বিষয়বস্তুতে চলুন

কাতার এয়ারওয়েজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাতার এয়ারওয়েজ
الخطوط الجوية القطرية
Alkhutoot Aljawwiah Al-Qatariah
আইএটিএ আইসিএও কলসাইন
QR QTR QATARI
প্রতিষ্ঠাকাল২২ নভেম্বর ১৯৯৩ (1993-11-22)
কার্যক্রম শুরু২০ জানুয়ারি ১৯৯৪ (1994-01-20)
হাবহামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
নিয়মিত যাত্রী প্রোগ্রামকাতার এয়ার ওয়েজ প্রিভিলাইস ক্লাব (Qmiles)
জোটওয়ান ওয়ার্ল্ড
অধীনস্ত কোম্পানি
বিমানবহরের আকার২২০
গন্তব্য১৫০+[]
প্রধান কোম্পানিকাতার সরকার
প্রধান কার্যালয়কাতার এয়ার ওয়েজ টাওয়ার,
দোহা, কাতার
গুরুত্বপূর্ণ ব্যক্তিআকবর আল বাকের (সি.ই.ও)
আয়বৃদ্ধি QR ৩৮.৮৯ বিলিয়ন (২০১৭)[]
নিট আয়হ্রাস QR ১.৯৭ বিলিয়ন (২০১৭)[]
কর্মচারী৪৩,০০০ (২০১৭)[]
ওয়েবসাইটwww.qatarairways.com

সূচনা

[সম্পাদনা]

কাতার এয়ারওয়েজ কোম্পানি Q.C.S.C. (আরবি: القطرية, আল কাতারিয়া),[] ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কাতার এয়ারওয়েজ হিসেবে পরিচালিত হচ্ছে, এটি কাতারের রাষ্ট্র মালিকানাধীন পতাকাবাহী একটি প্রতিষ্ঠান।[][] দোহা কাতার এয়ারওয়েজের সদর দফতর। []

পরিষেবা

[সম্পাদনা]

কাতার এয়ারওয়েজ ছয়টি মহাদেশে পরিষেবা প্রদানকারী সর্বকনিষ্ঠ বৈশ্বিক এয়ারলাইনগুলির মধ্যে একটি এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল এয়ারলাইনও। প্রতিদিন ১৪০ টিরও বেশি গন্তব্যে তাদের অপারেশন পরিচালিত হয়। সর্বশেষ প্রজন্মের বিমানের একটি বহর এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিষেবা প্রদান করছে।

এয়ারক্রাফটগুলো একটি হাব-এবং-স্পোক নেটওয়ার্কের দ্বারা পরিচালিত, যা আফ্রিকা, মধ্য এশিয়া, ইউরোপ, দূর প্রাচ্য, দক্ষিণ এশিয়া, মধ্য প্রাচ্য, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়াহামাদ আন্তর্জাতিক বিমানবন্দর। দুই শতাধিক এরও বেশি উড়োজাহাজের মাধ্যমে এসব যাত্রী সেবা দেওয়া হয়। কাতার এয়ারওয়েজ গ্রুপে ৪৩ হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারী আছে। ক্যারিয়ারটি ২৩ অক্টোবর ২০১৩ থেকে ওয়ান ওয়ার্ল্ড জোট এর সদস্য। প্রথম উপসাগরীয় অঞ্চলের ক্যারিয়ারটি তিনটি বিমান সংস্থার সাথে পরিষেবা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।

অর্জন

[সম্পাদনা]

১৯৯৭ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পর এয়ারলাইনটি ২০২২ সালে তার ২৫তম বার্ষিকী উদযাপন করছে, কাতার এয়ারওয়েজ সপ্তমবারের মতো আন্তর্জাতিক বিমান পরিবহন রেটিং সংস্থা, স্কাইট্র্যাক্স দ্বারা "এয়ারলাইন অফ দ্য ইয়ার" খেতাব পেয়েছে। শীর্ষস্থানীয় গ্লোবাল এয়ারলাইনটি ওয়ার্ল্ডস বেস্ট বিজনেস ক্লাস, ওয়ার্ল্ডস বেস্ট বিজনেস ক্লাস লাউঞ্জ ডাইনিং এবং মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন সহ তিনটি অতিরিক্ত পুরস্কার গ্রহণ করেছে। কাতার এয়ারওয়েজকে ২০১১, ২০১২, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২১ এবং 2022 সালে 'এয়ারলাইন অফ দ্য ইয়ার' হিসেবে ঘোষণা করা হয়েছে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "QATAR AIRWAYS FACT SHEET (October 2017)" (PDF)। Qatarairways.com। আগস্ট ১১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৫, ২০১৭
  2. 1 2 3 "Qatar Airways - Financial Information - Earnings Releases" (পিডিএফ)
  3. "কাতার এয়ারওয়েজ – Vola a Dubai in un aereo a 5 stelle"। দুবাই ব্লগ। মার্চ ১৮, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০১২ হ‍্যাঁ {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)[অনির্ভরযোগ্য উৎস?]
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; HIA থেকে পরিচালিত সম্পূর্ণ অপারেশন বর্তমানে কাতার এয়ারওয়েজের নতুন দোহা এয়ারপোর্টে নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; স্থানান্তর করা হয়েছে নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. "কতার এয়ার ওয়েজ তথ্য বাতায়ন"। কাতার এয়ার ওয়েজ। নভেম্বর ৩০, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ নভেম্বর ২০, ২০১১
  7. [www.qatarairways.com/en-bd/about-qatar-airways "https://www.qatarairways.com/en-bd/about-qatar-airways.html"]। {{ওয়েব উদ্ধৃতি}}: |ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য); |শিরোনাম=-এ বহিঃসংযোগ (সাহায্য)