বিষয়বস্তুতে চলুন

গৌরীহর রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গৌরীহর রাজ্য
गौरीहर
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১৮০৭–১৯৫০

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত গৌরীহর রাজ্যের মানচিত্র
রাজধানীগৌরীহর
আয়তন 
 ১৯০১
১৮৪ বর্গকিলোমিটার (৭১ বর্গমাইল)
জনসংখ্যা 
 ১৯০১
৭,৭৬০
ইতিহাস 
 প্রতিষ্ঠিত
১৮০৭
১৯৫০
উত্তরসূরী
ভারত
বর্তমানে যার অংশছত্তরপুর জেলা, মধ্যপ্রদেশ,  ভারত
ম্যালেসন, জি. বি.: এন হিস্টোরিকাল স্কেচ অব দ্য নেটিভ স্টেটেস অব ইন্ডিয়া, লন্ডন ১৮৭৫, পুনর্মুদ্রণ দিল্লি ১৯৮৪

গৌরীহর রাজ্য [] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির বুন্দেলখণ্ড এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[] রাজ্যটির রাজধানী গৌরীহর গ্রামটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে ছত্তরপুর জেলায় অবস্থিত।[]

ইতিহাস

[সম্পাদনা]

১৮০৭ খ্রিস্টাব্দে অজয়গড় রাজ্য ভেঙে তৈরী হয় নতুন গৌরীহর রাজ্য৷ রাজ্যটি ১৮৪ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিলো এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এটির জনসংখ্যা ছিলো ৭,৭৬০ জন৷ ১৮০৭ খ্রিস্টাব্দে রাজারাম এই রাজ্যের প্রথম শাসক ছিলেন৷ রাজা প্রতাপ সিং জুদেব ১৯৫০ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি তারিখে ভারতীয় অধিরাজ্যে যুক্ত হওয়ার সম্মতিপত্রে স্বাক্ষর করেন৷ মহারাজা চন্দ্রভানু সিং জুদেব ছিলেন গৌরীহর রাজ্যের শেষ রাজা৷

শাসকবর্গ

[সম্পাদনা]

গৌরীহর দেশীয় রাজ্যের শাসকগণ প্রাথমিকভাবে 'সর্দার সওয়াই' এবং ১৮৫৯ খ্রিস্টাব্দে থেকে 'রাও' উপাধিতে ভূষিত হতেন৷[]

  • ১৮০৭ – ১৮৪৬ রাজা রাম
  • ১৮৪৬ – ১৮৭৭ রাজধর রুদ্র প্রতাপ
  • ১৮৮০ – ১৪ নভেম্বর ১৮৮৭ গজধর প্রসাদ
  • ১৮৮৮ – ১৯০৪ শামলী প্রসাদ
  • ১৯০৪ – ১৯৩২ প্রতিপাল পৃথ্বীপাল সিং
  • ১৯৩২ – ১৯৪৪ অবধেন্দ্র প্রতাপ সিং
  • ১৯৪৪ – ১৯৫৯ প্রতাপ সিং জুদেব
  • ১৯৫৯ – ১৯৭২ চন্দ্রভানু সিং জুদেব

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Imperial Gazetteer of India। খণ্ড ১৯। Clarendon Press। ১৯০৮। পৃ. ২৪১। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০
  2. David P. Henige (২০০৪)। Princely states of India: a guide to chronology and rulers। Orchid Press। পৃ. ২২। আইএসবিএন ৯৭৮-৯৭৪-৫২৪-০৪৯-০
  3. "Chhatarpur Tehsil Map, Chhatarpur Tehsil List"। MapsofIndia.com। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৩
  4. Princely States of India A-J