কেন টম্পসন
অবয়ব
কেনেথ লেন টম্পসন | |
|---|---|
ডেনিস রিচির সাথে টম্পসন (বামে) . | |
| জন্ম | ফেব্রুয়ারি ৪, ১৯৪৩ নিউ অরলিন্স, লুইজিয়ানা, যুক্তরাষ্ট্র |
| জাতীয়তা | আমেরিকান |
| মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
| পরিচিতির কারণ | ইউনিক্স বি (প্রোগ্রামিং ভাষা) Belle (chess machine) ইউটিএফ-৮ Endgame tablebase |
| পুরস্কার | টুরিং পুরস্কার ১৯৮৩ ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৯৮ Tsutomu Kanai Award |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
| প্রতিষ্ঠানসমূহ | বেল ল্যাবস Entrisphere, Inc গুগল |

কেনেথ লেন টম্পসন(জন্ম ফেব্রুয়ারি ৪ ১৯৪৩), সাধারণভাবে কেন টম্পসন হিসাবে পরিচিত,[১] কম্পিউটার বিজ্ঞানের প্রাত্যুষিক এক পাঞ্জেরী ব্যক্তিত্ব। সি প্রোগ্রামিং ভাষা এবং ইউনিক্স ও বেল গবেষণাগারের পরিকল্পনা ৯ অপারেটিং সিস্টেম এর অগ্রগতিতে তার উল্লেখযোগ্য অবদানের জন্য বিখ্যাত হয়ে আছেন। কম্পিউটার সমাজে তাকে ছোট্ট করে কেন ডাকা হয়। ডেনিস রিচি'র সাথে তাকেও বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলির অন্যতম(২০০৬ পর্যন্তও) সি -এর একজন স্রষ্টা হিসাবে সম্মান জানানো হয়। ১৯৮৩ সালে তিনি রিচির সাথে যুগ্মভাবে টুরিং পুরস্কার অর্জন করেন।
শিক্ষাজীবন
[সম্পাদনা]টম্পসন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে ১৯৬৫ সালে ব্যাচেলর্স ডিগ্রি এবং ১৯৬৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ken"। The Jargon File (version 4.4.7)।
- ↑ Peter Seibel, 2009, Coders at Work, আইএসবিএন ৯৭৮-১-৪৩০২-১৯৪৮-৪
বিষয়শ্রেণীসমূহ:
- মার্কিন কম্পিউটার বিজ্ঞানী
- ১৯৪৩-এ জন্ম
- ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের শিক্ষার্থী
- ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন বিজয়ী
- জাপান প্রাইজ বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- মার্কিন কম্পিউটার প্রোগ্রামার
- টুরিং পুরস্কার বিজয়ী
- গুগলের কর্মচারী
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন উদ্ভাবক