বিষয়বস্তুতে চলুন

উত্তরা

উত্তরা
শহরতলি
উত্তরা মডেল টাউন
মানচিত্র
উত্তরা বাংলাদেশ-এ অবস্থিত
উত্তরা
উত্তরা
উত্তরার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫২′০০″ উত্তর ৯০°২৪′১৫″ পূর্ব / ২৩.৮৬৬৭° উত্তর ৯০.৪০৪২° পূর্ব / 23.8667; 90.4042
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
সিটি কর্পোরেশনডিএনসিসি
প্রতিষ্ঠাকাল২৫ জুন ১৯৬৭
প্রতিষ্ঠাতারাজউক
আয়তন
  মোট৩৬.৯১ বর্গকিমি (১৪.২৫ বর্গমাইল)
উচ্চতা[]২৩ মিটার (৭৫ ফুট)
জনসংখ্যা (২০১১)
  মোট১,৭৯,৯০৭
  জনঘনত্ব৪,৮৭৪.২০/বর্গকিমি (১২,৬২৪.১/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ডাক কোড১২৩০

উত্তরা মডেল টাউন বা কেবল উত্তরা হল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি শহরতলি। উত্তরা নামটি এসেছে বাংলা শব্দ উত্তর থেকে। এটি গাজীপুর যাওয়ার পথে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন স্থানে অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৪৭ সালে ভারত বিভাজনের পর ঢাকা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী হয়। তবে শহরের উপর ক্রমবর্ধমান চাপ বৃদ্ধি ও জনঘনত্বের কারণে ১৯৬০-এর দশকে কর্তৃপক্ষ ঢাকার জন্য নতুন নতুন আবাসিক এলাকা তৈরির প্রয়োজন বোধ করতে থাকে।[] ১৯৬৫ সালে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট (বর্তমান নাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ঢাকার জন্য একটি স্যাটেলাইট টাউন নির্মাণের জন্য একটি সমীক্ষা পরিচালনা করে। সমীক্ষায় টঙ্গীকুর্মিটোলা বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে[] আজমপুর-ফয়েদাবাদ এলাকায়[] ২৪০৪ একর আয়তনের একটি স্যাটেলাইট টাউন নির্মাণের জন্য সুপারিশ করা হয়।[] ২৫ জুন ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনেম খানের দ্বারা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।[] ১৯৭১–১৯৭২ অর্থবছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে বলে নির্ধারিত হয়েছিল।[] প্রাথমিক পরিকল্পনায় প্রকল্পে ১,২৪,০০০ জনের জন্য এতে ২০,০০০ প্লট রাখা হয়েছিল,[] তবে পরে প্রকল্পের প্লট কমিয়ে ৪,৩০২টি নির্ধারণ করা হয়।[] বাংলাদেশের স্বাধীনতার পর প্রস্তাবিত স্যাটেলাইট টাউনে নারায়ণগঞ্জ–বাহাদুরাবাদ ঘাট রেলপথের নিকটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি গণকবর আবিষ্কৃত হয়।[] প্রকল্পের নাম রাখা হয়েছিল "উত্তরা স্যাটেলাইট টাউন" যা ১৯৮০ সালে পরিবর্তন করে "উত্তরা আবাসিক মডেল টাউন" রাখা হয় এবং প্রশাসনিকভাবে এটি ৯টি সেক্টরে বিভক্ত করা হয়।[] পরবর্তীতে প্রয়োজনের তাগিদে সেক্টর ১-এর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সেক্টর ২-এর সম্পূর্ণ অংশ বাংলাদেশ পুলিশকে দিয়ে দেওয়া হয়।[] ১৯৮৫–১৯৮৬ অর্থবছরের মধ্যে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ করার মাধ্যমে উত্তরার ৯টি সেক্টরের প্লট মালিকদের ব্যবহারের জন্য উপলভ্য করা হয়। ৯টি সেক্টরের মধ্যে দুটি সেক্টর বাণিজ্যিক এলাকা ও সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের থাজার জন্য বরাদ্দ দেওয়া হয়।[][১০] জনবসতি গড়ে উঠার পূর্বে উত্তরা মূলত গ্রামাঞ্চল ছিল। এর অধিকাংশ নিচু জমি ছিল এবং গ্রামাঞ্চল ব্যতীত বাকি অংশ পানির নিচে থাকতো। ১৯৮৮ সালের বন্যার কারণে ঢাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরকার ঢাকা বেড়িবাঁধ নির্মাণ করার পর উত্তরার জলাভূমি ভরাট করা শুরু হতে থাকে।[১১][১২] ১৯৯০ সালের মধ্যে প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়।[১০] ১৯৯২ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকায় অভিবাসনের চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে পশ্চিমে উত্তরা সম্প্রসারণের জন্য দ্বিতীয় পর্যায় সাজায়। দ্বিতীয় পর্যায়ে ৪৩৮ একর আয়তনের মোট ৫টি সেক্টর রাখা হয়[১৩] যার কাজ ১৯৯৮ সালে শেষ হয়।[১৪] ১৯৯৯ সালে উত্তরার তৃতীয় পর্যায় ঘোষণা করা হয়। তবে তা একাধিকবার সংশোধনের পর ২০০৯ সালে চূড়ান্ত করা হয়। ৫ লাখ মানুষের জন্য উত্তরার দ্বিতীয় পর্যায়ের পশ্চিমে ২০০৮ একর আয়তনে মোট ৪টি সেক্টর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অস্থায়ী আবাসন ব্যবস্থা ও নিম্ন আয়ের পরিবারের জন্য অ্যাপার্টমেন্ট প্রকল্প রাখা হয়।[১৫] ১৮ নং সেক্টরে তিনটি ব্লকে বিভক্ত করে অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিকল্পনা করা হয়েছিল।[১৬] ২০২২ সালে উত্তরা ঢাকা মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আসে।[১৭] ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে জনগণ বিক্ষোভে অংশ নিলে পুলিশের গুলিতে ৭০ জন মারা যায়।[১৮] ৫ আগস্টে নিপীড়নের শিকার হওয়া বিক্ষুব্ধ জনতা উত্তরা পূর্ব থানায় হামলা করে এবং আগুন জ্বালিয়ে দেয়। ঘটনায় ৪ পুলিশ সদস্য মারা যায় এবং থানার অস্ত্র লুট হয়ে যায়।[১৯] অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ব্লকের কাজ ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হয় এবং বাকি দুটো ব্লকের কাজের সময়সীমা ২০৩০ সাল করা হয়।[১৬] একই বছরের ২১ জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এফ-৭ বিজিআই বিমান দুর্ঘটনায় পাইলট সহ ৩৫ জন মৃত্যুবরণ করে।[২০]

