বিষয়বস্তুতে চলুন

এস এম আকরাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এস এম আকরাম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬  ১ আক্টোবর ২০০১
পূর্বসূরীআবুল কালাম
উত্তরসূরীআবুল কালাম
ব্যক্তিগত বিবরণ
জন্মনারায়ণগঞ্জ জেলা
রাজনৈতিক দলনাগরিক ঐক্য, বাংলাদেশ আওয়ামী লীগ

এস এম আকরাম বাংলাদেশের রাজনীতিবিদ, সাবেক সরকারি আমলা ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সাংসদ। তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য।[][]

জন্ম ও প্রাথমিক জীবন

[সম্পাদনা]

এস এম আকরাম নারায়ণগঞ্জের বন্দরে জন্মগ্রহণ করেন। ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর রাজধানীর ঢাকায় এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরন করেন।[]

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

এস এম আকরাম সরকারি চাকরি ছেড়ে (অতিরিক্ত সচিব) ১৯৯৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।[][] ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির মনোনিত প্রার্থী আবুল কালামের কাছে পরাজিত হলেও তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক নিযুক্ত হন।[] ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের অন্য একটি আসন থেকে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলেও পরে এ আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়।[][]

৩০ অক্টোবর ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নির্বাচনে কাজ করেন।[]

উপনির্বাচনে ২৫ মে ২০১৪ সালে উপনির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগ থেকে তিনি পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে লড়ে পরাজিত হন।[][]

এর পর নাগরিক ঐক্যে যোগদেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নাগরিক ঐক্যের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে পরাজিত হন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "এস এম আকরাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. 1 2 "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  3. Nafi, Shariful Islam; Television, Jamuna (১৬ ডিসেম্বর ২০২৪)। "সাবেক এমপি এস এম আকরাম আর নেই"Jamuna Television (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৪
  4. "আওয়ামী লীগ ছাড়লেন এস এম আকরাম"www.prothom-alo.com। ৩০ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০
  5. ডটকম। "নারায়ণগঞ্জ উপ-নির্বাচনে লড়বেন এস এম আকরাম"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০
  6. "প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকলে অবশ্যই যেতে হবে : এস এম আকরাম"NewsNarayanganj24.net। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "এস এম আকরামের মনোনয়নপত্র সংগ্রহ"banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  8. JugerChinta24.com। "নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এস.এম আকরাম"jugerchinta24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]