট করে, আর ডানপন্থী ব্যক্তিত্ব, মাংস খাওয়া ও জ্বালানি তেল-এর পক্ষে কিছু বলতে অস্বীকার করে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সম্পাদকীয় বোর্ড লিখেছে যে, এ ধরনের "ওয়োক পক্ষপাত" রাজনৈতিক ডানপন্থীদের মধ্যে এআই বিরোধিতা বাড়াচ্ছে।
ভারত-এর ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অভিযোগ করে যে, গুগল ডানপন্থী সংবাদপত্র অপইন্ডিয়া-র একটি নিবন্ধ সারসংক্ষেপ দিতে অস্বীকার করে দেশের আইন লঙ্ঘন করেছে। ফ্রান্স-এ প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা অটোরিতে দে লা কঁকুরঁস গুগলকে ২৫ কোটি ইউরো জরিমানা করে, কারণ তারা স্থানীয় প্রকাশকদের জানায়নি কখন তাদের কনটেন্ট জেমিনির প্রশিক্ষণে ব্যবহার হয়েছে। ভয়েস অব আমেরিকা আবার অভিযোগ করে যে, জেমিনি চীনা প্রচারণা "হুবহু অনুকরণ" করছে।
২০২৪ সালের নভেম্বর মাসে, সিবিএস নিউজ জানায় যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের এক ছাত্র যখন হোমওয়ার্কে সাহায্য চেয়েছিল, তখন জেমিনি হুমকিমূলক উত্তর দেয়। গুগল জানায় এটি "হ্যালুসিনেশন"-এর কারণে হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "How Google's AI model Gemini got its name"। Google Blog। ১৫ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Google's Bard is now 'Gemini'"। Prothom Alo। ৯ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ChatGPT"। chatgpt.com। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "GPT-3 powers the next generation of apps"। OpenAI। ২৫ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Konrad, Alex; Cai, Kenrick (২ ফেব্রুয়ারি ২০২৩)। "Inside ChatGPT's Breakout Moment And The Race To Put AI To Work"। Forbes। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Vincent, James (৫ ডিসেম্বর ২০২২)। "AI-generated answers temporarily banned on coding Q&A site Stack Overflow"। The Verge। ১৭ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২।
- ↑ "The Washington Post – Breaking news, world, US, DC, tech & more"। The Washington Post। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Grant, Nico; Metz, Cade (২১ ডিসেম্বর ২০২২)। "A New Chat Bot Is a 'Code Red' for Google's Search Business"। The New York Times। আইএসএসএন 0362-4331। ২১ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২২।
- ↑ Grant, Nico (২০ জানুয়ারি ২০২৩)। "Google Calls In Help From Larry Page and Sergey Brin for A.I. Fight"। The New York Times। আইএসএসএন 0362-4331। ২০ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Condon, Stephanie (১৮ মে ২০২১)। "Google I/O 2021: Google unveils new conversational language model, LaMDA"। ZDNet। ১৮ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২।
- ↑ Roth, Emma (৫ মার্চ ২০২৩)। "Meet the companies trying to keep up with ChatGPT"। The Verge। ৫ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ Kleinman, Zoe (১ ফেব্রুয়ারি ২০২৩)। "ChatGPT firm trials $20 monthly subscription fee"। BBC News। ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৩।
- ↑ Elias, Jennifer (১৩ ডিসেম্বর ২০২২)। "Google execs warn company's reputation could suffer if it moves too fast on AI-chat technology"। CNBC। ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Vincent, James (১৪ ডিসেম্বর ২০২২)। "Google won't launch ChatGPT rival because of 'reputational risk'"। The Verge। ১৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Cuthbertson, Anthony (১৬ জানুয়ারি ২০২৩)। "DeepMind's AI chatbot can do things that ChatGPT cannot, CEO claims"। The Independent। ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Elias, Jennifer (৩১ জানুয়ারি ২০২৩)। "Google is asking employees to test potential ChatGPT competitors, including a chatbot called 'Apprentice Bard'"। CNBC। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ O'Brien, Matt (১ ফেব্রুয়ারি ২০২৩)। "Google has the next move as Microsoft embraces OpenAI buzz"। Associated Press। ১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Mailk, Aisha (৩ ফেব্রুয়ারি ২০২৩)। "Google tries to reassure investors on AI progress as ChatGPT breathes down its neck"। TechCrunch। ৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Are smart homes really safe with Google Gemini AI?"। DevicesFinder.com। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 3 Alba, Davey; Love, Julia (৬ ফেব্রুয়ারি ২০২৩)। "Google releases ChatGPT rival AI 'Bard' to early testers"। Los Angeles Times। আইএসএসএন 0458-3035। ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- 1 2 3 Schechner, Sam; Kruppa, Miles (৬ ফেব্রুয়ারি ২০২৩)। "Google Opens ChatGPT Rival Bard for Testing, as AI War Heats Up"। The Wall Street Journal। আইএসএসএন 0099-9660। ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- 1 2 3 Nieva, Richard (৬ ফেব্রুয়ারি ২০২৩)। "Google Debuts A ChatGPT Rival Called Bard In Limited Release"। Forbes। ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Elias, Jennifer (২১ মার্চ ২০২৩)। "Google CEO tells employees that 80,000 of them helped test Bard A.I., warns 'things will go wrong'"। CNBC। ২১ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২৩।
