জাহাঙ্গীর আলম (সচিব)
মোঃ জাহাঙ্গীর আলম | |
|---|---|
| সচিব স্বাস্থ্য সেবা বিভাগ | |
| কাজের মেয়াদ ৮ অক্টোবর ২০২৩ – ২০ আগস্ট ২০২৪ | |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
| পূর্বসূরী | ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার |
| উত্তরসূরী | মোঃ সাইদুর রহমান |
| সচিব সমাজকল্যাণ মন্ত্রণালয় | |
| কাজের মেয়াদ ১৯ মে ২০২২ – ৫ অক্টোবর ২০২৩ | |
| প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
| পূর্বসূরী | মাহফুজা আখতার |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৭ অক্টোবর ১৯৬৬ পীরগঞ্জ, রংপুর, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় |
| পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
মোঃ জাহাঙ্গীর আলম (জন্ম: ১৭ অক্টোবর ১৯৬৬) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা যিনি সর্বশেষ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি স্বাস্থ্য সেবা বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আলম ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১৭ অক্টোবর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কৃষি (স্নাতক) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বনায়ন ও পরিবেশ বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন।[৩][৪]
কর্মজীবন
[সম্পাদনা]জাহাঙ্গীর আলম বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৩ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তিনি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[৪][৫]
৫ অক্টোবর ২০২৩ সালে জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।[৬]
২০ আগস্ট ২০২৫ সালে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়।[৭]
২৮ অক্টোবর ২০২৪ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "নতুন সচিব ৮ মন্ত্রণালয়ে"। আরটিভি নিউজ। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "সমাজকল্যাণের সচিব হিসেবে জাহাঙ্গীর আলমের যোগদান"। কালের কণ্ঠ। ১৯ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "নবনিযুক্ত সমাজকল্যাণ সচিবের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা"। ঢাকাটাইমস। ২০ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২।
- 1 2 "মো. জাহাঙ্গীর আলমের জীবনবৃত্তান্ত"। সমাজকল্যাণ মন্ত্রণালয়। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "সমাজকল্যাণের সচিব হিসেবে যোগ দিলেন জাহাঙ্গীর আলম"। জাগোনিউজ২৪.কম। ১৯ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব জাহাঙ্গীর আলম"। যুগান্তর। ৫ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২৩।
- ↑ প্রতিবেদক, বিশেষ (২০ আগস্ট ২০২৪)। "স্বাস্থ্যসেবা ও রেলপথে নতুন সচিব"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫।
- ↑ "পরিকল্পনা কমিশনের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০২৫।