গুরু দত্ত
গুরু দত্ত | |
|---|---|
| জন্ম | বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন ৯ জুলাই ১৯২৫ |
| মৃত্যু | ১০ অক্টোবর ১৯৬৪ (বয়স ৩৯) |
| জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় (১৯২৫-১৯৪৭) ভারতীয় (১৯৪৭-১৯৬৪) |
| পেশা | পরিচালক, প্রযোজক, অভিনেতা, নৃত্য পরিচালক |
| কর্মজীবন | ১৯৪৪-১৯৬৪ |
| দাম্পত্য সঙ্গী | গীতা দত্ত (বি. ১৯৫৩; মৃ. ১৯৭২) |
| সন্তান | ৩ |
| আত্মীয় | ললিতা লাজমি (বোন) |
গুরু দত্ত নামে পরিচিত বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন (৯ জুলাই ১৯২৫ - ১০ অক্টোবর ১৯৬৪) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও অভিনেতা। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ধ্রুপদী হিন্দি চলচ্চিত্র পিয়াসা, কাগজ কে ফুল , সাহিব বিবি অউর গুলাম, ও চৌদভীঁ কা চাঁদ নির্মাণ করেন। পিয়াসা ও কাগজ কে ফুল চলচ্চিত্র দুটিকে সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয় এবং টাইম সাময়িকীর "সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তালিকা"য় পিয়াসা অন্তর্ভুক্ত। ২০০২ সালে সাইট অ্যান্ড সাউন্ড-এর সমালোচক ও পরিচালকদের ভোটেও এটি সেরা ১০০ চলচ্চিত্রের তালিকায় স্থান পায়, যেখানে দত্তকে সর্বকালের সেরা পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালে সিএনএনের "সর্বকালের সেরা ২৫ এশীয় অভিনেতা" তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়।[১]
তিনি ১৯৫০-এর দশকে হিন্দি চলচ্চিত্রে গীতধর্মী ও শৈল্পিক চলচ্চিত্র নির্মাণের জন্য এবং ১৯৫৭ সালে পিয়াসা চলচ্চিত্র দিয়ে হিন্দি চলচ্চিত্রের বাণিজ্যধারার প্রসারের জন্য সর্বাধিক খ্যাতি অর্জন করেন। তার পরবর্তী কয়েকটি চলচ্চিত্র কাল্ট খ্যাতি লাভ করে। তার চলচ্চিত্রগুলির পুনঃমুক্তিকালে দর্শকদের নজর কাড়ে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স ও জাপানে।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]গুরু দত্ত ১৯২৫ সালের ৯ই জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির পাদুকোনে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন, কিন্তু তার শৈশবে একটি দুর্ঘটনার পর তার নাম পরিবর্তন করে গুরু দত্ত রাখা হয়, কারণ ধারণা করা হয় এই নামটি কল্যাণকর।[৩] তার পিতামাতা মূলত কারওয়ারে বসবাস করতেন কিন্তু পরে স্থান পরিবর্তন করেছিলেন। দত্ত কলকাতার ভবানীপুরে তার শৈশব কাটান। ফলে তিনি বাংলা বলতে পারেন।[৪] তার বোন ললিতা লাজমি একজন বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী। তার ভাগ্নী কল্পনা লাজমি একজন স্বনামধন্য ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
কর্মজীবন
[সম্পাদনা]প্রাথমিক কর্মজীবন
[সম্পাদনা]১৯৪২ সালের শুরু থেকে তিনি আলমোড়ায় উদয় শঙ্করের নৃত্য ও কোরিওগ্রাফি বিদ্যালয়ে অধ্যয়ন করেন,[৫] কিন্তু কোম্পানির প্রধান মহিলার সাথে জড়িয়ে পড়ার পর ১৯৪৪ সালে তাকে সরিয়ে দেওয়া হয়।[৬] সেখান থেকে, কলকাতার লিভার ব্রাদার্স কারখানায় টেলিফোন অপারেটরের চাকরি পেয়ে ,[৫] দত্ত বাড়িতে তারবার্তা পাঠিয়ে জানান যে তিনি চাকরি পেয়েছেন। তবে এর কিছুদিন পরেই তিনি চাকরিটির প্রতি মোহমুক্ত হয়ে তা ছেড়ে দেন।[৭]
এরপর দত্ত কিছু সময়ের জন্য বোম্বেতে তার বাবা-মায়ের কাছে ফিরে আসেন, কিন্তু সেই বছরের শেষের দিকে তার মামা পুনের প্রভাত ফিল্ম কোম্পানিতে তিন বছরের চুক্তিতে তার একটি চাকরি খুঁজে দেন। একসময়ের এই শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থাটি ততদিনে তাদের সেরা প্রতিভা ভি. শান্তারামকে হারিয়েছে, যিনি ততদিনে রাজকমল কালামন্দির নামে নিজের প্রযোজনা সংস্থা চালু করে। এই কোম্পানিতে দত্তের সঙ্গে অভিনেতা রেহমান এবং দেব আনন্দের পরিচয় হয়, যারা তার আজীবনের বন্ধু হয়ে ওঠেন এবং তাদের মধ্যে দেব আনন্দই পরবর্তীকালে দত্তের পরিচালিত প্রথম চলচ্চিত্রটি প্রযোজনা করেন।[৫]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | পরিচালক | প্রযোজক | লেখক |
|---|---|---|---|---|
| ১৯৫১ | বাজি | হ্যাঁ | না | হ্যাঁ |
| ১৯৫২ | জাল | হ্যাঁ | না | হ্যাঁ |
