ওয়াল্টার হার্মান শটকি
ওয়াল্টার হার্মান শটকি | |
|---|---|
![]() | |
| জন্ম | ২৩ জুলাই ১৮৮৬ |
| মৃত্যু | ৪ মার্চ ১৯৭৬ (বয়স ৮৯) |
| জাতীয়তা | German |
| মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব বার্লিন |
| পরিচিতির কারণ | শটকি ইফেক্ট শটকি ব্যারিয়ার শটকি কন্টাক্ট Schottky anomaly স্ক্রীন-গ্রিড টেট্রোড ্রিবন মাইক্রোফোন Ribbon loudspeaker ফিল্ড ইলেক্ট্রন এমিশন শট নয়েজ |
| পুরস্কার | হিউস মেডেল (১৯৩৬) Werner von Siemens Ring (1964) |
| বৈজ্ঞানিক কর্মজীবন | |
| কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
| প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব জেনা ইউনিভার্সিটি অব উর্জবার্গ ইউনিভার্সিটি অব রোস্টক সিমেন্স |
| ডক্টরাল উপদেষ্টা | মাক্স প্লাংক Heinrich Rubens |
| উল্লেখযোগ্য শিক্ষার্থী | Werner Hartmann |
ওয়াল্টার হার্মান শটকি (২৩ জুলাই ১৮৮৬ – ৪ মার্চ ১৯৭৬) একজন জার্মান পদার্থবিজ্ঞানী, যিনি ইলেক্ট্রন এবং আয়ন নির্গমন ঘটনার তত্ত্বের বিকাশে প্রাথমিক ভূমিকা পালন করেছিলেন,[১] সিমেন্সে কাজ করার সময় ১৯১৫ সালে স্ক্রিন-গ্রিড ভ্যাকুয়াম টিউব উদ্ভাবন করেছিলেন,[২] রিবন মাইক্রোফোন এবং রিবন লাউডস্পীকার সহ-আবিষ্কার করেছিলেন ১৯২৪ সালে [৩] ডঃ এরউইন গারলাচের সাথে এবং পরে সেমিকন্ডাক্টর ডিভাইস, প্রযুক্তিগত পদার্থবিদ্যা এবং প্রযুক্তির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
জীবনী
[সম্পাদনা]শটকি হামবোল্ড ইউনিভার্সিটি অব বার্লিন থেকে পদার্থবিজ্ঞানে ১৯০৮ সালে ব্যাচেলর্স এবং ১৯১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯১২ থেকে ১৯১৪ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব জেনা তে ডক্টরেটোত্তর গবেষণা করেন। তিনি ১৯২১ থেকে ১৯২৩ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব উর্জবার্গ এ শিক্ষকতা করেন। তিনি ১৯২৩ থেকে ১৯২৭ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব রোস্টক এ অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Welker, Heinrich (জুন ১৯৭৬)। "Walter Schottky"। ২৯ (6): ৬৩–৬৪। বিবকোড:1976PhT....29f..63W। ডিওআই:10.1063/1.3023533। ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Taylord, Leonard। "Vacuum Tubes"। University of Maryland। ২৫ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮।
- ↑ "Historically Speaking"। Hifi World। এপ্রিল ২০০৮। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১২।
