বিষয়বস্তুতে চলুন

ইয়ুমনা জায়েদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়ুমনা জায়েদি
২০১৯ সালে জায়েদি
জন্ম৩০ জুলাই ১৯৯৩ []
পেশা
  • অভিনেত্রী
কর্মজীবন২০১২ - বর্তমান

ইয়ুমনা জায়েদি (জন্মঃ ১৯৯৩) পাকিস্তানের একজন অভিনেত্রী যিনি উর্দু ভাষার নাটকে কাজ করেন। তিনি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তার মধ্যে রয়েছে লাক্স স্টাইল পুরস্কার এবং হাম পুরস্কার

ইউমনা জাইদির প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল অষ্টম শ্রেণিতে। আফফান ওয়াহিদ তাকে পরিচয় করিয়ে দেন তিনি আফফান ওয়াহিদের বোন ফৌজিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন। এপ্লাস চ্যানেলে মহব্বত আব নাই হোগি ২০০৭ সালে যেটি পরিচালনা করেছেন আমিন ইকবাল এবং প্রধান চরিত্রে ছিলেন সাবা কামার।

ইয়ুমনার জন্ম ১৯৯৩ সালের ৩০শে জুলাই পাকিস্তানের করাচি শহরে। তার অভিনীত প্রথম নাটক ছিলো ২০১২ সালের নাটক থাকান যেটা এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচারিত হয়েছিলো। তিনি নাটকটিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর একই বছর প্রচারিত একই চ্যানেলের খুশী এক রোগ নামের আরেকটি নাটকে মুখ্য ভূমিকায় করেছিলেন। ২০১২ সালেই তেরি রাহ ম্যাঁ রুল গায়ি নাটকে অভিনয় করেন, এটি ছিলো উর্দুওয়ান চ্যানেলের নাটক, এখানে তার সাথে শামিয়া মমতাজ এবং সামি খান অভিনয় করেছিলেন, নাটকটিতে ইয়ুমনা মরিয়ম চরিত্রে অভিনয় করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Wahaj Ali pens heartfelt birthday wish for Yumna Zaidi"Tribune। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২৩
  2. "13 Times Pakistani Actor Yumna Zaidi Proved That She's A Force To Be Reckoned With" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]