বিষয়বস্তুতে চলুন

গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: Gong ma grags pa rgyal mtshan) (১৩৭৪- ১৪৩২) তিব্বতের ফাগ-মো-গ্রু-পা রাজবংশের ষষ্ঠ রাজা ছিলেন।

সিংহাসনে আরোহণ

[সম্পাদনা]

গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান ফাগ-মো-গ্রু-পা রাজবংশের তৃতীয় রাজা শা-ক্যা-রিন-ছেনের পুত্র ছিলেন।[১] ১৩৮০ খ্রিষ্টাব্দে তিনি ভিক্ষুর শপথ নেন। পাঁচ বছর পরে তৎকালীন রাজত্বকারী ফাগ-মো-গ্রু-পা রাজবংশের পঞ্চম রাজা ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পাকে অপর এক পরিবারগোষ্ঠী সরিয়ে ক্ষমতা দখল করলে[২] ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা এই গোষ্ঠীর চাপে মিং সম্রাট হোংঊকে পত্র মারফত গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানকে পরবর্তী ফাগ-মো-গ্রু-পা রাজা হিসেবে ঘোষণা করতে অনুরোধ করেন। মিং সম্রাট এই অনুরোধ রাখলে[৩] গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান পরবর্তী রাজা হিসেবে সিংহাসনে বসেন। তার মাতুল পরিবার ক্ষমতা দখলের চেষ্টা করলেও রাজসভার মন্ত্রীদের বিরোধিতায় তা করতে ব্যর্থ হন।

রাজত্ব

[সম্পাদনা]

গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানের রাজত্বকালে তিব্বতে সমৃদ্ধি আসে।[৪] ঐ বংশের পূর্ববর্তী রাজারা যেরকম স্দে-স্রিদ উপাধি ধারণ করতেন, তিনি গোং-মা উপাধি ধারণ করেন।[৫] ১৩৮৮ খ্রিষ্টাব্দে হোংঊ তাকে গুশি উপাধি দান করেন এবং দুই রাজবংশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটে। গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানের রাজত্বকালে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক আদান প্রদানও বৃদ্ধি পায়।[৩]

ধর্মীয় পৃষ্ঠপোষকতা

[সম্পাদনা]

গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান বিখ্যাত তিব্বতী বৌদ্ধ পণ্ডিত ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পার পৃষ্ঠপোষক ছিলেন। তার অনুদানেই ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পা ও তার অনুগামীরা দ্গা'-ল্দান বৌদ্ধবিহার নির্মাণ করতে সক্ষম হন।[৬] ১৪০৯ খ্রিষ্টাব্দে রাজা লাসা শহরে ত্সোং-খা-পা-ব্লো-ব্জাং-গ্রাগ্স-পাকে লো-গ্সার বা তিব্বতী নববর্ষের দিনে উদ্‌যাপন করার জন্য স্মোন-লাম-ছেন-মো নামক উৎসবের সূচনা করতে সহায়তা করেন।[৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Giuseppe Tucci, Deb T'er Dmar Po Gsar Ma. Rome 1971, p. 214.
  2. ↑ Ariane Macdonald, 'Préambule à la lecture d'un Rgya-Bod yig-chan'. Journal asiatique 963, p. 103-4.
  3. 1 2 Giuseppe Tucci, Tibetan Painted Scrolls. Rome 1949, p. 692.
  4. ↑ Sarat Chandra Das, 'A short history of the House of Phagdu'. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জুন ২০১৩ তারিখে Journal of the Asiatic Society of Bengal 1905, p. 205.
  5. 1 2 Tsepon W.D. Shakabpa, Tibet. A Political History. Yale 1967, pp. 85-6.
  6. ↑ Laurent Deshayes, Histoire du Tibet. Paris 1997, p. 120.
পূর্বসূরী
ব্সোদ-নাম্স-গ্রাগ্স-পা
গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শান
ষষ্ঠ ফাগ-মো-গ্রু-পা শাসক
(১৩৮৫-১৪৩২)
উত্তরসূরী
গ্রাগ্স-পা-'ব্যুং-গ্নাস