চিহান বিশ্ববিদ্যালয় (আর্বিল)
| ধরন | বেসরকারি বিশ্ববিদ্যালয় |
|---|---|
| স্থাপিত | ২০০৭ |
| সভাপতি | ডাঃ আমজাদ সাবির দলওয়াই[১] |
| স্নাতক | ১৮,০০০ |
| অবস্থান | , , |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| পোশাকের রঙ | গাঢ় লাল |
| ওয়েবসাইট | cihanuniversity |

চিহান বিশ্ববিদ্যালয় (কুর্দি: زانكۆى جیهان, আরবি: جامعة جيهان) ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান প্রদেশের রাজধানী আর্বিলের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এটি ২০০৭ সালে চিহান গ্রুপের একটি অংশ এ ইউনিভার্সিটি কোম্পানি ফর সায়েন্টিফিক ইনভেস্টমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত হয়। চিহান বিশ্ববিদ্যালয় হলো কুর্দিস্তান অঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি কুর্দিস্তানের উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত এবং আরব বিশ্ববিদ্যালয় সংস্থার (আ.বি.স) সদস্য।[২]
চিহান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মীরা তিনটি ক্যাম্পাসে অধ্যয়ন, কাজ এবং বাস করে: আর্বিল, সুলায়মানিয়া এবং দহুক। ২০১৪ সালে, বিশ্ববিদ্যালয়টি ১২টি বিভাগে কোর্স চালু করে।
২০১১ সালে, সুলাইমানিয়ার চিহান বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস কুর্দি উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয় (পত্র নং: ন৩০২, ১২ মে, ২০১১, করজ) দ্বারা অনুমোদিত হয়।[৩]
২০১৭ সালে, চিহান বিশ্ববিদ্যালয় আর্বিল ইরাকি উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ স্বীকৃতি পেয়েছে।
আরও দেখুন
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "President's Message"। Cihan University -Erbil (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২।
- ↑ "web archive"। www.aaru.edu.jo। ২৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "Home"। Cihan University of Sulaimaniya (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২১।