ইমাম বাকির মসজিদ
অবয়ব
| ইমাম বাকির মসজিদ | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | ইসলাম |
| শাখা/ঐতিহ্য | শিয়া |
| অবস্থান | |
| অবস্থান | সুররা, কুয়েত সিটি, কুয়েত |
| স্থানাঙ্ক | ২৯°২২′১১″ উত্তর ৪৭°৫৮′৪২″ পূর্ব / ২৯.৩৬৯৭২° উত্তর ৪৭.৯৭৮৩৩° পূর্ব |
| স্থাপত্য | |
| ধরন | মসজিদ |
| সম্পূর্ণ হয় | ২০০৭ |
| নির্মাণ ব্যয় | ৩৪০,০০০ কুয়েতি দিনার (কেডি) |
| বিনির্দেশ | |
| ধারণক্ষমতা | ৮,০০০ জন উপাসক |
| গম্বুজসমূহ | ৪ |
| মিনার | ৪ |
ইমাম বাকির মসজিদ একটি শিয়া মসজিদ, যা কুয়েতর কুয়েত সিটির সুররা এলাকায় অবস্থিত। পুরুষদের নামাজ কক্ষটি ৬,০০০ জন উপাসকের ধারণক্ষমতা সম্পন্ন, আর নারীদের নামাজ কক্ষে প্রায় ২,০০০ জন উপাসক একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।
২০১১ সালে এই মসজিদের ইমাম ছিলেন শেখ মুস্তাফা। ইমাম বাকির মসজিদ কুয়েতের অন্যতম বৃহৎ শিয়া মসজিদ। শুক্রবারের নামাজের জন্য বেশিরভাগ উপাসক দুপুরে উপস্থিত হন। মাগরিব নামাজের সময় প্রায় ২,০০০ জন মুসল্লি অংশ নেন। মসজিদটির নির্মাণকাজ ২০০৫ সালে শুরু হয় এবং ২০০৭ সালে সম্পন্ন হয়।[১]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Imam Baqir Mosque, Kuwait City"। Tripadvisor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।