বিষয়বস্তুতে চলুন

করিম বুদিয়াফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
করিম বুদিয়াফ
২০১১ সালে লেখউইয়াহের হয়ে করিম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম করিম বুদিয়াফ
জন্ম (1990-09-16) ১৬ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৫)
জন্ম স্থান রুয়েই মালমেজোঁ, ফ্রান্স
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল দুহাইল
জার্সি নম্বর ১২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৪৯, ২৫ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

করিম বুদিয়াফ (আরবি: كريم بوضياف, ইংরেজি: Karim Boudiaf; জন্ম: ১৬ সেপ্টেম্বর ১৯৯০) হলেন একজন কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারি ক্লাব আল দুহাইল এবং কাতার জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

করিম ২০১৩ সালে কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাতারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০৭ ম্যাচে ৫টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

করিম বুদিয়াফ ১৯৯০ সালের ১৬ই সেপ্টেম্বর তারিখে ফ্রান্সের রুয়েই মালমেজোঁ জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

করিম নিজেদের দেশে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১১ই নভেম্বর তারিখে ঘোষিত কাতারের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৫ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
কাতার২০১৩
২০১৪
২০১৫১১
২০১৬১২
২০১৭১৪
২০১৮১০
২০১৯১৮
২০২০
২০২১২২
২০২২
সর্বমোট১০৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "FIFA World Cup Qatar 2022 – Squad list" (পিডিএফ)FIFA। ১৫ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২২
  2. "Coach Sanchez names Qatar squad for World Cup debut"Qatar Football Association। ১১ নভেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]