গৌরচন্দ্র বালা
গৌরচন্দ্র বালা | |
|---|---|
| বন, কৃষি ও খাদ্য মন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৯৫৭ – ১৯৫৮ | |
| উত্তরসূরী | কাজী আব্দুল কাদের |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯২৭ উল্লাবাড়ী, ফরিদপুর জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ১৮ জুন ২০০৫ ফরিদপুর, বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| রাজনৈতিক দল | বাকশাল |
| অন্যান্য রাজনৈতিক দল | |
| বাসস্থান | ঝিলটুলি, ফরিদপুর |
| প্রাক্তন শিক্ষার্থী | |
| জীবিকা | আইনজীবী |
গৌরচন্দ্র বালা (১৯২৭–২০০৫) একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি পূর্ব পাকিস্তানের মন্ত্রী ও বাংলাদেশ গণপরিষদের সদস্য হয়েছিলেন।
জীবনী
[সম্পাদনা]গৌরচন্দ্র বালা ১৯২৭ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুর জেলার উল্লাবাড়ীতে (বর্তমান বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নে) জন্মগ্রহণ করেন।[১] বালা ১৯৪৫ সালে খুলনার দৌলতপুর হিন্দু একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৪৭ সালে কলকাতার রিপন কলেজ থেকে কলাবিদ্যায় স্নাতক, ১৯৪৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর, ১৯৫২ সালে কলকাতা আইন কলেজ থেকে এলএলবি প্রিলিমিনারি এবং ১৯৬১ সালে ঢাকা আইন কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন। তিনি ১৯৪৯ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ভারতীয় ডাক বিভাগে কর্মরত ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ১৯৫৪ সালে পূর্ববঙ্গ আইনসভা এবং ১৯৫৫ সালে পাকিস্তানের গণপরিষদে ফরিদপুর উত্তর-পূর্ব আসন থেকে নির্বাচিত হন। ১৯৫৭ সালে তিনি পূর্ব পাকিস্তানের বন ও খাদ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন এবং প্রবাসী বাংলাদেশ সরকারের দক্ষিণ-পশ্চিম জোন-২ এর কার্যকরি চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশের গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন।[২][৩][১] বালা ২০০৫ সালের ১৮ জুন বাংলাদেশের ফরিদপুরের ঝিলটুলিতে মৃত্যুবরণ করেন।[৪][১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "সাবেক প্রাদেশিক মন্ত্রী গৌর চন্দ্র বালার পরলোকগমন"। জনকণ্ঠ। ১৯ জুন ২০০৫। পৃ. ২।
- ↑ The East Bengal Civil List (ইংরেজি ভাষায়)। East Bengal Government Press,.। ১৯৫৫। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ Assembly, East Pakistan (Pakistan)। Assembly Proceedings; Official Report (ইংরেজি ভাষায়)। পৃ. ১৫৪। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ "Gour Chandra Bala"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
| বাংলাদেশী রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- বাংলাদেশী রাজনীতিবিদ অসম্পূর্ণ
- ১৯২৭-এ জন্ম
- ২০০৫-এ মৃত্যু
- বাংলাদেশী হিন্দু
- পূর্ব পাকিস্তানের মন্ত্রী
- পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য ১৯৫৫-১৯৫৮
- পূর্ববঙ্গ আইনসভার সদস্য ১৯৫৪-১৯৫৮
- বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত ব্যক্তি
- মাদারীপুর জেলার আইনজীবী
- সরকারি ব্রজলাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- খুলনার রাজনীতিবিদ
- সুরেন্দ্রনাথ কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সিটি ল' কলেজ, ঢাকার প্রাক্তন শিক্ষার্থী
- ফরিদপুরের ব্যক্তি
- খুলনার আইনজীবী
- বাংলাদেশ গণপরিষদের সদস্য