বিষয়বস্তুতে চলুন

সুফিয়ান রহিমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুফিয়ান রহিমি
২০২১ সালে রাজার হয়ে রহিমি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1996-06-02) ২ জুন ১৯৯৬ (বয়স ২৯)
জন্ম স্থান কাসাব্লাঙ্কা, মরক্কো
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আইন
জার্সি নম্বর ২১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৪৩, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সুফিয়ান রহিমি (আরবি: سفيان رحيمي; জন্ম: ২ জুন ১৯৯৬) হলেন একজন মরক্কী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আমিরাতি ক্লাব আল আইন এবং মরক্কো জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২৪ সালে, রহিমি মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মরক্কোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। এরপূর্বে ২০২১ সালে তিনি মরক্কোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মরক্কোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

সুফিয়ান রহিমি ১৯৯৬ সালের ২রা জুন তারিখে মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

রহিমি মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মরক্কোর প্রতিনিধিত্ব করেছেন। ২০২৪ সালের ২৪শে জুলাই তারিখে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] রহিমি ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত মরক্কো অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[][][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৩ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
মরক্কো২০২১
২০২২
২০২৪
সর্বমোট১০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১০। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  2. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/4317054
  3. "মরক্কো" [Morocco]fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  4. "السيد طارق السكتيوي يكشف عن قائمة اللاعبين المتوجه إلى باريس" [জনাব তারিক সকতিউই প্যারিসে যাওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছেন]frmf.ma (আরবি ভাষায়)। মরক্কী ফুটবল ফেডারেশন। ৪ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]