উসমান হত্যাকাণ্ড
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। (আগস্ট ২০২১) |
| উসমান হত্যাকাণ্ড | |
|---|---|
| স্থান | মদিনা, আরব উপদ্বীপ, রাশিদুন খিলাফত, বর্তমান সৌদি আরব |
| স্থানাংক | ২৪°২৮′১২″ উত্তর ৩৯°৩৬′৩৬″ পূর্ব / ২৪.৪৭০০০° উত্তর ৩৯.৬১০০০° পূর্ব |
| তারিখ | ১৭ জুন ৬৫৬ |
| লক্ষ্য | উসমান |
| হামলার ধরন | হত্যাকাণ্ড |
| ব্যবহৃত অস্ত্র | তরবারি |
| ভুক্তভোগী | উসমান |
উসমান ইবনে আফফান ৬৪৪ থেকে ৬৫৬ সাল পর্যন্ত শাসন করা তৃতীয় রাশিদুন খলিফা, ৬৫৬ সালে নিজ বাড়িতে অবরুদ্ধ থাকার পর বিদ্রোহীদের হাতে নিহত হন। প্রাথমিকভাবে প্রতিবাদ হিসেবে শুরু হলেও একজন প্রতিবাদকারীর মৃত্যুর পর তা অবরোধে রূপ নেয়। প্রতিবাদকারীরা, যারা পরে বিদ্রোহীতে পরিণত হয়, একজন নতুন খলিফার দাবি জানায়, কিন্তু উসমান তা প্রত্যাখ্যান করেন। ৬৫৬ সালের ১৭ জুন (৩৫ হিজরি) বিদ্রোহীর তার বাড়িতে আগুন দেয়, ভিতরে প্রবেশ করে এবং তাকে হত্যা করে।
উসমানের হত্যাকাণ্ড সেই সময়ে উম্মাহর উপর একটি বিভক্তি সৃষ্টি করে। তার চরিত্রিক বৈশিষ্ট্য ও গৃহীত নীতি ছাড়াও মুসলিম ও রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক, বিদ্রোহ ও শাসন সংক্রান্ত ধর্মীয় বিশ্বাস এবং ইসলামে শাসনক্ষমতার যোগ্যতা সম্পর্কেও প্রশ্ন তৈরী হয়েছিল।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Valerie Jon Hoffman, The Essentials of Ibadi Islam, pg. 8. Syracuse: Syracuse University Press, 2012. আইএসবিএন ৯৭৮০৮১৫৬৫০৮৪৩