জনসংখ্যা

[সম্পাদনা]

২০১১ সালের বাংলাদেশ আদমশুমারিতে উত্তরার জনসংখ্যা ছিল ১৭৯,৯০৭ জন। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, পুরুষ জনসংখ্যার ৫৬.৩৩% এবং মহিলা ৪৩.৬৭% এবং উত্তরার জনসংখ্যার প্রায় ৮০% প্রাপ্তবয়স্ক। উত্তরার সাক্ষরতার হার ৯০.৪৯% (৭+ বছর)।[২১]

প্রশাসন ও ভূগোল

[সম্পাদনা]

উত্তরা সেক্টর নামে প্রশাসনিক ও ভৌগোলিক বিভাগে বিভক্ত। উত্তরায় ১৮টি সেক্টর রয়েছে।[২২] প্রতিটি সেক্টর পৃথক সেক্টর কল্যাণ সংঘের অধীনে রয়েছে।[২৩] উত্তরার সকল সেক্টর কল্যাণ সমিতিগুলো নিয়ে গঠিত উত্তরা সমিতি।[২৪] উত্তরার এলাকাগুলো ডিএনসিসির ১ নং ওয়ার্ড[২৫]৫১ নং ওয়ার্ডের অধীনস্থ।[২৬] । রাজনৈতিকভাবে এই এলাকা ঢাকা-১৮ আসনের আওতাধীন।[২৭]

