জাকারিয়া আল উয়াহদি
|
২০২১ সালে মোলেঁবেকের হয়ে উয়াহদি | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ৩১ ডিসেম্বর ২০০১ | ||
| জন্ম স্থান | হোবোকেন, বেলজিয়াম | ||
| উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | খেংক | ||
| জার্সি নম্বর | ৭৭ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৪৬, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
জাকারিয়া আল উয়াহদি (আরবি: زكريا الوحدي; জন্ম: ৩১ ডিসেম্বর ২০০১) হলেন একজন বেলজীয়–মরক্কী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বেলজীয় ক্লাব খেংক এবং মরক্কো জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২৩ সালে, উয়াহদি মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মরক্কোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জাকারিয়া আল উয়াহদি ২০০১ সালের ৩১শে ডিসেম্বর তারিখে বেলজিয়ামের হোবোকেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]উয়াহদি মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মরক্কোর প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ২২শে মার্চ তারিখে তিনি কোত দিভোয়ার অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] উয়াহদি ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত মরক্কো অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১০। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4041595
- ↑ "মরক্কো" [Morocco]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "السيد طارق السكتيوي يكشف عن قائمة اللاعبين المتوجه إلى باريس" [জনাব তারিক সকতিউই প্যারিসে যাওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছেন]। frmf.ma (আরবি ভাষায়)। মরক্কী ফুটবল ফেডারেশন। ৪ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে জাকারিয়া আল উয়াহদি (ইংরেজি)
- সকারবেসে জাকারিয়া আল উয়াহদি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জাকারিয়া আল উয়াহদি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জাকারিয়া আল উয়াহদি (ইংরেজি)
- কিকারে জাকারিয়া আল উয়াহদি (জার্মান)
- ফুসবালডাটেনে জাকারিয়া আল উয়াহদি (জার্মান)
- অলিম্পিকস.কমে জাকারিয়া আল উয়াহদি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় জাকারিয়া আল উয়াহদি (ইংরেজি)
- ২০০১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- বেলজীয় পুরুষ ফুটবলার
- মরক্কী ফুটবলার
- রয়্যাল রেসিং ক্লাব খেংকের খেলোয়াড়
- মরক্কোর আন্তর্জাতিক যুব ফুটবলার
- মরক্কোর অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ফুটবলে অলিম্পিক পদক বিজয়ী
- বেলজীয় প্রো লিগের খেলোয়াড়
- মরক্কোর আন্তর্জাতিক ফুটবলার
- পুরুষ ফুটবল উইঙ্গার