বিষয়বস্তুতে চলুন

কলম্বো বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলম্বো বিশ্ববিদ্যালয়
කොළඹ විශ්වවිද්‍යාලය
கொழும்புப் பல்கலைக்கழகம்
কলম্বো বিশ্ববিদ্যালয়ের সিলমোহর
নীতিবাক্যসংস্কৃত: बुद्धिः शर्वत्र भ्रजते (বুদ্ধি সর্বত্র ভ্রজতে)
বাংলায় নীতিবাক্য
জ্ঞান আলোকিত করে
ধরনসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯২১
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (শ্রীলঙ্কা)
কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সংঘ
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সংঘ
বৃত্তিদান১৪ কোটি শ্রীলঙ্কান রুপি[]
আচার্যডক্টর অসওয়াল্ড গোমেজ
উপাচার্যজ্যেষ্ঠ অধ্যাপক চন্দ্রিকা এন বিজয়রত্ন
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৪০[]
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১,৬০০[]
শিক্ষার্থী১১,৬০৪[]
স্নাতক৯,১০০[]
স্নাতকোত্তর২,৫০৪[]
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর
প্রকাশনীইউনিভার্সিটি অব কলম্বো রিভিউ
দ্য সিলন জর্নাল অব মেডিকেল সাইন্স
পোশাকের রঙ
ক্রীড়াবিষয়ক২৯টি এথলেটিক দল
ক্রীড়ার অধিভুক্তি
শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াসমূহ
ওয়েবসাইটwww.cmb.ac.lk
মানচিত্র

কলম্বো বিশ্ববিদ্যালয় হচ্ছে শ্রীলঙ্কার একটি সরকারী বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে এই বিশ্ববিদ্যালয়টি ব্রিটিশরা তৈরি করে যায়। এটি রাজধানী কলম্বোর সিনামন গার্ডেন্সে অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

১৮৭০ সালে ব্রিটিশরা 'সিলন মেডিকেল স্কুল' নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলো এই বিশ্ববিদ্যালয়ের স্থানে। ১৮৭০-এর জুনে তৈরি করা বিদ্যালয়টি ছিলো ভারতীয় উপমহাদেশে করা দ্বিতীয় চিকিৎসাবিষয়ক বিদ্যালয়। ১৮৮০ সালে স্কুলটি কলেজে রূপান্তরিত হয়ে যায় (নাম হয়ে যায় 'সিলন মেডিকেল কলেজ')। ১৯০৬ সালে একই জায়গায় 'সিলন বিশ্ববিদ্যালয় কলেজ' নামের আরেকটি প্রতিষ্ঠান তৈরি করার সিদ্ধান্ত হয়; যদিও এটা ১৯২১ সালে আত্মপ্রকাশ করেছিলো। ১৯৪২ সালের ১ জুলাই 'সিলন বিশ্ববিদ্যালয়' আত্মপ্রকাশ করে কিন্ত কলম্বো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বছর ১৯২১-ই ধরা হয়। ১৯৭০-এর দশকে বিশ্ববিদ্যালয়টির নাম 'কলম্বো বিশ্ববিদ্যালয়'তে রূপান্তরিত হয়ে যায়।[]

১৯৭৮ সালে বিশ্ববিদ্যালয়টিতে চিকিৎসা, কলা, বিজ্ঞান, শিক্ষা এবং আইন অনুষদ ছিলো।

অনুষদসমূহ

[সম্পাদনা]
কলম্বো বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ
অনুষদপ্রতিষ্ঠার বছর

চিকিৎসাবিজ্ঞান অনুষদ১৮৭০
বিজ্ঞান অনুষদ১৯৪২
আইন অনুষদ১৯৪৭
শিক্ষা অনুষদ১৯৪৯
কলা অনুষদ১৯৬৩
অর্থনীতি অনুষদ১৯৭৯

চিকিৎসাবিজ্ঞান অনুষদ ছিলো এই বিশ্ববিদ্যালয়ের প্রথম অনুষদ; ১৮৭০ সালে 'সিলন মেডিকেল কলেজ'-এর সেই রেখে যাওয়া বিষয়টি এখনো বিশ্ববিদ্যালয়টিতে রয়ে গেছে।

চিকিৎসাবিজ্ঞান অনুষদের বিষয়সমূহ

[সম্পাদনা]
  • ব্যবচ্ছেদবিজ্ঞান বিভাগ
  • জৈবরসায়ন এবং অণুজীববিজ্ঞান বিভাগ
  • চিকিৎসা ওষুধ বিভাগ
  • সম্প্রদায় ওষুধ বিভাগ
  • প্রাণরসায়ন বিভাগ
  • প্রসূতিরোগবিজ্ঞান বিভাগ

কলা অনুষদের বিষয়সমূহ

[সম্পাদনা]
  • সিংহলী বিভাগ
  • ভূগোল বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • সমাজবিজ্ঞান বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • ইতিহাস বিভাগ

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]