ওয়ার্ড কাউন্সিলর

[সম্পাদনা]
ওয়ার্ড এলাকা নাম সূত্র
০১ সেক্টর ১ থেকে ১০ আফসার উদ্দিন খান [২৮]
৫১ সেক্টর ১১ থেকে ১৪ মোহাম্মদ শরিফুর রহমান [২৯]

উত্তরার এলাকা

[সম্পাদনা]

ভেতরের এলাকা

[সম্পাদনা]
  • সেক্টর ১
  • সেক্টর ২
  • সেক্টর ৩
  • সেক্টর ৪
  • সেক্টর ৫
  • সেক্টর ৬
  • সেক্টর ৭
  • সেক্টর ৮
  • সেক্টর ৯
  • সেক্টর ১০
  • সেক্টর ১১
  • সেক্টর ১২
  • সেক্টর ১৩
  • সেক্টর ১৪
  • সেক্টর ১৫
  • সেক্টর ১৬
  • সেক্টর ১৭
  • সেক্টর ১৮

বাইরের এলাকা

[সম্পাদনা]
  • ফুলবাড়িয়া[৩০] (১০ নম্বর সেক্টর সংলগ্ন)
  • রানাভোলা[৩০] (১০ নম্বর সেক্টর সংলগ্ন)
  • কামারপাড়া[৩১] (সেক্টর ১০ সংলগ্ন)
  • ধউর
  • বামনারটেক
  • নলভোগ[৩২]
  • নয়ানগর
  • প্রিয়াঙ্কা সিটি[৩৩] (১২ নম্বর সেক্টর সংলগ্ন)
  • দলিপাড়া[৩০] (৫ নম্বর সেক্টর সংলগ্ন)
  • কাটোয়াতলা (সেক্টর ৫ সংলগ্ন)
  • পাকুরিয়া[৩২]
  • দিয়াবাড়ি
  • খানটেক[৩২]
  • যাত্রাবাড়ী[৩২]
  • আহালিয়া[৩২]
  • আশকোনা
  • রূপায়ন সিটি (উত্তরার ১২ নম্বর সেক্টরের শেষে পশ্চিমে অবস্থিত)[৩৪]
  • খালপাড়[৩০]
  • তারারটেক
  • আব্দুল্লাহপুর[৩৫] (তুরাগ নদীর তীরে অবস্থিত, সেক্টর ৯ সংলগ্ন)

অর্থনীতি

[সম্পাদনা]

উত্তরা একটি পরিকল্পিত শহর এবং ঢাকার অভিজাত শহরতলির একটি।[৩৬] সে জন্য এবং অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্যের জন্য, উত্তরা ঢাকার অন্যতম আকর্ষণীয় স্থান।[৩৭] ২০১৯ সালে বি-প্রপার্টি পরিচালিত জরিপ অনুযায়ী, বসবাসের জন্য উত্তরা ঢাকাবাসীর প্রথম পছন্দ। বি-প্রপার্টির প্রধান নির্বাহী মিঃ নুসওয়ার্দী বলেন, চাহিদার কারণে উত্তরায় অ্যাপার্টমেন্টের দামও দিন দিন বাড়ছে। তিনি আরও বলেন, ‘আগামী দশ বছরের মধ্যে ঢাকা উত্তরার খুব কাছের পূর্বাচলে স্থানান্তরিত হবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। এছাড়াও, এলাকাটি বিমানবন্দরের কাছাকাছি। অনেক ব্যবসা উত্তর দিকে চলে যাচ্ছে। ফলে মানুষ থাকার জন্য উত্তরাকেই বেছে নিচ্ছে।"[৩৮]

উত্তরা বাংলাদেশি নাটকের চিত্রধারণের জন্য জনপ্রিয়।[৩৯] বেশিরভাগ নাটকের শুটিং হয় এই এলাকায়।[৪০]

