বিষয়বস্তুতে চলুন

খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্‌ আল মেহেদী বাঁধন
বগুড়া-৩ আসনের
সংসদ সদস্য
পূর্বসূরীনুরুল ইসলাম তালুকদার
কাজের মেয়াদ
১১ জানুয়ারি, ২০২৪  ৬ আগস্ট, ২০২৪[]
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1988-11-12) ১২ নভেম্বর ১৯৮৮ (বয়স ৩৭)
আদমদিঘী,বগুড়া
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলস্বতন্ত্র
শিক্ষাএল এল এম
পেশারাজনীতিবিদ

খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন। ১৯৮৮ সালের ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এল এল এম পাস করে রাজনীতিতে আসেন তিনি।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর বাবা সিরাজুল ইসলাম খান রাজু ছিলেন টানা পাঁচবারের ইউপি চেয়ারম্যান ও দুইবারের উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বাবার সময়ে আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হন।

তিনি ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[][][]

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. জনকণ্ঠ, দৈনিক। "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪
  2. "সমৃদ্ধ ও স্মার্ট নগরী বানাব"দৈনিক কালের কণ্ঠ। ৭ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২৪
  3. "বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ বিজয়ী"দৈনিক করতোয়া। ৮ জানুয়ারি ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "বগুড়ার ৭টি আসনে বিজয়ী হলেন যারা"ঢাকা টাইমস। ৮ জানুয়ারি ২০২৪।
  5. "বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেদীর বিজয়"দৈনিক চাঁদনি বাজার। ৮ জানুয়ারি ২০২৪। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪
  6. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪
  7. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