বিষয়বস্তুতে চলুন

চৈনিক ভাষাসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চৈনিক
চীনা
ভৌগোলিক বিস্তারবৃহত্তর চীন, সিঙ্গাপুর
জাতিতত্ত্বচৈনিক নৃগোষ্ঠীসমূহ
ভাষাগত শ্রেণীবিভাগচীনা-তিব্বতি
  • চৈনিক
প্রত্ন-ভাষাপ্রত্ন-চৈনিক
উপবিভাগ
ভাষা কোড
আইএসও ৬৩৯-৫zhx
গ্লটোলগsini1245  Sinitic
macr1275  Macro-Bai

চৈনিক ভাষাসমূহ বলতে পূর্ব এশিয়ার কতগুলি বিশ্লেষণী ভাষার একটি দলকে বোঝায়, যেটি চীনা-তিব্বতি ভাষা পরিবারের একটি প্রধান শাখা গঠন করেছে। অনেক ভাষাবিদ প্রস্তাব করেছেন যে চৈনিক ভাষাগুলি এবং তিব্বতি-বর্মী ভাষাগুলির মধ্যে একটি মৌলিক বিভাজন বিদ্যমান। অনেক গবেষক এই মত প্রত্যাখ্যানও করলেও [] অন্যেরা এই মত সমর্থনকারী জাতিজনিগত প্রমাণ খুঁজে পেয়েছেন।[][] পাই ভাষাসমূহ শ্রেণীবদ্ধ করা দুরূহ হলেও হয়ত এগুলি প্রাচীন চীনা ভাষার একটি শাখা, সুতরাং চৈনিক ভাষা।[] অন্যথা চৈনিক ভাষা বলতে কেবলমাত্র চীনা ভাষার বহুসংখ্যক প্রকারভেদকে বোঝায়, যেগুলি একটি সাধারণ লিখন পদ্ধতি দ্বারা ঐক্যবদ্ধ। এক্ষেত্রে চৈনিক ভাষা বলতে এমন একটি ভাষাগত দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করা হয়, যেখানে চীনা ভাষাগুলি একটিমাত্র ভাষার বহুসংখ্যক প্রকারভেদ নয়, বরং অনেকগুলি স্বতন্ত্র ভাষার একটি পরিবার।[]

বক্তাসংখ্যা

[সম্পাদনা]

বৃহত্তর চীনা ভাষার সর্বমোট বক্তাসংখ্যা ১৫২ কোটির কিছু বেশি, যাদের মধ্যে প্রায় ৭৪% (১১২ কোটি) ম্যান্ডারিন চীনা ভাষা বা এর কোনও উপভাষায় কথা বলে। সারা বিশ্বজুড়ে মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা হিসেবে চৈনিক ভাষাসমূহের মূল শাখাগুলির বক্তার সংখ্যা নিচে দেওয়া হল (২০১৮-১৯):[]

শাখাসর্বমোট বক্তাসংখ্যা শতাংশ
ম্যান্ডারিন১,১১৮,৫৮৪,০৪০ ৭৩.৫০%
ইউয়ে (ক্যান্টনীয় ভাষাসহ)৮৫,৫৭৬,৫৭০ ৫.৬২%
৮১,৮১৭,৭৯০ ৫.৩৮%
মিন৭৫,৬৩৩,৮১০ ৪.৯৭%
চিন৪৭,১০০,০০০ ৩.০৯%
হাক্কা৪৪,০৬৫,১৯০ ২.৮৯%
শিয়াং৩৭,৪০০,০০০ ২.৪৬%
কান২২,২০০,০০০ ১.৪৬%
হুয়েইচৌ৫,৩৮০,০০০ ০.৩৫%
ফিংহুয়া৪,১৩০,০০০ ০.২৭%
তুনকান৫৬,৩০০ >০.০১%
মোট ১,৫২১,৯৪৩,৭০০ ১০০%

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. van Driem (2001), পৃ. 351।
  2. Zhang, Menghan; Yan, Shi; Pan, Wuyun; Jin, Li। "Phylogenetic evidence for Sino-Tibetan origin in northern China in the Late Neolithic"Nature (ইংরেজি ভাষায়)। ৫৬৯ (7754): ১১২–১১৫। ডিওআই:10.1038/s41586-019-1153-zআইএসএসএন 1476-4687
  3. Sagart এবং অন্যান্য (2019)
  4. (van Driem 2001, পৃ. 403) states "Bái ... may form a constituent of Sinitic, albeit one heavily influenced by Lolo–Burmese."
  5. Bradley (2012), পৃ. 1।
  6. "Chinese"
  1. See, for example, (Enfield 2003, পৃ. 69) and (Hannas 1997). The Chinese terms often translated as 'language' and 'dialect' do not correspond well to those translations. These are 語言 yǔyán, corresponding to macrolanguage or language cluster, which is used for Chinese itself; 方言 fāngyán, which separates mutually unintelligible languages within a yǔyán; and 土語 tǔyǔ or 土話 tǔhuà, which corresponds better to the linguistic use of 'dialect'.[]
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি