বিষয়বস্তুতে চলুন

গুরুশরণ কাউর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুরুশরণ কাউর
ਗੁਰਸ਼ਰਨ ਕੌਰ
২০০৯ সালে গুরুশরণ কাউর
ভারতীয় প্রধানমন্ত্রীর দাম্পত্যসঙ্গী
কাজের মেয়াদ
২২ মে ২০০৪ – ২৬ মে ২০১৪
পূর্বসূরীশিলা গুজরাল
উত্তরসূরীযশোদাবেন মোদি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1937-09-13) ১৩ সেপ্টেম্বর ১৯৩৭ (বয়স ৮৯)
চাকওয়াল, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
(বর্তমান পাঞ্জাব, পাকিস্তান)
রাজনৈতিক দলস্বতন্ত্র
দাম্পত্য সঙ্গীমনমোহন সিং
সন্তান৩
ধর্মশিখ

গুরুশরণ কাউর (গুরুমুখী: ਗੁਰਸ਼ਰਨ ਕੌਰ) (জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৩৭) ছিলেন ভারতের ত্রয়োদশ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী।[১]

জীবনী

[সম্পাদনা]

গুরুশরণ জন্মেছিলেন ১৯৩৭ সালে। তার বাবার নাম চত্বর সিং গুজরাল ও মায়ের নাম ভগবন্তী কাউর। তার বাবা ছিলেন বার্মা-শেলের একজন প্রকৌশলী। গুরুশরণরা ছয় ভাইবোন ছিলেন।

গুরুশরণ দিল্লির শিখ সম্পরদায়ের মাঝে কীর্তন গাওয়ার জন্য পরিচিত ছিলেন। তিনি জলন্ধর রেডিওতে কীর্তন পরিবেশন করেছেন।[২]

২০০৪ সালে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে তিনি তার সাথে বিদেশ সফর করেছেন। তিনি প্রচারের আলোয় নিজেকে কখনো আনেন নি।

তাদের তিন কন্যা উপিন্দর কাউর, দমন কাউর ও অমৃত কাউর প্রত্যেকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।[৩] উপিন্দর কাউর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। তিনি ছয়টি বই রচনা করেছেন।[৪] দমন সিং দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ ও গুজরাটের ইন্সটিটিউট অব রুরাল ম্যানেজমেন্ট থেকে স্নাতক করেছেন। তিনি নাইন বাই নাইন ও দ্য লাস্ট ফ্রন্টিয়ার: পিপল অ্যান্ড ফরেস্ট ইন মিজোরাম গ্রন্থের প্রণেতা।[৫] তাদের আরেক কন্যা অমৃত সিং একজন আইনজীবী। তিনি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের সাথে যুক্ত আছেন।[৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Prime Minister Manmohan Singh - PMO Profile"। Prime Minister’s Office, India। ২৭ মে ২০১৪। ২৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৪।
  2. ↑ "First Lady for all seasons"। ১০ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
  3. ↑ "Dr. Manmohan Singh: Personal Profile"। Prime Minister's Office, Government of India। ৩ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০০৯।
  4. ↑ Raote, Rrishi (১০ অক্টোবর ২০০৮)। "This Singh is King of History"। Business Standard। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০০৯। {{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |coauthors= (সাহায্য)
  5. ↑ "Meet Dr. Singh's daughter"। Rediff.com। ২৮ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০০৯।
  6. ↑ Rajghatta, Chidanand (২১ ডিসেম্বর ২০০৭)। "PM's daughter puts White House in the dock"। ToI। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০০৮। {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য); উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |coauthors= (সাহায্য)