ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ
অন্যান্য নাম | আই.এইচ.টি, ঝিনাইদহ |
|---|---|
| ধরন | সরকারি |
| স্থাপিত | ২০১২ |
| প্রতিষ্ঠাতা | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
| অধ্যক্ষ | ডা. রেজিনা আহমেদ (ভারপ্রাপ্ত) |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৭+ |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১২+ |
| শিক্ষার্থী | ৭০০+ |
| স্নাতক | ডিপ্লোমা ইন ফার্মেসী, ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, রেডিওলোজী এন্ড ইমেজিং, ডেন্টিস্ট্রি, স্যানেটারি ইন্সপেক্টর শিপ ট্রেইনিং (কার্যক্রম শুরু হয়নি) |
| স্নাতকোত্তর | বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপি (কার্যক্রম শুরু হয়নি) |
| ঠিকানা | হরিনাকুণ্ডু, মহিশাকুণ্ডু , , |
| অধিভুক্তি | ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ, স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব বাংলাদেশ |
| ওয়েবসাইট | ihtjhenaidah@ac.dghs.gov.bd |
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঝিনাইদহ বা সংক্ষেপে আই.এইচ.টি, ঝিনাইদহ বাংলাদেশের সরকারি মেডিক্যাল ইন্সটিটিউটগুলোর মধ্যে অন্যতম। এটি ২০১২ সালে মাত্র ২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।[১]
ইতিহাস
[সম্পাদনা]২০১২ সালে ঝিনাইদহবাসীর জন্য ঝিনাইদহ জেলার মহিশাকুণ্ডুতে একটি মেডিক্যাল ইন্সটিটিউট স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্নে এটির ১টি অনুষদে (ল্যাবঃমেডিসিন অনুষদ) মাত্র ২৫+ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে অনুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে ৭টি অনুষদে প্রায় ৭০০+ জন শিক্ষার্থী পড়াশুনা করছে।
গ্রন্থাগার
[সম্পাদনা]আই,এইচ,টি তে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, যেখানে পুরাতন মূল্যবান ও সাম্প্রতিক সংস্করণের বই, জার্নাল এবং সাময়িকীর প্রাচুর্য রয়েছে।প্রায় ৩০০০ সামগ্রী রয়েছে।
গবেষণাগার
[সম্পাদনা]আই,এইচ,টি তে সব বিভাগের আলাদা আলাদা গবেষণাগার আছে। এখানে বিভাগ অনুযায়ী বিভিন্ন গবেষণার কাজ সম্পাদনা করা হয়। শিক্ষকমণ্ডলী ও টেকনোলজিস্ট দ্বারা গবেষণাগারগুলো পরিচালনা করা হয়।
প্রকাশনা
[সম্পাদনা]আই,এইচ,টি তে নিয়মিতভাবে জনপ্রিয় বার্ষিকী ও সাময়িকী প্রকাশ করা হয়। ইন্সটিটিউটের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাও এতে লিখতে পারেন।
বর্তমান অনুষদ ও বিভাগসমূহ
[সম্পাদনা]ডিপ্লোমা
[সম্পাদনা]ডিপ্লোমা ইন ফার্মেসীডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিনডিপ্লোমা ইন ফিজিওথেরাপিডিপ্লোমা ইন রেডিওথেরাপিডিপ্লোমা ইন রেডিওলোজি এন্ড ইমেজিংডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jhenaidah / শিক্ষাপ্রতিষ্ঠান"। jhenaidah.gov.bd। ১৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 10 এপ্রিল 2016 প্রস্তাবিত (সাহায্য)