হস্টেল

হস্টেল (ইংরেজি: hostel) একপ্রকার সঙ্গপ্রিয় সাময়িক আবাস যেখানে কম খরচে স্বল্প মেয়াদের জন্য থাকা যায়। এখানে অতিথিরা সাধারণত কোনো ডরমিটরি কক্ষে একটা বাঙ্ক বেড ভাড়া করতে পারে। একটা ডরমিটরিতে ৪-২০ জন ব্যক্তি শুতে পারে।[১] হস্টেলের কক্ষগুলো ব্যক্তিগত বা ভাগভাগি করা, কিংবা একলিঙ্গ বা উভলিঙ্গ হতে পারে, আর সেখানে ব্যক্তিগত বা ভাগভাগি করা স্নানাগার থাকে। এছাড়া সেখানে খাদ্য, পানীয়, লন্ড্রি, মালপত্র রাখা ও লকারের ব্যবস্থাও থাকতে পারে।[১]
ব্যাকপ্যাকার ও তরুণ-তরুণীর কাছে হস্টেল সাময়িক আশ্রয়ের এক জনপ্রিয় উপায়,[২] যদিও খুব কম হস্টেল বয়ঃসীমা নির্ধারণ করে।[১][৩] ২০২৩ সালে বৈশ্বিক হস্টেল বাজারের আনুমানিক আকার ৭.২১ বিলিয়ন মার্কিন ডলার, আর ২০৩০ সাল পর্যন্ত এর বার্ষিক চক্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ বলে প্রক্ষেপ করা হয়েছে।[৪] ২০১৯ সালের অনুমান অনুযায়ী ইউরোপে ৫,৮২৯টি এশিয়ায় ৪,৭৩৮টি হস্টেল ছিল।[৫]
প্রকারভেদ
[সম্পাদনা]অতিথিভেদে হস্টেল বিভিন্ন প্রকারের:
- ছাত্রাবাস – শিক্ষার্থীদের জন্য উপযুক্ত হস্টেল।
- যুব আবাস – তরুণ-তরুণীর জন্য উপযুক্ত হস্টেল।
সুবিধা
[সম্পাদনা]হস্টেলে ভ্রমণকারীদের চাহিদের মধ্যে কম খরচ,[১][৬] বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাতের সুযোগ, ভ্রমণসঙ্গী পাওয়া ও ভ্রমণের অভিজ্ঞতা ভাগাভাগি করা উল্লেখযোগ্য।[২][৩][৭] এয়ারবিএনবির সাময়িক আবাসের তুলনায় হস্টেল সাধারণত আরও মধ্যভাগে অবস্থিত।[৮]
বিশেষ করে হস্টেলিং ইন্টারন্যাশনাল ব্যবস্থার অন্তর্গত হস্টেলগুলো উপযুক্ত ভ্রমণকারীদের চাহিদা পূরণ করে।[২] যেমন একটা হস্টেলে রাতে চলচ্চিত্র দেখা বা যৌথ ভোজনের মতো সামাজিক সমাবেশের ব্যবস্থা থাকবে,[১] আর অপর হস্টেলে স্থানীয় ভ্রমণ, রান্না শেখা, "পাব ক্রল" (বিভিন্ন পানশালা ঘুরে ঘুরে মদ খাওয়া) ইত্যাদির ব্যবস্থা থাকবে। অথবা একটা হস্টেল পার্টির জন্য পরিচিত, আর অপর হস্টেলে প্রশান্তিতে আরাম করার স্থান রয়েছে।[৬] কিছু হস্টেল বয়স্ক ডিজিটাল যাযাবর, বৈশ্বিক যাযাবর ও অন্তহীন ভ্রমণকারীদের চাহিদা পূরণ করে, আর তারা একটু ব্যয়বহুল ব্যক্তিগত কক্ষ বা আরও শান্ত পরিবেশ পছন্দ করে।[২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 "Hostels are an economic godsend and a rich, worldly philosophy"। Chicago Tribune। ১৯ এপ্রিল ২০০৯।
- 1 2 3 4 Bunda, Robert (২ মে ২০১৪)। "The Business of Beds: An Exploration of Hotel and Hostel Business Strategy"। Honors Scholar Theses।
- 1 2 "Hostels Market Size, Trends, Industry Share, And Global Forecast 2023-2032"। thebusinessresearchcompany.com। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৪।
- ↑ "Hostel Market Size, Share & Trends Analysis Report 2024-2030 - Experiential Travel, Sustainability and the Rise of Green Hostels" (সংবাদ বিজ্ঞপ্তি)। GlobeNewswire। ২০ নভেম্বর ২০২৪।
- ↑ "Total number of hostels worldwide as of October 2019, by region"। Statista।
- 1 2 French, Sally (২৯ নভেম্বর ২০২৩)। "As Airbnb falters, hostels seek to compete"। The Independent।
- ↑ Dhawan, Bulbul (১৮ ডিসেম্বর ২০২৪)। "Who Is Fueling India's Demand for Hostel Accommodations — India Report"। Skift।
- ↑ Dean, Grace (২৫ আগস্ট ২০২৪)। "I've stayed in hostels in 9 different countries. Here's why they're my preferred option — especially for solo travel."। Business Insider – Yahoo! এর মাধ্যমে।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে হস্টেল সম্পর্কিত মিডিয়া দেখুন।