উত্তর বাংলা কলেজ
প্রতিষ্ঠানিক লোগো | |
| নীতিবাক্য | শিক্ষাই শক্তি |
|---|---|
| ধরন | বেসরকারী (এমপিও ভুক্ত) |
| স্থাপিত | ৭ জুলাই ১৯৯৪ |
| প্রতিষ্ঠাতা | প্রফেসর ড. মোজাম্মেল হক |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর বোর্ড |
| ইআইআইএন | ১২২৮৯১ |
| অধ্যক্ষ | মো. আব্দুর রউফ সরকার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১২৯ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৩৮ |
| শিক্ষার্থী | ৩৫২৭ |
| স্নাতক | ২৪৫৩ |
| স্নাতকোত্তর | ১১৮ |
অন্যান্য শিক্ষার্থী | ৪৫৬ এইচএসসি ৫০০ বিএমটি |
| ঠিকানা | কাকিনা, কালিগঞ্জ , , , ৫৫২০ , |
| শিক্ষাঙ্গন | গ্রামীণ, ১০.০১ একর (৪.০৫ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | ubc |
![]() | |
উত্তর বাংলা কলেজ (সংক্ষেপে ইউবিসি- UBC) বাংলাদেশের একটি এমপিও ভুক্ত বেসরকারি মহাবিদ্যালয়।[১] এটি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাক-মডেল পারফরমেন্স রাংকিং -এ রংপুর বিভাগে বেসরকারিতে শ্রেষ্ঠ ও CEDP -র এ ক্যাটাগরিভূক্ত কলেজ। যা বাংলাদেশ সেরা পাঁচটি বে-সরকারি কলেজের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে।[২] কলেজের ইআইআইএন নম্বর ১২২৮৯১। এই কলেজে ৩৫২৭ শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৪ সালে ৭ই জুলাই অর্থনীতিবিদ মোজাম্মেল হক উত্তর বাংলা কলেজ প্রতিষ্ঠা করেন।[৩] ২০১৯ সালের ২৬ শে ডিসেম্বর উত্তর বাংলা কলেজ ২৫ বছরপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদ্যাপন হয়।[৪]
| ক্রমিক নং | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা | শুরু | শেষ |
|---|---|---|---|---|---|
| ১ | মো. খুরশিদুল আলম | অধ্যক্ষ | বিএসএস (সম্মান), এমএসএস (অর্থনীতি) | ৪ সেপ্টেম্বর ১৯৯৪ | ২৮ এপ্রিল ২০০১ |
| ২ | মো. মাহফুজুল ইসলাম | অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) | বিএ (সম্মান),এমএ (বাংলা) | ২৯ এপ্রিল ২০০১ | ১৭ মার্চ ২০০২ |
| ৩ | ড. আবু শাহাদত | অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) | বিএ (সম্মান), এমএ (বাংলা), পিএইচডি (ভারত) | ১৮ মার্চ ২০০২ | ১১ এপ্রিল ২০০৪ |
| ৪ | ড. এএসএম মনওয়ারুল ইসলাম | অধ্যক্ষ | বিএসএস (সম্মান), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান), এলএলবি, পিজিডিএম, এমএড, পিএইচডি (ভারত) | ১২ এপ্রিল ২০০৪ | ৩১ ডিসেম্বর ২০২০ |
| ৫ | এ. কে. এম. মনছুরুল ইসলাম | অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) | বিএসসি (সম্মান), এমএসসি (উদ্ভিদবিজ্ঞান), এমএড | ১ জানুয়ারী ২০২১ | ১৩ ডিসেম্বর ২০২১ |
| ৬ | মো. আব্দুর রউফ সরকার | অধ্যক্ষ | বিএসসি (সম্মান), এমএসসি (নিউক্লিয়ার ফিজিক্স), এমএড | ১৪ ডিসেম্বর ২০২১ | বর্তমান |
অবস্থান
[সম্পাদনা]লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের আমীনগঞ্জ, তুষভান্ডার রোড, কাকিনা-সুকানদিঘি সড়কে অবস্থিত।
কোর্স সমূহ
[সম্পাদনা]প্রতিষ্ঠানটিতে মাস্টার্স, অনার্স, ডিগ্রি (পাস), এইচএসসি ও এইচএসসি (বিএম) কোর্স সমুহ চালু রয়েছে।[৬][৭]
ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
[সম্পাদনা]- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিএসসি (পাস)
- বিবিএস (পাস)
ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
[সম্পাদনা]- বাংলা
- ইংরেজি
- ইতিহাস
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিদ্যা
- অর্থনীতি
- মার্কেটিং
- অ্যাকাউন্টিং
- ব্যবস্থাপনা
- উদ্ভিদবিদ্যা
- প্রাণীবিদ্যা
- সাইকোলজি
- পরিসংখ্যান
- গণিত
মাস্টার্স ফাইনাল কোর্স
[সম্পাদনা]- বাংলা
- ইংরেজি
- দর্শন
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- অর্থনীতি
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- মনোবিজ্ঞান
এইচএসসি
[সম্পাদনা]- এইচএসসি (সাধারণ) - উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে ১৫০টি, মানবিক বিভাগে ১৯০টি এবং বাণিজ্য বিভাগে ১৫০টি মিলে মোট ৪৯০টি আসন রয়েছে।
- এইচএসসি (বিএম) - হিসাবরক্ষণ, সেক্রেটারিয়াল সায়েন্স, কম্পিউটার অপারেশন, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাংকিং
সুবিধা
[সম্পাদনা]আবাসিক সুবিধা
[সম্পাদনা]ছাত্রদের জন্য গ্লাসগো বনিপ্যাক হোস্টেল এবং ছাত্রীদের জন্য ড. তৈয়ব হোসেন বিদুষীনিবাস
স্কলারশিপ ফান্ড
[সম্পাদনা]মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তির ব্যবস্থা রয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ৯০% উপস্থিতিতে এক হাজার দুইশত টাকার বৃত্তি প্রদান করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ গ্রেড প্রাপ্তদের পরবর্তী বর্ষে বিনা বেতনে শিক্ষার সুযোগ।
গ্রন্থাগার
[সম্পাদনা]উত্তর বাংলা কলেজ এ গুরু নানক লাইব্রেরি নামে সুবিশাল গ্রন্থাগার রয়েছে। ৪০ (চল্লিশ) হাজারের অধিক দেশী - বিদেশী বইয়ের সমৃদ্ধ স্বতন্ত্র লাইব্রেরি ভবন। শিক্ষার্থীদের জ্ঞান চর্চার অত্যাধুনিক সুযোগ-সুবিধা। এছাড়াও কলেজটিতে কম্পিউটার ল্যাব (৪৫০ টি কম্পিউটার) রয়েছে ।
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]অ্যাক্টিভ সিটিজেন, রোভার স্কাউট, রোভার গার্লস গাইড, কালচারাল একাডেমী, স্পোর্টস একাডেমী, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট ও ডিবেটিং ক্লাব।
ফলাফল ও র্যাংকিং
[সম্পাদনা]২০১৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র্যাংকিংয়ে রংপুর অঞ্চলের সেরা দশটি কলেজের মধ্যে একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "উত্তর বাংলা কলেজ"। উত্তর বাংলা কলেজের ওয়েবসাইট। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "সারাদেশে ৫ মডেল কলেজের মধ্যে তৃতীয় উত্তরবাংলা কলেজ"। অধিকার। ৩ মার্চ ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "প্রতিষ্ঠাতা Dr Mozammel Huq"। ubc.edu.bd। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪।
- ↑ "উত্তরবাংলা বিশ্ববিদ্যালয় কলেজের রজতজয়ন্তী উদ্যাপন শুরু আজ"। উত্তরবাংলাভয়েস। ২৬ ডিসেম্বর ২০১৯। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০।
- ↑ "AllHeadTeacherInfo"। ubc.edu.bd। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪।
- ↑ "জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে রংপুর বিভাগের শীর্ষ ১০ কলেজ"। thedailycampus.com (ইংরেজি ভাষায়)। ১৬ আগস্ট ২০২৩। ১ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪।
- ↑ "National University :: College Details"। www.nubd.info। ১ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৪।
- ↑ "র্যাংকিংয়ে সেরা ৭৬ কলেজকে পুরস্কৃত করল জাতীয় বিশ্ববিদ্যালয়"। thedailycampus.com। ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৪।
