বিষয়বস্তুতে চলুন

ই. কে. আবুবকর মুসলিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ই. কে. আবুবকর মুসলিয়ার

ই. কে. আবুবকর মুসলিয়ার একজন শাফেঈ আলিম ও কেরালা, ভারতের একজন সামাজিক নেতা ছিলেন। তার অনুসারীরা তাকে শামসুল উলামা বা আলিমদের মাঝে সূর্য ডাকতেন। [১] তিনি ১৯৫৭-১৯৯৬ সালে অল কেরালা জমিয়তুল উলামা-এর সাধারণ সেক্রেটারি হিসেবে নিযুক্ত ছিলেন।

তিনি ১৯১৪ সালে কোযিকোডে, পারামবিলকাডাভুতে জন্মগ্রহণ করেন। [২] কেরালার আলিমদের কাছ থেকে প্রাথমিক শিক্ষার পর তিনি 'আল বাকিয়াতুস সালিহিন কলেজে' উচ্চ শিক্ষায় ভর্তি হন।

পরবর্তীতে তিনি জামিয়া নুরিয়া আরবি কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন। [২]

১৯৯৬ সালের ১৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। [২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Miller, Roland E. (২০১৫)। Mappila Muslim Culture। SUNY Press। পৃ. ১০১-১০৩। আইএসবিএন ৯৭৮-১-৪৩৮৪-৫৬০১-০।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক)
  2. 1 2 3 Vazhakkad, Salih (২৩ ফেব্রুয়ারি ২০১৭)। "Kanniyath Ahmad Musliyar and Shamsul Ulama E. K. Aboobacker Musliyar"। Suprabhaatham। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২১।