ইয়ানাম জেলা
| ইয়ানাম জেলা | |
|---|---|
| পুদুচেরির জেলা | |
| স্থানাঙ্ক: ১১°০১′০০″ উত্তর ৭৯°৫২′০০″ পূর্ব / ১১.০১৬৬৭° উত্তর ৭৯.৮৬৬৬৭° পূর্ব | |
| রাষ্ট্র' | |
| কেন্দ্রশাসিত অঞ্চল | পুদুচেরি |
| সদর | ইয়ানাম |
| আয়তন | |
| • মোট | ৩০ বর্গকিমি (১০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৫৫,৬২৬ |
| • জনঘনত্ব | ১,৯০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল) |
| ভাষা | |
| • দাপ্তরিক | তেলুগু |
| • সহ দাপ্তরিক/সাংস্কৃতিক | ফরাসি |
| সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
| পিন | ৫৩৩৪৬৩, ৫৩৩৪৬৪ [১] |
ভারতের দক্ষিণ দিকে অবস্থিত পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের চারটি জেলার মধ্যে একটি হল ইয়ানাম জেলা। জেলাটির সদর দপ্তর ইয়ানাম শহরে অবস্থিত।
ভূগোল
[সম্পাদনা]৩০ বর্গ কিলোমিটার বিস্তৃত[২] এই জেলাটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জলবন্দরের দক্ষিণে এবং গোদাবরী নদীর উত্তর তটের সামান্য অন্তর্দেশীয় অবস্থানে ১৬.৭৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮২.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অবস্থিত। ইয়ানাম জেলাটি অন্ধপ্রদেশের পূর্ব গোদাবরী জেলা দ্বারা চতুর্দিকে পরিবেষ্ঠিত।
অন্যান্য গ্রামসমষ্টি
[সম্পাদনা]ইয়ানাম শহর বাদ দিয়ে জেলাটিতে অবস্থিত অন্যান্য গ্রামসমষ্টি হল যথাক্রমে:[তথ্যসূত্র প্রয়োজন]
- অগ্রহারম
- দরিয়ালটিপ্পা
- ফারমপেটা
- গেরেমপেটা
- কানকলপেটা
- কুরাসমপেটা
- মেট্টাকুর
জনতত্ত্ব
[সম্পাদনা]২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে ইয়ানাম জেলার জনসংখ্যা ছিল ৫৫,৬২৬,[৩] যা দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডের জনসংখ্যার সমতুল্য।[৪] ২০১১ খ্রিস্টাব্দ অনুযায়ী ভারতের ৬৪০ টি জেলার মধ্যে জনসংখ্যার দিক দিয়ে এটি ৬২৯ তম স্থানে রয়েছে।[৩] জেলাটির জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৮৫৪ জন। [৩] ২০০১ থেকে ২০১১ খ্রিস্টাব্দে মধ্যে জেলাটির জনসংখ্যা বৃদ্ধির হার ৭৭.১৫ শতাংশ।[৩] ইয়ানাম জেলায় প্রতি হাজার পুরুষে ১০৩৯ মহিলা থাকেন।[৩] জেলাটির সর্বমোট সাক্ষরতার হার ৭৯.৪৭ শতাংশ যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮২.৭৫ শতাংশ এবং মহিলা সাক্ষরতার হার ৭৬.৩৫ শতাংশ।[৩]
ভাষা
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.indiapost.gov.in/VAS/Pages/findpincode.aspx
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (২০১০)। "States and Union Territories: Pondicherry: Government"। India 2010: A Reference Annual (54th সংস্করণ)। New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India। পৃ. ১২২২। আইএসবিএন ৯৭৮-৮১-২৩০-১৬১৭-৭।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ1=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - 1 2 3 4 5 6 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।
- ↑ US Directorate of Intelligence। "Country Comparison:Population"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১১।
Greenland, 57,670, July 2011 est.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/C-16.html