বিষয়বস্তুতে চলুন

ইবরাহিম ইবনুল মাহদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইবরাহিম ইবনুল মাহদি
إبراهيم بن المهدي
জন্ম৭৭৯
বাগদাদ, আব্বাসীয় খিলাফত
মৃত্যু৮৩৯
বাগদাদ/সামাররা, আব্বাসীয় খিলাফত
দাম্পত্য সঙ্গীউম্মে মুহাম্মাদ (বিচ্ছেদ)
শারিয়াহ[]
বাইদা[]
রায়িক[]
খিশফ[]
শাজা[]
সন্তানহিবাতুল্লাহ[]
পূর্ণ নাম
ইব্রাহিম ইবনে মুহাম্মদ আল-মাহদি ইবনে আবদুল্লাহ আল-মনসুর
রাজবংশআব্বাসীয়
পিতাআল-মাহদি
মাতাশাকলা
ধর্মইসলাম
পেশাসংগীতকার
সুরকার
আরব কবি

ইবরাহিম ইবনুল মাহদি (আরবি: إبراهيم بن المهدي; ৭৭৯–৮৩৯) ছিলেন একজন আব্বাসীয় যুবরাজ, গায়ক, সুরকারকবি। তিনি তৃতীয় আব্বাসীয় খলিফা আল মাহদির পুত্র ছিলেন। আল হাদিহারুনুর রশিদ ছিলেন তার সৎভাই।[] ইবরাহিমের মা একজন আফ্রো-ইরানি বংশোদ্ভূত রাজকন্যা ছিলেন। ইবরাহিম আব্বাসীয় খলিফা আল-হাদি, হারুনুর রশিদ এবং তাঁর তিন ভাতিজা খলিফা আল-মামুন, আল-আমিন ও আল-মুতাসিমের সমসাময়িক ছিলেন।

জীবনী

[সম্পাদনা]

ইবরাহিম ৭৭৯ খ্রিস্টাব্দে আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি খলিফা আল-মাহদির পুত্র ছিলেন এবং পিতার খিলাফতকালেই তাঁর জন্ম ঘটে।[] তাঁর মাতার নাম ছিল শাকলাহ।[] শাকলাহর পিতার নাম ছিল খওয়ান্দান,[] যিনি মাস্মুগানের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।[১০] শাকলাহর একজন ভাইও ছিলেন, যার নাম ছিল হুমায়েদ। শাকলাহকে আল-মাহদি ছোটবেলায়ই ক্রয় করেন। পরে তিনি তাকে তাঁর উপপত্নী মুহাইয়াতের কাছে উপহার দেন। মুহাইয়াত তাঁর মধ্যে সংগীতের বিশেষ প্রতিভা লক্ষ্য করে তাকে হেজাজ অঞ্চলের তায়েফ শহরের বিখ্যাত সংগীত শিক্ষালয়ে পাঠান, যাতে সে সঙ্গীতের পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করতে পারে। এর কয়েক বছর পর যখন আল-মাহদি নিজেই খলিফা হন, তখন তিনি শাকলাহকে নিজের উপপত্নী হিসেবে গ্রহণ করেন এবং তাঁর গর্ভে ইবরাহিমের জন্ম হয়।[১১]

ইব্রাহিমের স্ত্রীদের মধ্যে একজন ছিলেন উম্মু মুহাম্মদ। তিনি ছিলেন সালিহ আল-মিসকিনের ও উম্মে আবদুল্লাহ বিনতে ঈসা ইবন আলির কন্যা। পরবর্তীতে ইবরাহিম তাকে তালাক দেন। এরপর তিনি খলিফা হারুনুর রশিদকে বিয়ে করেন।[১২]

