আমির রিচার্ডসন
|
২০২৩ সালে মরক্কো জাতীয় দলের হয়ে রিচার্ডসন | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মাইকেল আমির জুনিয়র রিচার্ডসন[১] | ||
| জন্ম | ২৪ জানুয়ারি ২০০২ | ||
| জন্ম স্থান | নিস, ফ্রান্স | ||
| উচ্চতা | ১.৯৭ মিটার (৬ ফুট ৫+১⁄২ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রেঁস | ||
| জার্সি নম্বর | ৮ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:০১, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মাইকেল আমির জুনিয়র রিচার্ডসন (আরবি: ميخائيل أمير جونيور ريتشاردسون; জন্ম: ২৪ জানুয়ারি ২০০২; আমির রিচার্ডসন নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি–মরক্কী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব রেঁস এবং মরক্কো জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, রিচার্ডসন ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে মরক্কোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মরক্কোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মাইকেল আমির জুনিয়র রিচার্ডসন ২০০২ সালের ২৪শে জানুয়ারি তারিখে ফ্রান্সের নিসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]রিচার্ডসন ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্স এবং মরক্কোর প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ১১ই নভেম্বর তারিখে তিনি জার্মানি অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] রিচার্ডসন ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত মরক্কো অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৩ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| মরক্কো | ২০২৩ | ৩ | ০ |
| ২০২৪ | ৩ | ০ | |
| সর্বমোট | ৬ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১০। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3696020
- ↑ "মরক্কো" [Morocco]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "السيد طارق السكتيوي يكشف عن قائمة اللاعبين المتوجه إلى باريس" [জনাব তারিক সকতিউই প্যারিসে যাওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছেন]। frmf.ma (আরবি ভাষায়)। মরক্কী ফুটবল ফেডারেশন। ৪ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে আমির রিচার্ডসন (ইংরেজি)
- সকারবেসে আমির রিচার্ডসন (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে আমির রিচার্ডসন (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আমির রিচার্ডসন (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে আমির রিচার্ডসন (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আমির রিচার্ডসন (ইংরেজি)
- লিগ ১-এ আমির রিচার্ডসন (আর্কাইভ) (ইংরেজি)
- লিগ ১-এ আমির রিচার্ডসন (আর্কাইভ) (ফরাসি)
- কিকারে আমির রিচার্ডসন (জার্মান)
- এফবিরেফে আমির রিচার্ডসন (ইংরেজি)
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মরক্কী ফুটবলার
- স্তাদ দে রেঁসের খেলোয়াড়
- ফ্রান্সের আন্তর্জাতিক যুব ফুটবলার
- মরক্কোর আন্তর্জাতিক যুব ফুটবলার
- ফ্রান্সের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- মরক্কোর অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- মরক্কোর পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ফুটবলে অলিম্পিক পদক বিজয়ী
- ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের খেলোয়াড়
- ল্য আভ্র অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- এসিএফ ফিওরেন্তিনার খেলোয়াড়
- লিগ ১-এর খেলোয়াড়
- লিগ ২-এর খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- ইতালিতে ফরাসি প্রবাসী ক্রীড়াবিদ
- ২১শ শতাব্দীর ফরাসি পুরুষ ক্রীড়াবিদ
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার
- ফরাসি পুরুষ ফুটবলার
- ফরাসি প্রবাসী পুরুষ ফুটবলার