- ↑ Mollman, Steve (৩ মার্চ ২০২৩)। "Google's head of ChatGPT rival Bard reassures employees it's 'a collaborative A.I. service' and 'not search'"। Fortune। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ Elias, Jennifer (৩ মার্চ ২০২৩)। "Google execs tell employees in testy all-hands meeting that Bard A.I. isn't just about search"। CNBC। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩।
- ↑ Bradshaw, Kyle (১০ ফেব্রুয়ারি ২০২৩)। "Google working to bring Bard AI chat to ChromeOS"। 9to5Google। ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "For tech giants, AI like Bing, Bard poses billion-dollar search problem"। Reuters। ২২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Michael Liedtke (৭ ফেব্রুয়ারি ২০২৩)। "Google hopes 'Bard' will outsmart ChatGPT, Microsoft in AI"। AP News। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Metz, Cade; Grant, Nico (৬ ফেব্রুয়ারি ২০২৩)। "Racing to Catch Up With ChatGPT, Google Plans Release of Its Own Chatbot"। The New York Times। ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Knight, Will (৯ ফেব্রুয়ারি ২০২৩)। "The Chatbot Search Wars Have Begun"। Wired। ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩।
- 1 2 Warren, Tom (৭ ফেব্রুয়ারি ২০২৩)। "Microsoft and Google are about to Open an AI battle"। The Verge। ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Google Strikes Back In AI Battle With Microsoft"। Barron's। ৮ ফেব্রুয়ারি ২০২৩। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- 1 2 Morrison, Sara (৮ ফেব্রুয়ারি ২০২৩)। "Google is scrambling to catch up to Bing, of all things"। Recode। Vox। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Peers, Martin (৬ ফেব্রুয়ারি ২০২৩)। "What Google's AI Catch-Up Reveals"। The Information। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Roose, Kevin (৮ ফেব্রুয়ারি ২০২৩)। "Bing (Yes, Bing) Just Made Search Interesting Again"। The New York Times। আইএসএসএন 0362-4331। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Alba, Davey (৮ ফেব্রুয়ারি ২০২৩)। "ChatGPT Reignites the Search Wars Between Google and Microsoft"। Bloomberg News। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Stokel-Walker, Chris (২১ ফেব্রুয়ারি ২০২৩)। "TechScape: Google and Microsoft are in an AI arms race – who wins could change how we use the internet"। The Guardian। আইএসএসএন 0261-3077। ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ Morrison, Sara (৪ মার্চ ২০২৩)। "The exciting new AI transforming search — and maybe everything — explained"। Recode। Vox। ৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ De Vynck, Gerrit (৮ ফেব্রুয়ারি ২০২৩)। "Investors pummel Google after Microsoft ramps up AI wars"। The Washington Post। আইএসএসএন 0190-8286। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Alba, Davey; Patnaik, Subrat (৮ ফেব্রুয়ারি ২০২৩)। "Google suffers $144b wipeout after Bard AI chatbot gives wrong answer"। The Sydney Morning Herald। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Miao, Hannah (৮ ফেব্রুয়ারি ২০২২)। "Alphabet Stock Drops 8% After Google Rollout of AI Search Features"। The Wall Street Journal। আইএসএসএন 0099-9660। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Coulter, Martin (৮ ফেব্রুয়ারি ২০২৩)। "Google shares dive 8% after AI chatbot Bard flubs answer in ad"। Reuters। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Kan, Michael (৮ ফেব্রুয়ারি ২০২৩)। "No, That's Wrong: Google's Bard AI Demo Spouts Incorrect Info"। PCMag। ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Elias, Jennifer (১০ ফেব্রুয়ারি ২০২৩)। "Google employees criticize CEO Sundar Pichai for 'rushed, botched' announcement of GPT competitor Bard"। CNBC। ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Harrison, Maggie (৭ মার্চ ২০২৩)। "Chaos Inside Google as Execs Try to Figure Out How to Actually Use AI"। Futurism। ৭ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ Elias, Jennifer (১৩ ফেব্রুয়ারি ২০২৩)। "Alphabet Chairman John Hennessy explains why Google was hesitant to put out its ChatGPT competitor"। CNBC। ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২৩।
- ↑ "How Google's AI model Gemini got its name"। Google Blog। ১৫ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "How Google's AI model Gemini got its name"। Google Blog। ১৫ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৫।
- Olson, Parmy (৭ ডিসেম্বর ২০২২)। "Google Faces a Serious Threat From ChatGPT"। The Washington Post। আইএসএসএন 0190-8286। ৭ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 7 ফেব্রুয়ারি 2023 প্রস্তাবিত (সাহায্য) - Dastin, Jeffrey; Nellis, Stephen (২২ ফেব্রুয়ারি ২০২৩)। "For tech giants, AI like Bing and Bard poses billion-dollar search problem"। Reuters। ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 24 ফেব্রুয়ারি 2023 প্রস্তাবিত (সাহায্য) - Liedtke, Michael (৬ ফেব্রুয়ারি ২০২৩)। "Google hopes 'Bard' will outsmart ChatGPT, Microsoft in AI"। Associated Press। ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৩।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 7 ফেব্রুয়ারি 2023 প্রস্তাবিত (সাহায্য)