চতুর্থ ফিতনার সময় (যা আব্বাসীয় সাম্রাজ্যের একটি বড় গৃহযুদ্ধ ছিল) ৮১৭ সালের ২০ জুলাই বাগদাদের জনগণ ইবরাহিমকে খলিফা হিসেবে ঘোষণা করে। তখন তাকে “আল-মুবারক” (আরবি: المبارك) উপাধি দেওয়া হয় এবং তৎকালীন খলিফা ও তাঁর ভাতিজা আল-মামুনকে পদচ্যুত ঘোষণা করা হয়। এই সময় বনু হাশিমের অনেক সদস্যও ইবরাহিমের প্রতি আনুগত্য প্রকাশ করে।[১৩] তাঁকে যখন খলিফা ঘোষণা করা হয়, খলিফা আল-মা'মুন খোরাসানে অবস্থান করছিলেন। সে সময় তিনি আলি ইবনে মুসা আর-রিদাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করেন। আলি ইবনে মুসা আলীয় বংশের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তাঁর এই সিদ্ধান্ত বাগদাদের আব্বাসীয় পরিবার ও তাদের সমর্থক জনগণের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করে এবং তারা আশঙ্কা করে যে, এর ফলে খিলাফত আব্বাসীয়দের হাত থেকে সরে আলীয়দের কাছে চলে যেতে পারে। মূলত এ ভয়ের কারণে বাগদাদের আব্বাসীয়রা আল-মা'মুনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার চাচা ইবরাহিমকে খলিফা হিসেবে বাইয়াত দেয়। এরপর ২০১ হিজরি সনের ২৫ যিলহজ্জ মঙ্গলবার বাগদাদে ইব্রাহিমের প্রথম বাইআত অনুষ্ঠিত হয়। প্রথমে আব্বাসীয় পরিবারের সদস্যরা গোপনে তার প্রতি আনুগত্য প্রকাশ করে। পরে ২০২ হিজরি সনের মুহাররম মাসের প্রথম দিনে বাগদাদের সাধারণ জনগণও তাকে বাইআত দেয় এবং একই সঙ্গে আল-মামুনকে ক্ষমতাচ্যুত ঘোষণা করা হয়। এরপর সেই বছরের ৫ মুহাররম শুক্রবার তারা প্রকাশ্যে এই সিদ্ধান্ত ঘোষণা করে এবং ইবরাহিম খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করেন। এর আগে খলিফা আল-মামুন যখন আলি ইবন মুসাকে উত্তরাধিকারী নিযুক্ত করেন, তখন তিনি জনগণকে আব্বাসীয়দের ঐতিহ্যগত প্রতীক কালো পোশাক ত্যাগ করতে এবং সবুজ পোশাক পরিধান করতে নির্দেশ দেন। আব্বাসীয়দের জন্য এটি ছিল অত্যন্ত কষ্টকর ও অপমানজনক একটি বিষয়। ফলে এটিও আল-মামুনের বিরুদ্ধে তাদের ক্ষোভের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তবে পরবর্তীতে আল-মামুন কালো পোশাকের প্রথা ফিরিয়ে দেন। পরে যখন খলিফা আল-মামুন খুরাসান থেকে বাগদাদের দিকে রওনা হন, তখন ইব্রাহিম নিজের নিরাপত্তা নিয়ে ভীত হয়ে পড়েন। ফলে তিনি আত্মগোপনে চলে যান। অবশেষে আল-মামুন ২০৪ হিজরি সনের সফর মাসে (৮১৯ খ্রি.) শনিবার বাগদাদে প্রবেশ করেন। ফলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।[১৩]

এরপর জীবনের বাকি সময় তিনি মূলত একজন কবি ও সংগীতশিল্পী হিসেবে কাটান।[১৪] ইতিহাসে তিনি “তার যুগের অন্যতম প্রতিভাবান সংগীতজ্ঞ" হিসেবে স্মরণীয় হয়ে আছেন, যার কণ্ঠস্বর ছিল অসাধারণ ও অতুলনীয়। তিনি তৎকালীন নতুনধারার ‘পার্সিক শৈলীর’ সংগীতের একজন গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক ছিলেন। এই সংগীতধারা বিশেষভাবে তাৎক্ষণিক সুরসৃষ্টির জন্য পরিচিত ছিল।[১৫]