৭ নম্বর সেক্টরের সেতুর চারপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের পথখাবারের দোকান। রয়েছে ফুচকা, চাটপাটি, দই ফুচকা, চিকেন ফ্রাই, চিকেন স্পাইসি, ফ্রেঞ্চ ফ্রাই, সল্টেড কেক, চিকেন রোল, নুডলস ও কফি কর্নার।[৪১] উত্তরায় অনেক রেস্টুরেন্ট আছে। অনেকেই খেতে যান এসব রেস্টুরেন্টে।[৪২]

পার্ক ও বিনোদন

[সম্পাদনা]

উত্তরা মডেল টাউনে ৮টি পার্ক রয়েছে। এগুলো ৩, ৪, ৫, ৭, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে অবস্থিয়। এছাড়াও ৩, ৫, ৭, ৯, ১১, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে রয়েছে হ্রদ। ফান পার্ক এবং ইলেকট্রোফান নামে উত্তরায় দুটি শিশু বিনোদন কেন্দ্র রয়েছে।[৪৩] ১৫ নম্বর সেক্টরে ফ্যান্টাসি আইল্যান্ড নামে একটি শিশু বিনোদন পার্ক রয়েছে।[৪৪]

পরিবহন

[সম্পাদনা]

রাস্তা

[সম্পাদনা]
উত্তরা বিমানবন্দর সড়ক

অনেক পরিবহনব্যবস্থা উত্তরায় বিভিন্ন সেবা দিয়ে থাকে।[৪৫] এই শহরে অনেক ট্যাক্সি পরিষেবা পাওয়া যায় যেমন উবার,[৪৬] সহজ ইত্যাদি।

উত্তরার বাসিন্দারা বিভিন্ন উদ্দেশ্যে কাছাকাছি বা প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের জন্য ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ব্যবহার করে।[৪৭] যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপরীতে অবস্থিত,[৪৮] বিমানবন্দর সড়ক থেকে এখানে প্রবেশ করা যায়।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন।

নির্মাণাধীন ঢাকা মেট্রো রেলের প্রথম রুট, মূলত উত্তরা থেকে রাজধানীর দক্ষিণে সায়েদাবাদ[৪৯] থেকে শুরু হওয়ার কথা ছিল।[৫০] এটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত লাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে ভ্রমণ করার সময় ট্রেনের জানালা থেকে ১৫ নম্বর সেক্টরের দৃশ্য

উত্তরায় তিনটি মেট্রো স্টেশন তৈরি করা হবে, যার মধ্যে রয়েছে: উত্তরা উত্তর, উত্তরা মধ্য এবং উত্তরা দক্ষিণ[৫১]

বিমান

[সম্পাদনা]
ঢাকার বিমানবন্দর

ঢাকার কুর্মিটোলায় একটি বিমানবন্দর রয়েছে যার নাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আট লেনের বিমানবন্দর সড়ক দিয়ে এখানে যাওয়া যায়।[৫২] বিমানবন্দরের উত্তরে উত্তরা এলাকা এবং গাজীপুর শহর এবং দক্ষিণে ঢাকা শহর অবস্থিত। বিমানবন্দরের বাইরে (মুখোমুখী) একটি রেলওয়ে স্টেশন রয়েছে যার নাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন[৪৮]

সরকারি প্রতিষ্ঠান

[সম্পাদনা]

ডাকঘর

[সম্পাদনা]

৩ নং সেক্টরে একটি সাব-পোস্ট অফিস রয়েছে।[৫৯] এর পোস্টাল কোড হল ১২৩০।

আঞ্চলিক পাসপোর্ট অফিস

[সম্পাদনা]

উত্তরার সেক্টর ১২-এ একটি আরপিও (আঞ্চলিক পাসপোর্ট অফিস) রয়েছে।[৬০]

উত্তরা শহরে দুটি থানা রয়েছে।

হাসপাতাল

[সম্পাদনা]

উত্তরায় অনেক হাসপাতাল আছে। ৬ নং সেক্টরে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল নামে একটি সরকারি হাসপাতাল আছে।

