কুলসী নদী
অবয়ব
| কুলসী নদী | |
|---|---|
কুলসী নদী দক্ষিণ এশীয় নদী ডলফিনের (গঙ্গা নদী শুশুক) আবাসস্থল | |
| স্থানীয় নাম | কুলশী নদী (অসমীয়া) |
| অবস্থান | |
| রাজ্য | আসাম |
| জেলা | কামরূপ জেলা |
| প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
| উৎস | পশ্চিম খাসি পাহাড় জেলা |
| • অবস্থান | মেঘালয় |
| • স্থানাঙ্ক | ২৫°৩৩′৫৫.৭″ উত্তর ৯১°৩৯′৩৪.৪″ পূর্ব / ২৫.৫৬৫৪৭২° উত্তর ৯১.৬৫৯৫৫৬° পূর্ব |
| মোহনা | ব্রহ্মপুত্র নদ |
• অবস্থান | নগরবেড়া, কামরূপ জেলা, আসাম |
• স্থানাঙ্ক | ২৬°০৭′১০.৪″ উত্তর ৯১°০০′০৪.৪″ পূর্ব / ২৬.১১৯৫৫৬° উত্তর ৯১.০০১২২২° পূর্ব |
| অববাহিকার বৈশিষ্ট্য | |
| ক্রমবৃদ্ধি | কুলসী নদী - ব্রহ্মপুত্র নদ |
কুলসী নদী ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের একটি উপনদী।[১] নদীটি মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। নদীটি তার উৎপত্তিস্থলে ক্ষীর নদী নামে পরিচিত।[২] মেঘালয়ে ১২ কিলোমিটার পথ অতিক্রম করার পর নদীটি আসামের কামরূপ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং কুলসী নামে পরিচিত হয়।[৩] ব্রহ্মপুত্র নদের সাথে কুলসীর সংগমস্থল আসামের কামরূপ জেলার নগরবেড়ায় অবস্থিত।[৪]
ডলফিনের আবাসস্থল
[সম্পাদনা]কুলসী নদী বিপন্ন দক্ষিণ এশীয় নদী ডলফিনের (প্লাটানিস্তা গ্যাঙ্গেটিকা) আবাসস্থল। এই বিপন্ন ডলফিন (অসমীয়া ভাষায় শিহু নামে পরিচিত) সমগ্র ব্রহ্মপুত্র ব-দ্বীপ জুড়ে কেবল সোবণশিরি এবং কুলসী নদীতে প্রজনন করে।[৫] তবে বালু উত্তোলন ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড কুলসীতে ডলফিনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং এই বিপন্ন ডলফিনের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "KULSI RIVER"। UPSC Exam Notes। ৩০ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪।
- ↑ "ACTION PLAN FOR KULSI RIVER NEAR KUKURMARA AT NH 37" (পিডিএফ)। Pollution Control Board, Assam। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪।
- ↑ "Conservation of Kulsi: a race for survival between species"। econe.in। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪।
- ↑ "Kulsi River near Kukurmara village"। ResearchGate। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৪।
- ↑ "Summary of Dolphin habitat zone of river Kulsi" (পিডিএফ)।
- ↑ "Brahmaputra tributaries no longer secure dolphin habitats"। Northeast Now (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০১৯।