ইবরাহিম ৮৩৯ খ্রিস্টাব্দে বাগদাদ বা সামাররায় মৃত্যুবরণ করেন। তখন আব্বাসীয় খিলাফতের শাসক ছিলেন তাঁর ছোট ভাতিজা আল-মুতাসিম[]

আত্মীয়

[সম্পাদনা]

ইবরাহিম ইবনুল মাহদি একাধিক আব্বাসীয় খলিফা, রাজপুত্র ও রাজকুমারীদের সমকালীন ও আত্মীয় ছিলেন। তার মোট দশজন ভাই-বোন ছিলেন। ইব্রাহিম এক সময় আব্বাসীয় রাজকুমারী উম্মে মুহাম্মাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

নং. সদস্য সম্পর্ক
মুসা আল-হাদি সৎ ভাই
হারুনুর রশিদ সৎ ভাই
আব্বাসা বিনতে আল-মাহদি সৎ বোন
আলি ইবনুল মাহদি ভাই
মনসুর ইবনুল মাহদি সৎ ভাই
আলিয়া বিনতে আল-মাহদি সৎ বোন
উলাইয়া বিনতে আল-মাহদি সৎ বোন
আবদুল্লাহ ইবনুল মাহদি সৎ ভাই
উবায়দুল্লাহ ইবনুল মাহদি সৎ ভাই
১০ বানুকা বিনত আল-মাহদি সৎ বোন
১০ ঈসা ইবনুল মাহদি [১৬] সৎ ভাই

জজ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Kraemer, J.L.; al-Ṭabarī, A.J.M.J. (১৯৮৯)। The History of al-Ṭabarī Vol. 34: Incipient Decline: The Caliphates of al-Wāthiq, al-Mutawakkil, and al-Muntaṣir A.D. 841-863/A.H. 227-248। Bibliotheca Persica। State University of New York Press। পৃ. ৫৪ n. ২০২। আইএসবিএন ৯৭৮-০-৮৮৭০৬-৮৭৫-১
  2. Zaouali, L.; DeBevoise, M.B. (২০০৯)। Medieval Cuisine of the Islamic World: A Concise History with 174 Recipes। California Studies in Food and Culture। University of California Press। পৃ. ৩৮। আইএসবিএন ৯৭৮-০-৫২০-২৬১৭৪-৭
  3. Al-Heitty, A.K. (২০০৫)। دور المرأة الشاعرة في القصر العباسي، 132-247، 750-861:। Al Rayan। পৃ. ১৫৩।
  4. 1 2 Caswell, F.M. (২০১১)। The Slave Girls of Baghdad: The Qiyan in the Early Abbasid Era। Bloomsbury Publishing। পৃ. ২৭৬, ২৭৭। আইএসবিএন ৯৭৮-১-৭৮৬৭২-৯৫৯-০
  5. Ibn al-Sāʿī (২০১৭)। Consorts of the Caliphs: Women and the Court of Baghdad। Shawkat M. Toorawa and the Editors of the Library of Arabic Literature কর্তৃক অনূদিত। Introduction by Julia Bray, Foreword by Marina Warner। New York: New York University Press। পৃ. ১৭। আইএসবিএন ৯৭৮-১-৪৭৯৮-০৪৭৭-১
  6. Kilpatrick, H. (১৯৯৮)। Meisami, Julie Scott; Starkey, Paul (সম্পাদকগণ)। Encyclopedia of Arabic Literature। খণ্ড ১। Taylor & Francis। পৃ. ৩৮৭। আইএসবিএন ৯৭৮-০-৪১৫-১৮৫৭১-৪
  7. 1 2 Kilpatrick, H. (২০০৩)। Making the Great Book of Songs: Compilation and the Author's Craft in Abû I-Faraj al-Isbahânî's Kitâb al-aghânî। Routledge Studies in Middle Eastern Literatures। Taylor & Francis। পৃ. ৩৩২। আইএসবিএন ৯৭৮-১-১৩৫-৭৮৭৯৩-৬
  8. Abbott 1946, পৃ. 33।
  9. Al-Tabari; John Alden Williams (১৯৮৮)। Al-̣Tabarī: Volume 1, The Reign of Abū Ja'Far Al-Maṇsūr A. D. 754-775: The Early 'Abbāsī Empire। Al-Tabari. the Early Abbasi Empire। Cambridge University Press। পৃ. ৪৬। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৩২৬৬২-৯
  10. Fishbein, Michael (২০১৫)। The History of al-Tabari Vol. 31: The War between Brothers: The Caliphate of Muhammad al-Amin A.D. 809-813/A.H. 193-198। SUNY series in Near Eastern Studies। State University of New York Press। পৃ. ১৮৭। আইএসবিএন ৯৭৮-১-৪৩৮৪-০২৮৯-৫
  11. Abbott 1946, পৃ. 33–34।
  12. al-Tabari ও Bosworth 1989, পৃ. 326।
  13. 1 2 Bosworth, C.E., সম্পাদক (১৯৮৭)। The History of al-Ṭabarī, Volume XXXII: The Reunification of the ʿAbbāsid Caliphate: The Caliphate of al-Maʾmūn, A.D. 813–33/A.H. 198–213। SUNY Series in Near Eastern Studies.। Albany, New York: State University of New York Press। পৃ. ৬৬। আইএসবিএন ৯৭৮-০-৮৮৭০৬-০৫৮-৮
  14. Kilpatrick, H. (১৯৯৮)। Meisami, Julie Scott; Starkey, Paul (সম্পাদকগণ)। Encyclopedia of Arabic Literature। খণ্ড ১। Taylor & Francis। পৃ. ৩৮৭। আইএসবিএন ৯৭৮-০-৪১৫-১৮৫৭১-৪
  15. Imhof, Agnes (২০১৩)। "Traditio vel Aemulatio? The Singing Contest of Sāmarrā', Expression of a Medieval Culture of Competition"Der Islam৯০: ১–২০ [p. ১]। ডিওআই:10.1515/islam-2013-0001
  16. Abbott 1946, পৃ. 31।