| ১৯৫৩ | বাজ | হ্যাঁ | না | হ্যাঁ |
| ১৯৫৪ | আর পার | হ্যাঁ | হ্যাঁ | না |
| ১৯৫৫ | মিস্টার অ্যান্ড মিসেস '৫৫ | হ্যাঁ | হ্যাঁ | না |
| ১৯৫৬ | সি.আই.ডি. | না | হ্যাঁ | না |
| সৈলাব | হ্যাঁ | না | না | |
| ১৯৫৭ | পিয়াসা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
| ১৯৫৯ | কাগজ কে ফুল | হ্যাঁ | হ্যাঁ | না |
| ১৯৬০ | চৌদভীঁ কা চাঁদ | না | হ্যাঁ | না |
| ১৯৬২ | সাহিব বিবি অউর গুলাম | না | হ্যাঁ | না |
| ১৯৬৬ | বাহারেঁ ফির ভি আয়েঙ্গি | না | হ্যাঁ | না |
অভিনয়ের কৃতিত্ব
| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৪৫ | লাখারানি | — | শুধুমাত্র কোরিওগ্রাফার |
| ১৯৪৬ | হাম এক হ্যায় | — | শুধুমাত্র কোরিওগ্রাফার এবং}} সহকারী পরিচালক |
| ১৯৫৩ | বাজ | রাজকুমার রবি | |
| ১৯৫৪ | আর পার | কালু বিরজু | |
| ১৯৫৫ | মি. এবং মিসেস '55 | প্রীতম কুমার | |
| ১৯৫৭ | প্যাসা | বিজয় | |
| ১৯৫৮ | 12 O'Clock | অ্যাডভোকেট অজয় কুমার | |
| ১৯৫৯ | কাগজ কে ফুল | সুরেশ সিনহা | |
| ১৯৬০ | চৌধভিন কা চাঁদ | আসলাম | |
| ১৯৬২ | সাহেব বিবি অর গোলাম | অতুল্য চক্রবর্তী/ভূতনাথ | |
| সৈতেলা ভাই | গোকুল | ||
| ১৯৬৩ | ভারোসা | বাঁশি | |
| বহুরানি | রঘু | ||
| ১৯৬৪ | সুহাগান | অধ্যাপক বিজয় কুমার | |
| সাঁজ অর সাভেরা | ড. শংকর চৌধুরী | ||
| পিকনিক | |||
| ১৯৮৩ | ফিল্ম হাই ফিল্ম | নিজে | মরণোত্তর আর্কাইভাল-ফুটেজের উপস্থিতি |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল | সূত্র. |
|---|---|---|---|---|---|
| ১৯৬৩ | ২৬তম বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা (হিন্দি) | সাহিব বিবি অউর গুলাম | বিজয়ী | [৮] |
| ১০ম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | বিজয়ী | [৯] | ||
| শ্রেষ্ঠ অভিনেতা | মনোনীত | [৯] | |||
| ১০ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র[ক] | বিজয়ী | [১০] |
পাদটীকা
[সম্পাদনা]- ↑ আবরার আলভির সাথে যৌথভাবে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Big B in CNN's top 25 Asian actors list"। হিন্দুস্তান টাইমস। নিউ ইয়র্ক। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া। ৫ মার্চ ২০১০। ১ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ "Asian Film Series No.9 GURU DUTT Retorospective"। জাপান ফাউন্ডেশন। ২০০১। ২০ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ "What Guru Dutt & Deepika Padukone have in common?"। রেডিফ.কম। ৩১ ডিসেম্বর ২০০৪। ২৬ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- ↑ নন্দগাঁওকর, সতীশ। "The past master"। দ্য টেলিগ্রাফ। ৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২০।
- 1 2 3 উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Rajadhyaksha-1994" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; "Filmfare-2" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Khan, Fatima (১০ অক্টোবর ২০১৮)। "Remembering Guru Dutt, the genius filmmaker"। ThePrint। ২১ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "Award Winners: 1963"। বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার। ৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 "Filmfare Awards Winners From 1953 to 2020"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪।
- ↑ "10th NFA Catalogue" (পিডিএফ)। dff.nic.in। ১৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে গুরু দত্ত (ইংরেজি)
- ১৯২৫-এ জন্ম
- ১৯৬৪-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ২০শ শতাব্দীর ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- কোঙ্কণী ব্যক্তি
- কর্ণাটকের নৃত্যশিল্পী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র নৃত্য পরিচালক
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- হিন্দি ভাষার চলচ্চিত্র পরিচালক
- ভারতে অ্যালকোহলজনিত মৃত্যু
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- ভবানীপুরের ব্যক্তি