বিষয়বস্তুতে চলুন

এনায়েত হোসেন খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাডভোকেট
এনায়েত হোসেন খান
বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ এপ্রিল ১৯৭৩  ৬ নভেম্বর ১৯৭৫
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৩৩
স্বরূপকাঠী, পিরোজপুর
মৃত্যু১৯৭৯
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানশেখ এ্যানী রহমান

এনায়েত হোসেন খান (১৯৩৩-১৯৭৯) বাংলাদেশের পিরোজপুর জেলার রাজনীতিবিদ, আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ছিলেন।[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

এনায়েত হোসেন খান ১৯৩৩ সালে পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন।[] তার মেয়ে শেখ এ্যানী রহমান একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে মনোনীত সংসদ সদস্য।[]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

এনায়েত হোসেন খান তৎকালীন পিরোজপুর মহকুমা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন তিনি।[][] ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[]

মৃত্যু

[সম্পাদনা]

এনায়েত হোসেন খান ১৯৭৯ সালে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  2. 1 2 "পিরোজপুর জেলার প্রখ্যাত ব্যক্তিবর্গ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০
  3. 1 2 "পিরোজপুর-১: নৌকার পক্ষে শেখ এ্যানীর গণসংযোগ"Jugantor। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯
  4. "সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন পিরোজপুরের এ্যানি রহমান"Daily Nayadiganta। ৮ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০