সূত্র

[সম্পাদনা]
  • Abbott, Nabia (১৯৪৬)। Two Queens of Baghdad: Mother and Wife of Hārūn Al Rashīd। University of Chicago Press। আইএসবিএন ৯৭৮-০-৮৬৩৫৬-০৩১-৬ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)
  • Kilpatrick, H. (1998). Meisami, Julie Scott; Starkey, Paul (eds.). Encyclopedia of Arabic Literature. Vol. 1. Taylor & Francis. p. 387. ISBN 978-0-415-18571-4.
  • Al-Tabari; John Alden Williams (1988). Al-̣Tabarī: Volume 1, The Reign of Abū Ja'Far Al-Maṇsūr A. D. 754-775: The Early ‛Abbāsī Empire. Al-Tabari. the Early Abbasi Empire. Cambridge University Press. p. 46. ISBN 978-0-521-32662-9.
  • al-Tabari, Muhammad Ibn Yarir; Bosworth, Clifford Edmund (১৯৮৯)। The History of al-Tabari Vol. 30: The 'Abbasid Caliphate in Equilibrium: The Caliphates of Musa al-Hadi and Harun al-Rashid A.D. 785-809/A.H. 169-193। Bibliotheca Persica। State University of New York Press। আইএসবিএন ৯৭৮-০-৮৮৭০৬-৫৬৪-৪
  • Fishbein, Michael (2015). The History of al-Tabari Vol. 31: The War between Brothers: The Caliphate of Muhammad al-Amin A.D. 809-813/A.H. 193-198. SUNY series in Near Eastern Studies. State University of New York Press. p. 187. ISBN 978-1-4384-0289-5.