কিম সোকজিন
জিন | |
|---|---|
মে ২০২২ এ জিন | |
| জন্ম | কিম সোকজিন ডিসেম্বর ৪, ১৯৯২ গোয়াচেওন , গিয়োঙ্গি-দো |
| জাতীয়তা | দক্ষিণ কোরিয়ান |
| পেশা |
|
| কর্মজীবন | ২০১৩-বর্তমান |
| পুরস্কার | |
| স্বাক্ষর | |
কিম সোকজিন (কোরীয়: 김석진, জন্ম - ০৪ ডিসেম্বর, ১৯৯২), যিনি তার স্টেজ নাম জিন (কোরীয়: 진) নামেও পরিচিত, হচ্ছেন একজন দক্ষিণ কোরিয়ান গায়ক এবং সংগীত-রচয়িতা। তিনি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত বয়ব্যান্ড বিটিএস এর একজন সঙ্গীতশিল্পী। ২০১৩ সালে তিনি বিটিএস এ যোগদান করেন।[১] জিন বিটিএস-এর সাথে তিনটি একক গান লিখেছেন এবং প্রকাশ করেছেন: "অ্যাওয়েক" (২০১৬), "এপিফ্যানি" (২০১৮), এবং "মুন" (২০২০), যা সবই দক্ষিণ কোরিয়ার গাওন ডিজিটাল চার্টে স্থান পেয়েছে। ২০১৯ সালের জুন মাসে জিন তার প্রথম একক গান, দি ডিজিটাল ট্র্যাক "টুনাইট" প্রকাশ করেন। তিনি ২০১৬ সালে সম্প্রচারিত ধারাবাহিক "হাওয়ারং: দি পোয়েট ওয়ারিয়ার ইয়ুথ" এর সাউন্ডট্র্যাক "ইভেন ইফ আই ডাই, ইটস ইউ" গানটি বিটিএস সদস্য ভি এর সঙ্গে একত্রে গেয়েছেন। জিন অনেক সমালোচনামূলক প্রশংসা পেয়েছেন তার ফলসেটো এবং গায়ক হিসাবে আবেগের পরিসরের জন্য।
জীবন ও ক্যারিয়ার
[সম্পাদনা]প্রথম জীবন ও ক্যারিয়ার
[সম্পাদনা]জিন ০৪ ডিসেম্বর, ১৯৯২ সালে গোয়াছন , গিয়োঙ্গি-দো, দক্ষিণ কোরিয়াতে জন্মগ্রহণ করেন। পরিবারে তাঁর মা, বাবা এবং একজন বড় ভাই আছেন।[২][৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Russell, Mark James (২৯ এপ্রিল ২০১৪)। K-POP Now!: The Korean Music Revolution (ইংরেজি ভাষায়)। Tuttle Publishing। আইএসবিএন ৯৭৮-১-৪৬২৯-১৪১১-১।
- ↑ "BTS"। Big Hit Entertainment। ২৭ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৩।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "진 프로필"। people.search.naver.com (কোরীয় ভাষায়)। Naver। ১৪ মে ২০১৮। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮।
- ১৯৯২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কে-পপ সঙ্গীতশিল্পী
- বিটিএস সদস্য
- দক্ষিণ কোরীয় পপ গায়ক
- দক্ষিণ কোরীয় পুরুষ আইডল
- দক্ষিণ কোরিয়ার জাপানি ভাষার সঙ্গীতশিল্পী
- দক্ষিণ কোরিয়ার ইংরেজি ভাষার সঙ্গীতশিল্পী
- ২১শ শতাব্দীর দক্ষিণ কোরীয় গায়ক
- অর্ডার অফ কালচারাল মেরিট (কোরিয়া) প্রাপক
- কনকুক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- হাইব কর্পোরেশনের শিল্পী
- এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী
- দক্ষিণ কোরীয় পপ রক সঙ্গীতশিল্পী
- মামা পুরস্কার বিজয়ী