শিক্ষা

[সম্পাদনা]

বিদ্যালয়

[সম্পাদনা]
  • এইমস ডিজিটাল স্কুল এন্ড কলেজ, উত্তরা
  • আগা খান স্কুল, ঢাকা
  • আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ
  • আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল (বিআইটি)
  • বেলমন্ট ইন্টারন্যাশনাল স্কুল
  • ব্লুমিং ফ্লাওয়ার স্কুল
  • চাইল্ড প্ল্যান স্কুল
  • ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজ
  • ডিপিএস এসটিএস স্কুল
  • ইউরো ইন্টারন্যাশনাল স্কুল
  • গ্রিন লন স্কুল এন্ড কলেজ
  • হেরিটেজ ইন্টারন্যাশনাল কলেজ
  • ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল, ঢাকা
  • কিডস ক্যাম্পাস স্কুল
  • লাইফ প্রিপারেটরি স্কুল
  • মাহাদ ইন্টারন্যাশনাল স্কুল
  • মাস্টারমাইন্ড স্কুল
  • মিলেশিয়াম স্কুল
  • মাইলস্টোন কলেজ
  • মোয়াজ্জেম হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  • নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ
  • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, উত্তরা ক্যাম্পাস
  • পিস ইন্টারন্যাশনাল স্কুল (পিআইএস)
  • প্রিমিয়ার স্কুল ঢাকা (পিএসডি)
  • রেঙ্গুন একাডেমি
  • রাজউক উত্তরা মডেল কলেজ
  • রেঙ্গুন আর্ট স্কুল
  • লাল ইটের স্কুল
  • স্কলাস্টিকা স্কুল
  • স্কাই টাচ স্কুল
  • সাউথ ব্রিজ স্কুল
  • সানবিমস স্কুল
  • সানিডেল
  • হেডওয়ে স্কুল
  • টাইম ইন্টারন্যাশনাল একাডেমি
  • উত্তরা হাই স্কুল এন্ড কলেজ
  • উত্তরা মডেল কলেজ
  • উত্তরা মডেল স্কুল
  • উত্তরা টাউন কলেজ

কলেজ ও বিশ্ববিদ্যালয়

[সম্পাদনা]

মেডিকেল কলেজ

[সম্পাদনা]

