বিষয়বস্তুতে চলুন

চোখের উপর চাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চোখের উপর চাপ
প্রতিশব্দAsthenopia, aesthenopia
বিশেষত্বচক্ষুবিজ্ঞান

চোখের উপর চাপ একটি সাধারণ চোখের সমস্যা যেটি কিছু অবিশেষ লক্ষণ-উপসর্গ যেমন চোখে ক্লান্তি, চোখের ভেতরে ও আশেপাশে ব্যথা, ঝাপসা দৃষ্টি, মাথাব্যথা ও কদাচিৎ দ্বৈতদৃষ্টির মাধ্যমে প্রকাশ পায়।[] বহুক্ষণ যাবৎ কম্পিউটার, ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করলে বা পড়া বা অন্যান্য দৃষ্টিনির্ভর কাজকর্ম করলে এই লক্ষণ-উপসর্গগুলি দেখা দেয়।[]

যখন কোনও ব্যক্তি কোনও দৃষ্টিগতভাবে ভারবহ কোনও কাজ সম্পাদন করে, যেমন অবিরাম কোনও বই বা কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে থাকা, তখন চোখের সিলিয়ারি পেশীগুলি ও অক্ষিবহির্ভূত পেশিগুলির উপর চাপ পড়ে ও এগুলি ক্লান্ত হয়ে পড়ে। এর ফলে অক্ষিগোলকে অস্বস্তি বা ব্যথার সৃষ্টি হয়। দশ মিনিট চোখ বন্ধ রাখলে ও ঘণ্টায় অন্তত একবার মুখমণ্ডল ও ঘাড়ের পেশীগুলিকে বিশ্রাম দিলে এই সমস্যা সাধারণত দূর হয়।

লক্ষণ ও উপসর্গ

[সম্পাদনা]
  • ঝাপসা দৃষ্টি
  • চোখে ব্যথা, অবসাদ, জ্বালাপোড়া, চুলকানি[][]
  • মনোযোগ নিবদ্ধ করতে সমস্যা
  • শুষ্ক চোখ বা পানিতে টলমলে চোখ
  • চোখে অস্বস্তি
  • মাথাব্যথা
  • উজ্জ্বল আলোর প্রতি অতিসংবেদনশীলতা

চিকিৎসা

[সম্পাদনা]

চোখের পেশীসমূহের উপর পীড়ন বা চাপ কমানোর কিছু জ্ঞাত পদ্ধতি হল কিছুক্ষণ পরপর চোখ বন্ধ করে বিশ্রাম দেওয়া,[] ভালো ঘুম দেওয়া ও সঠিক পুষ্টি।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sheedy, James E.; Hayes, John N.; Engle, Jon (নভেম্বর ২০০৩)। "Is all asthenopia the same?"Optometry and Vision Science৮০ (11): ৭৩২–৭৩৯। ডিওআই:10.1097/00006324-200311000-00008আইএসএসএন 1040-5488পিএমআইডি 14627938এস২সিআইডি 16299425
  2. FT, Vaz; SP, Henriques; DS, Silva; J, Roque; AS, Lopes; M, Mota (এপ্রিল ২০১৯)। "Digital Asthenopia: Portuguese Group of Ergophthalmology Survey"Acta Med Port৩২ (4): ২৬০–২৬৫। ডিওআই:10.20344/amp.10942এইচডিএল:10400.10/2236পিএমআইডি 31067419এস২সিআইডি 148571110
  3. B, Antona; AR, Barrio; A, Gascó; A, Pinar; M, González-Pérez; MC, Puell (এপ্রিল ২০১৮)। "Symptoms associated with reading from a smartphone in conditions of light and dark"Applied Ergonomics৬৮: ১২–১৭। ডিওআই:10.1016/j.apergo.2017.10.014পিএমআইডি 29409625
  4. S, Jaiswal; L, Asper; J, Long; A, Lee; K, Harrison; B, Golebiowski (সেপ্টেম্বর ২০১৯)। "Ocular and visual discomfort associated with smartphones, tablets and computers: what we do and do not know"Clinical & Experimental Optometry১০২ (5): ৪৬৩–৪৭৭। ডিওআই:10.1111/cxo.12851পিএমআইডি 30663136এস২সিআইডি 58558016
  5. S, Lertwisuttipaiboon; T, Pumpaibool; KJ, Neeser; N, Kasetsuwan (মে ২০১৭)। "Effectiveness of a participatory eye care program in reducing eye strain among staff computer users in Thailand"Risk Manag Healthc Policy১০: ৭১–৮০। ডিওআই:10.2147/RMHP.S134940পিএমসি 5436759পিএমআইডি 28546777{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক)
  6. CC, Han; R, Liu; RR, Liu; ZH, Zhu; RB, Yu; L, Ma (১৮ অক্টোবর ২০১৩)। "Prevalence of asthenopia and its risk factors in Chinese college students"Int J Ophthalmol (5): ৭১৮–৭২২। ডিওআই:10.3980/j.issn.2222-3959পিএমসি 3808927পিএমআইডি 24195055

বহিঃসংযোগ

[সম্পাদনা]
শ্রেণীবিন্যাস