কে'নান
কেইনান كنعان | |
|---|---|
২০১০ সালে কেইনান | |
| প্রাথমিক তথ্য | |
| জন্মনাম | কেইনান অ্যাবদি ওয়ারসামি |
| জন্ম | ১ ফেব্রুয়ারি ১৯৭৮ মোগাদিশু, সোমালিয়া |
| উদ্ভব | টরোন্টো, ওন্টারিও, কানাডা |
| ধরন | হিপ হপ, ওয়ার্ল্ড মিউজিক |
| পেশা | সুরকার, কবি, র্যাপার, গায়ক |
| বাদ্যযন্ত্র | গিটার, পারকিউশন, ভোকাল |
| কার্যকাল | ২০০১–কণ্ঠশিল্পী |
| লেবেল | এঅ্যান্ডএম/অক্টোন, বিএমজি মিউজিক, ওয়ারাসি রেকর্ডস, নিজস্ব বা স্বাধীন |
| ওয়েবসাইট | knaanmusic |
কেইনান[১] (সোমালি: Keynaan Aabdi Warsame; আরবি: كنعان عبدي ورسمه) (জন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯৭৮[২]) মঞ্চনাম কে'নান হিসেবে অধিক পরিচিত, একজন সোমালি-কানাডীয় কবি, র্যাপার, কণ্ঠশিল্পী, গীতিকার, ও যন্ত্রবাদক। তার পুরো নাম কেইনান অ্যাবদি ওয়ারসামি।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]কেইনানের জন্ম সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে।[৩] তিনি তার শৈশব মোগাদিশুতেই কাটিয়েছেন।[৪] ১৯৯১ সালে শুরু হওয়া সোমালি গৃহযুদ্ধের সময়ও তিনি মোগাদিশুতেই ছিলেন। কেইনানের খালা মাগুল সোমালির একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন। কেইনানের দাদা হাজি মোহামেদ ছিলেন একজন কবি। তিনি একজন মুসলিম,[৫] এবং সোমালি ভাষায় তার নাম কেইনান অর্থ হচ্ছে ‘ভ্রমণকারী’। ছোট বেলা থেকেই হিপ হপ সঙ্গীত শুনে অভ্যস্ত। তার বাবা সেসময় যুক্তরাষ্ট্র থেকে তার জন্য এ ধরনের রেকর্ড পাঠাতেন। কেইনানের বয়স যখন ১৩, তখন তার মা ও বড় ভাই লিবান ও ছোট দুই বোন নাকিমো ও সেগালের সাথে নিউ ইয়র্ক সিটিতে চলে যান, এবং সেখানে থাকা তাদের আত্মীয়দের সাথে যোগ দেন। সেখান থেকে পরবর্তীতে তারা কানাডোর টরোন্টোতে চলে যান।[৬] সেখানে একটি বড় সোমালি জনগোষ্ঠী বাস করে এবং এখনও তারা সেখানেই বাস করেন।[৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Carter Flinn, Sue (১৩ অক্টোবর ২০০৫)। "War & Beats: Somali-born hip-hop artist K'naan wants his music to have purpose."। The Coast। সংগ্রহের তারিখ ৪ মে ২০০৮।
{{সংবাদ উদ্ধৃতি}}:|প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ 2007 ESOL Project
- ↑ Beautiful Dreamer
- ↑ http://www.npr.org/templates/story/story.php?storyId=98957087
- ↑ McKinnon, Matthew (৩০ জুন ২০০৫)। "Kicking Up Dust / The remarkable hip-hop odyssey of Toronto's K'naan"। CBC News। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১০।
- ↑ Cowie. F, Del."The Beautiful Struggle" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে, Exclaim!, February 2009.
- ↑ Egere-Cooper, Matilda (৩০ মে ২০০৬)। "K'Naan: Rapping about War"। The Independent। ১ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০০৭।