চিত্রশালা

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

উদ্ধৃতি

[সম্পাদনা]
  1. "Geographic coordinates of Dhaka, Bangladesh"। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬
  2. উল্লাহ ১৯৮৭, পৃ. ১।
  3. 1 2 উল্লাহ ১৯৮৭, পৃ. ২৮।
  4. 1 2 3 সেতু ২০০৯, পৃ. ৫৩।
  5. "Satellite town to house about 2 lakh people: GOVERNOR LAYS FOUNDATION STONE"দ্য ইস্টার্ন এক্সামিনার (ইংরেজি ভাষায়)। ২৬ জুন ১৯৬৭। পৃ. ১।
  6. উল্লাহ ১৯৮৭, পৃ. ৩৪।
  7. 1 2 উল্লাহ ১৯৮৭, পৃ. ৪০।
  8. শরীফ খুরশীদ আলম (২০১২)। "উত্তরা থানা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M
  9. উল্লাহ ১৯৮৭, পৃ. ৬৭।
  10. 1 2 সেতু ২০০৯, পৃ. ৫৮।
  11. মামুন, আল ফাতাহ (২ আগস্ট ২০২৫)। "জলাশয় ও খাল ভরাট করে তিন দশকে উত্তরায় গড়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসন প্রকল্প"বণিক বার্তা
  12. শফিক, শাহেদ (১৭ আগস্ট ২০১৭)। "ঝুঁকির মুখে ঢাকা রক্ষা বাঁধ, পূর্বাঞ্চল সম্পূর্ণ অরক্ষিত"বাংলা ট্রিবিউন
  13. সেতু ২০০৯, পৃ. ৫৯।
  14. সেতু ২০০৯, পৃ. ৬০।
  15. সেতু ২০০৯, পৃ. ৬০–৬১।
  16. 1 2 জামান, হামিদ-উজ (২১ জুলাই ২০২৫)। "প্রকল্প তৈরিতে নিয়মের তোয়াক্কা করছে না রাজউক"যুগান্তর
  17. সুপ্তি, শেহেরীন আমিন (২৭ ডিসেম্বর ২০২৩)। "মেট্রোরেল যেভাবে জনবহুল এলাকার বাসিন্দাদের উত্তরার আবাসিক এলাকায় আগ্রহী করে তুলছে"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
  18. হাসান, আহমদুল (১৬ জুলাই ২০২৫)। "জুলাই গণ-অভ্যুত্থানে মৃত্যু বেশি ছিল ঢাকার পাঁচ এলাকায়"প্রথম আলো
  19. ভূঁইয়া, আরমান (২৬ সেপ্টেম্বর ২০২৪)। "আংশিক মেরামত করে চলছে উত্তরা পূর্ব থানা"বাংলা ট্রিবিউন
  20. "মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা"ঢাকা টুডে। ৭ মে ২০২৬।
  21. "District Statistics 2011 Dhaka" (পিডিএফ)। ২৫ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১
  22. "নামেই উত্তরা মডেল টাউন"সমকাল। ২৩ মার্চ ২০১৫। ১৯ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  23. তামিম মাজিদ (১৯ ডিসেম্বর ২০১৭)। "আবাসিক চেহারা হারাচ্ছে উত্তরা ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়ার্ড-১"দৈনিক ইত্তেফাক। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  24. তালিকদার (১৪ সেপ্টেম্বর ২০১৯)। "উত্তরা এসোসিয়েশন'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত"দৈনিক আমার প্রাণের বাংলাদেশ। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  25. "উত্তর সিটির যেসব এলাকা যে ওয়ার্ডে"প্রথম আলো। ২৮ এপ্রিল ২০১৫।
  26. "৫১ নম্বর ওয়ার্ড: আবাসিক পরিবেশ নিশ্চিতের প্রত্যয়"যুগান্তর। ৩১ ডিসেম্বর ২০১৯।
  27. "ঢাকা-১৮"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২১
  28. "কাউন্সিলর পদেও আ'লীগ প্রার্থীদের জয়জয়কার"যুগান্তর। ২ ফেব্রুয়ারি ২০২১।
  29. "নতুন কাউন্সিলর হলেন যারা"যুগান্তর। ১ মার্চ ২০১৯।
  30. 1 2 3 4 সৈয়দ আব্দুল মালিক (৫ ফেব্রুয়ারি ২০১৯)। "দখলে বিলীন হচ্ছে উত্তরা খিদির খাল"ইনকিলাব
  31. "আন্দোলনের মধ্যেই ঝরল আরও প্রাণ, মাকে বাসায় নেওয়া হলো না লিমনের"সমকাল। ৫ ডিসেম্বর ২০২১। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  32. 1 2 3 4 5 মোঃ পলাশ প্রধান (৫ নভেম্বর ২০১৯)। "উন্নয়নবঞ্চিত তুরাগের মানুষ"যুগান্তর
