খাজা আজমল
অবয়ব
খাজা আজমল (১৯১০ - ১৭ ডিসেম্বর ১৯৭১) তৎকালীন ভারতীয় পূর্ব বাংলায় (বর্তমানে বাংলাদেশ) চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ। তিনি নির্বাক বাংলা চলচ্চিত্রের সূচনাকালীন ছবি দ্য লাস্ট কিস[১] ও সুকুমারী[২]-এর সাথে যুক্ত ছিলেন।[৩] তিনি ঢাকার নবাব পরিবারের সদস্য ছিলেন।[৪][৫]
দ্য লাস্ট কিস চলচ্চিত্রে তিনি মূল চরিত্রে অভিনয়ের সাথে সাথে ক্যামেরায় সহকারী হিসেবে কাজ করেন।[৬]
তিনি ঢাকা বেতারে ঘোষক হিসেবে ১৯৪৯ সাথে যুক্ত হোন। বেতারের অনেক নাটকেও অংশ নেন তিনি।[৩] বাংলাদেশের মুক্তিযুদ্ধে খাজা আজমলের এক ছেলে পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহায়তা করেছিলো, তারই প্রেক্ষিতে মুক্তিবাহিনী তাকে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর হত্যা করেছিল।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "'দ্য লাস্ট কিস' থেকে 'শেষ চুম্বন'!"। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২১।
- ↑ "ঢাকাই ছবির প্রথম নায়ক"। মানবজমিন। ১৮ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪।
- 1 2 "ঢাকাই ছবিতে যা কিছু প্রথম"। Bangladesh Pratidin। ১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪।
- ↑ মো. আলমগীর (২০১২)। "ঢাকা নওয়াব পরিবার"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
- ↑ "শিক্ষায়-শিল্পে নবাব পরিবারের অবদান"। Jugantor (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪।
- ↑ "মুক্তি পেল 'দ্য লাস্ট কিস' - রাজধানী - The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০।
- ↑ "বইটি আমাকে হিরোর মর্যাদা দিয়েছে"। Kaler Kantho। ১৬ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে খাজা আজমল (ইংরেজি)