কোয়াভ্যানজানে ওয়ালিস
কোয়াভ্যানজানে ওয়ালিস | |
|---|---|
Quvenzhané Wallis | |
| জন্ম | ২৮ আগস্ট ২০০৩ হোমা, লুইজিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র |
| পেশা | অভিনেত্রী, লেখিকা |
| কর্মজীবন | ২০১২-বর্তমান |
কোয়াভ্যানজানে ওয়ালিস (/kwəˈvændʒəneɪ/ kwə-VAN-jə-nay;[১] জন্ম: ২৮ আগস্ট ২০০৩)[২][৩] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও লেখিকা। তিনি নাট্যধর্মী চলচ্চিত্র বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড (২০১২) চলচ্চিত্রে হাশপাপি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন।[৪] এই কাজের জন্য তিনি সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং তিনি একাডেমি পুরস্কারে মনোনীত একবিংশ শতাব্দীতে জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি।[৫][৬]
২০১৪ সালে ওয়ালিস অ্যানি চলচ্চিত্রের পুনর্নির্মাণে অভিনয় করেন, যার জন্য তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
২০১৭ সালে তার রচিত দুটি বই - শাই অ্যান্ড এমি স্টার ইন ব্রেক এন এগ এবং আ নাইট আউট উইথ মামা প্রকাশিত হয়। তিনি পরবর্তীতে আরও দুটি বই – শাই অ্যান্ড এমি ড্যান্সি প্যান্টস এবং শাই অ্যান্ড এমি স্টার ইন টু দ্য রেসকিউ প্রকাশ করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ওয়ালিস ২০০৩ সালের ২৮শে আগস্ট লুইজিয়ানা অঙ্গরাজ্যের হুমা শহরের জন্মগ্রহণ করেন। তার মাতা কোয়ালিন্ড্রেয়া ওয়ালিস (বিবাহপূর্ব জ্যাকসন) একজন শিক্ষিকা এবং পিতা ভেনিয়ে ওয়ালিস সিনিয়র একজন ট্রাক চালক।[৭] তার এক বোন ও দুই ভাই রয়েছে, তারা হলেন কোয়ানিকেকিয়া, ভেয়োন ও ভেনিয়ে জুনিয়র।[২][৮][৯] তার নাম "কোয়াভেনজানে" তার পিতামাতার নামের প্রথমাংশ "কোয়াভেন"-এর সমন্বয়ে গঠিত এবং সোয়াহিলি শব্দ জিনি অর্থ "পরী"।[১০]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
|---|---|---|---|
| ২০১২ | বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড | হাশপাপি | |
| ২০১৩ | বোনশেকার | ব্লেসিং | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র |
| ২০১৩ | টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ | মার্গারেট নর্দাপ | |
| ২০১৪ | অ্যানি | অ্যানি বেনেট স্ট্যাকস | |
| ২০১৪ | কাহলিল জিবরান্স দ্য প্রফেট | আলমিত্রা (কণ্ঠ) | |
| ২০১৫ | ফাদার্স অ্যান্ড ডটার্স | লুসি | |
| ২০১৬ | লেমোনেড | স্বয়ং | |
| ২০১৬ | ট্রলস | হার্পার (কণ্ঠ) | |
| ২০১৯ | ব্ল্যাক-ইশ | কায়রা | ৫ পর্ব |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "11 Celeb Names You're Totally Pronouncing Wrong"। সেভেনটিন। ৩১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৭।
- 1 2 "Beasts of the Southern Wild press kit" (পিডিএফ)। মার্চ ৮, ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১০, ২০১২।
- ↑ "Monitor"। এন্টারটেইনমেন্ট উইকলি। নং ১২৭৪। ৩০ আগস্ট ২০১৩। পৃ. ২০।
- ↑ নিকোলসন, অ্যামি (জুন ২৯, ২০১২)। "Quvenzhané Conquers Hollywood: 20 Questions for the 8-year-old star of Beasts of the Southern Wild"। বক্সঅফিস ম্যাগাজিন। এপ্রিল ১৯, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৪, ২০১২।
- ↑ ব্ল্যাকলি, রিস (১০ জানুয়ারি ২০১৩)। "Youngest v oldest actress vie for Oscar as Lincoln leads the pack"। দ্য টাইমস। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৩।
- ↑ ওয়াকার, টিম (১০ জানুয়ারি ২০১৩)। "Quvenzhané Wallis v Emmanuelle Riva: Best actress Oscar contested by oldest and youngest ever nominees"। দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৩।
- ↑ "OSCARS Interview: Quvenzhané Wallis"। ডেডলাইন। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২১।
- ↑ ম্যাকনাইট, লরা (১৩ মে ২০১০)। "Houma girl to star in independent film"। দ্য ডেইলি কমেট। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২১।
- ↑ ইবার্ট, রজার (২২ জুন ২০১২)। "Quvenzhané. A small force of nature"। Roger Ebert's Journal। ১৯ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২১।
- ↑ ওয়ার্ড, কেট। "How to Pronounce 25 Difficult Celebrity Names"। হলিউড.কম। জুন ৪, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ জুন ৯, ২০২১।
The first name of the Oscar-nominated Beasts of Southern Wild star is, fittingly, a beast. But it has a lovely backstory: "Quven" combines her parents' first names (Qulyndreia and Venjie) and "zhane" is Swahili for "fairy".
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- মার্কিন কণ্ঠাভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন শিশু অভিনেত্রী
- লুইজিয়ানার অভিনেত্রী
- আফ্রিকান-মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর আফ্রিকান-মার্কিন নারী
- ২১শ শতাব্দীর মার্কিন লেখিকা
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- ২০০৩-এ জন্ম
- ২১শ শতাব্দীর আফ্রিকান-মার্কিন লেখক
- ২১শ শতাব্দীর আফ্রিকান-মার্কিন লেখিকা