  33. "উত্তরা প্রিয়াংকা সিটিতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা: নগরবাসীর দুর্ভোগ চরমে!"ধানসিঁড়ি টিভি। ৬ জুলাই ২০২১। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  34. "আবাসন: রূপায়ন সিটি উত্তরা, ঢাকার বুকে ছোট্ট এক সবুজ শহর"প্রথম আলো। ১৯ অক্টোবর ২০২০।
  35. "টঙ্গী ব্রিজে গর্ত, দুদিন ধরে যানজটে অবর্ণনীয় দুর্ভোগ"যুগান্তর। ১৩ নভেম্বর ২০২১।
  36. সাদ্দাম হোসাইন (২০ নভেম্বর ২০২১)। "নামে অভিজাত, সুবিধায় নয়"প্রথম আলো
  37. "ঢাকায় বসবাসের ৭টি সবচেয়ে আকর্ষণীয় জায়গা"কালের কণ্ঠ। ২৯ মে ২০১৭।
  38. "ঢাকায় থাকার জন্য পছন্দের শীর্ষে উত্তরা, মিরপুর - সমীক্ষা রিপোর্ট"বিবিসি বাংলা। ১৮ জুলাই ২০১৯।
  39. "রং ঢং শুটিং হাউজ: একের ভেতর সব"চ্যানেল আই। ২৫ জানুয়ারি ২০২১।
  40. কাদের, মঞ্জুর (২৩ জুন ২০১৬)। "উত্তরায় পুরোদমে চলছে ঈদের শুটিং"প্রথম আলো
  41. তাওহিদুর ইসলাম তুষার (১৫ সেপ্টেম্বর ২০১৮)। "পথের ধারের খাবার..."সমকাল। ৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  42. নূর, জিন্নাতুন (৬ মে ২০১৮)। "রাতের ঢাকায় রসনাবিলাস"বাংলাদেশ প্রতিদিন
  43. রাফাত জামিল (৩০ অক্টোবর ২০১৫)। "বেড়িয়ে আসুন উত্তরায়"প্রথম আলো
  44. "কল্পনার রাজ্য ফ্যান্টাসি আইল্যান্ড"সমকাল। ৪ জানুয়ারি ২০১৭। ২০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  45. "ঢাকার বাসযাত্রা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৪ জুলাই ২০১৩। ২০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  46. "Uber taxi service hits Dhaka streets"দ্য ডেইলি স্টার। ২২ নভেম্বর ২০১৬।
  47. "৩৫ মিনিটে কমলাপুর থেকে উত্তরায় পাড়ি"Banglanews24.com। ২৬ জানুয়ারি ২০১৬।
  48. 1 2 "From Sylhet to Dhaka Airport by train"। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৫
  49. "Muhith to sit with armed forces to resolve metro rail site dispute"The Financial Express। ২৫ জুন ২০১১। ২৯ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১১
  50. "In 37 minutes"। ২৬ জুন ২০১৬। ১৬ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৬
  51. Bhattacharjee, Rajan (২৯ অক্টোবর ২০২০)। "নির্ধারিত সময়েই মেট্রোরেল"দৈনিক জনকণ্ঠ
  52. "Dhaka – Airports"। World Executive। ২৪ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১১
  53. 1 2 "উত্তরায় একসঙ্গে ২৩ সড়কে সংস্কার"প্রথম আলো। ৩ জানুয়ারি ২০১৬।
  54. "Dutch-Bangla Bank opened its 220th Branch at Rabindra Sarani, Uttara, Dhaka"ডেইলি সান। ১৯ ডিসেম্বর ২০২১।
  55. 1 2 "বিশ্ব ইজতেমা কাল শুরু"সমকাল। ৭ জানুয়ারি ২০১৬। ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  56. "উত্তরায় আইসিডিডিআরবির নমুনা সংগ্রহ কেন্দ্র চালু"কালের কণ্ঠ। ৪ ফেব্রুয়ারি ২০২২।
  57. "এসএ পরিবহনের কুরিয়ারে ইয়াবা, এক লাখসহ গ্রেপ্তার ২"কালের কণ্ঠ। ১৯ মে ২০১৯।
  58. "বিশ্ব ইজতেমা উপলক্ষে গাড়ি পার্কিং ও চলাচলে ডিএমপির নির্দেশনা"দৈনিক ইত্তেফাক। ১৩ ফেব্রুয়ারি ২০১৯।
  59. "উত্তরা সাব-পোস্ট অফিস"দৈনিক ইত্তেফাক। ১৩ ডিসেম্বর ২০১৫। ২০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২২
  60. ড্রিঞ্জা চাম্বুগং (২৬ নভেম্বর ২০১৬)। "নতুন ভবনে দুই মাস উত্তরা পাসপোর্ট কার্যালয়ের সেবায় খুশি মানুষ"প্রথম আলো

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]