বিষয়বস্তুতে চলুন

উহুদ পর্বত

স্থানাঙ্ক: ২৪°৩০′৩৭″ উত্তর ০৩৯°৩৬′৫০″ পূর্ব / ২৪.৫১০২৮° উত্তর ৩৯.৬১৩৮৯° পূর্ব / 24.51028; 39.61389 (Mount Uhud)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উহুদ পর্বত

উহুদ পর্বত সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত। এর উচ্চতা ১,০৭৭ মি (৩,৫৩৩ ফু) এবং লম্বা্য় ৭.৫ কিলোমিটার। এটি মদিনার সবচেয়ে বড় ও উঁচু পর্বত।[] মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানে সংঘটিত হয়েছিল।

উহুদ প্রান্তরে কুরাইশরা ইসলামের নবী মুহাম্মদের দাঁত শহিদ করেছিল, এবং তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবী করিমের চাচা হামজা এবং আকিল ইবনে উমাইয়া সহ ৭০ জন সঙ্গী নিহত হয়েছিলেন। আমির হামজা ও আকিল কে একই কবরে দাফন করা হয়। পরে উহুদ প্রান্তরে এখন একটি সুদৃশ্য মসজিদ নিমাণ করা হয়েছে। রয়েছে হামজা-এর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদ যুদ্ধের নিহতদের কবরস্থান। হজপালনকারীরা উহুদ প্রান্তরে এসে শহিদদের কবর জিয়ারত করে থাকেন।

মূল কবরগুলোকে সামান্য ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে। প্রাচীরের চারপাশের গ্রিলের ফাঁকগুলো মোটা পলিথিন দিয়ে ঘিরে রাখা। খুব সহজে কবরগুলো দেখা যায় না। তার পরও দর্শনার্থীরা গ্রিলের মধ্য দিয়ে, পলিথিনের আবরণ সরিয়ে কবর দেখার চেষ্টায় করেন।

উহুদ প্রান্তরের কবরগুলো পার হয়ে সামনে এগুলে ছোট্ট একটি পাহাড়। এ পাহাড়কে অনেকেই রুমার পাহাড় বলে থাকেন। তবে এর আসল নাম জাবালে রুমাত। উহুদ যুদ্ধের সঙ্গে এই পাহাড়ের স্মৃতি জড়িয়ে আছে।

উহুদ পাহাড়ের সম্মান

মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি জানাজার সালাত আদায় এবং মাটি দেওয়া পর্যন্ত থাকবে সে দুই কিরাত নেকি পাবে এক কিরাত সমান উহুদ পাহাড়ের সমান।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Uhud Mountain (Jabal Uhud)"www.ilamecca.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৪