বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া আলোচনা:নতুন অবদানকারীর সাহায্য পাতা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Bangladeshiwikieditor কর্তৃক ১ বছর পূর্বে "সিস্টেমএডমিনবিডি পাতা কেন বাতিল?" অনুচ্ছেদে

সিস্টেমএডমিনবিডি পাতা কেন বাতিল?

[সম্পাদনা]
টিক-চিহ্ন
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

আমি আলোচিত হ্যাকিং গ্রুপ 'সিস্টেমএডমিনবিডি' সম্পর্কে একটি পাতা তৈরি করেছি। অনেক দেশীয় প্রধান সংবাদ মাধ্যম গুলোর রেফারেন্স দিয়েছি[Somoy TV,Jamuna TV,কালের কন্ঠ]। একই সাথে,আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এর ও[India Times,Hindustan Gazette]। 'সিস্টেমএডমিনবিডি' বাংলাদেশে আলোচিত একটি হ্যাকিং গ্রুপ,যা সম্পর্কে উইকিপিডিয়া বাংলায় তথ্য থাকা দরকার বলে মনে করি।। কিন্তু আমার পাতাটি মুছে দেওয়া হয়েছে। আর, 'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স এর উইকিতে যে নিউজ গুলোর রেফারেন্স দেওয়া হয়েছে সেগুলো প্রিয় ডট কম নামে লোকাল একটি অনলাইন পোর্টাল থেকে। 'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' এর পাতাটি আছে এখনো উইকিতে। কিন্তু আমি সব তথ্যসূত্র দেওয়ার পরেও আমারটি মুছে দেওয়া হয়েছে,যা একজন নতুন উইকি ইউজার হিসেবে কাম্য ছিলোনা। দয়া করে 'সিস্টেমএডমিনবিডি' পাতাটির রেফারেন্সগুলো নিরীক্ষন করে পাতাটি পুনরায় সক্রিয় করে দিন, তথ্যগুলো প্রকাশের সুযোগ দিন। ধন্যবাদ। Bangladeshiwikieditor (আলাপ) ১৬:৫৫, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার প্রণীত নিবন্ধটি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা (WP:NOTE) অনুসরণ করেনি, তাই অপসারণ করা হয়েছে। বিভিন্ন নিউজ পোর্টালের লিংক তথ্যসূত্র হিসাবে ব্যবহার করাই যে কোনো নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করেনা। বিজ্ঞাপনমূলক কোনো নিবন্ধ উইকিপিডিয়ায় থাকবে, অবশ্যই তা কামনা করবেন না। ~ নাহিয়ান আলাপ ১৯:১১, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
বিজ্ঞাপনমূলক কোনো কিছুই আমার পেজে ছিলোনা। 'বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স' এর উইকির আদলে তৈরি করেছিলাম। এবং নিরপেক্ষভাবে তৈরি করেছি,এবং রেফারেন্স দিয়েছি। দয়া করে পেজটি সচল করলে কৃতজ্ঞ থাকবো। Bangladeshiwikieditor (আলাপ) ১৯:১৫, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Bangladeshiwikieditor উক্ত গ্রুপের উল্লেখযোগ্য কর্ম থাকায় তাদের নিবন্ধটি রাখা হয়েছে। ~ নাহিয়ান আলাপ ১৯:১৭, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
'সিস্টেমএডমিনবিডি' এর উল্ল্যেখযোগ্য কর্মগুলো আমি উল্ল্যেখ করেছি পেজ এ।
এখানে আবার করছি,
১| বাংলাদেশের বন্যায় ভারতীয় জি মিডিয়ার 'জি নিউজ ২৪' কটাক্ষ করে নিউজ করে, এরপর জি মিডিয়া কর্পোরেশন এর অফিশিয়াল ওয়েবসাইট 'সিস্টেমএডমিনবিডি' হ্যাক করে। যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর রেফারেন্স দিয়েছি।
২| ইজরাইল এর উপর সাইবার আক্রমন করেছে, প্যালেস্টাইন এর সমর্থনে। রেফারেন্স দিয়েছি।
৩| বাংলাদেশের ২৪ এর গনভ্যুত্থানে ছাত্রদের সমর্থন করতে 'সিস্টেমএডমিনবিডি' গ্রুপটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট হ্যাক করে। রেফারেন্স দিয়েছি।
৪| বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে বার্তা দিতে বসুন্ধরা সিটি শপিং মলের বিলবোর্ড [led] হ্যাক করে। এটির ও রেফারেন্স দিয়েছি।
বিনীত অনুরোধ,দয়া করে পেজটি সচল করুন। Bangladeshiwikieditor (আলাপ) ১৯:২২, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
দয়া করে নিবন্ধটি সচল করুন🙏 আমি উল্লেখ করেছি কেন 'সিস্টেমএডমিনবিডি' উল্ল্যেখযোগ্য। Bangladeshiwikieditor (আলাপ) ০৩:৫৭, ১১ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন