বিষয়বস্তুতে চলুন

ইঙ্গ আমেরিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইঙ্গ আমেরিকা
Anglo-America
আয়তন১,৯৪,১৮,১৯৮.৬ বর্গকিলোমিটার (৭৪,৯৭,৪০৮.৪ বর্গমাইল)
জনসংখ্যা৩৫,৪৮,৩০,৮২৫
জনঘনত্ব১৮.৩ প্রতি বর্গকিলোমিটার (৪৭ প্রতি বর্গমাইল)
জাতীয়তাসূচক বিশেষণইঙ্গ-আমেরিকান
দেশসমূহ
অধীনস্থ অঞ্চলসমূহ
ভাষাসমূহ
সময় অঞ্চলসমূহইউটিসি−০৩:৩০ থেকে ইউটিসি−১০ পর্যন্ত
বৃহত্তম শহরসমূহউত্তর আমেরিকার শহরসমূহের তালিকা

ইঙ্গ আমেরিকা (অ্যাংলো-স্যাক্সন আমেরিকা নামেও পরিচিত) আমেরিকা মহাদেশদ্বয়ের এমন সব অঞ্চলকে বোঝায়, যেখানে ইংরেজি ভাষা প্রধান ভাষা এবং যেখানে ব্রিটিশ সাম্রাজ্য ও ব্রিটিশ সংস্কৃতির গুরুত্বপূর্ণ জাতিগত, ঐতিহাসিক, ভাষিক ও সাংস্কৃতিক প্রভাব বিদ্যমান।[] ইঙ্গ আমেরিকা তাই লাতিন আমেরিকা থেকে ভিন্ন। লাতিন আমেরিকাতে বিভিন্ন রোমান্স ভাষা যেমন স্পেনীয় ভাষা, পর্তুগিজ ভাষাফরাসি ভাষার প্রভাব বিদ্যমান। []

ভৌগোলিক অঞ্চল

[সম্পাদনা]

ইঙ্গ আমেরিকা বলতে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকানাডাকেই বোঝায়, কেননা এই দুইটি দেশেই উত্তর আমেরিকার সবচেয়ে বেশিসংখ্যক ইংরেজিভাষী বক্তা বাস করে।[] অন্যান্য অঞ্চলগুলির মধ্যে রয়েছে ইংরেজিভাষী ক্যারিবীয় অঞ্চল, যার মধ্যে প্রাক্তন ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিজ, বেলিজ, বার্মুডা এবং গায়ানা অবস্থিত।

এছাড়া কানাডার কেবেক প্রদেশ ও নিউ ব্রান্সউইক প্রদেশের আকাদিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শাসনাধীন পুয়ের্তো রিকো দ্বীপ ইংরেজিভাষী না হলেও ঐতিহাসিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে এগুলিকে ইঙ্গ আমেরিকার অংশ হিসেবে গণ্য করা হয়। [][]

২০১০ সালে জনসংখ্যা[]
দেশ জনসংখ্যা অঞ্চলের আয়তন জন ঘনত্ব
অ্যাঙ্গুইলা এ্যাঙ্গুইলা (যুক্তরাজ্য) ১৪,৭৬৪৯১ বর্গকিলোমিটার (৩৫ বর্গমাইল)১৬২.২ জন প্রতি বর্গকিলোমিটার (৪২০ জন/বর্গমাইল)
 অ্যান্টিগুয়া ও বার্বুডা ৮৬,৭৫৪৪৪২.৬ বর্গকিলোমিটার (১৭০.৯ বর্গমাইল)১৯৬.০ জন প্রতি বর্গকিলোমিটার (৫০৮ জন/বর্গমাইল)
 বাহামা দ্বীপপুঞ্জ ৩,১০,৪২৬১০,০১০ বর্গকিলোমিটার (৩,৮৬০ বর্গমাইল)৩১.০ জন প্রতি বর্গকিলোমিটার (৮০ জন/বর্গমাইল)
 বার্বাডোস ২,৮৫,৬৫৩৪৩০ বর্গকিলোমিটার (১৭০ বর্গমাইল)৬৬৪.৩ জন প্রতি বর্গকিলোমিটার (১,৭২১ জন/বর্গমাইল)
 বেলিজ ৩,১৪,৫২২২২,৮০৬ বর্গকিলোমিটার (৮,৮০৫ বর্গমাইল)১৩.৯ জন প্রতি বর্গকিলোমিটার (৩৬ জন/বর্গমাইল)
বারমুডা বারমুডা (যুক্তরাজ্য) ৬৮,২৬৮৫৪ বর্গকিলোমিটার (২১ বর্গমাইল)১,২৬৪.২ জন প্রতি বর্গকিলোমিটার (৩,২৭৪ জন/বর্গমাইল)
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (যুক্তরাজ্য) ২৪,৯৩৯১৫১ বর্গকিলোমিটার (৫৮ বর্গমাইল)১৬৫.২ জন প্রতি বর্গকিলোমিটার (৪২৮ জন/বর্গমাইল)
 কানাডা ৩,৪২,৫৫,০০০৯৯,৮৪,৬৭০ বর্গকিলোমিটার (৩৮,৫৫,১০০ বর্গমাইল)৩.৭ জন প্রতি বর্গকিলোমিটার (৯.৬ জন/বর্গমাইল)
কেইম্যান দ্বীপপুঞ্জ কেইম্যান দ্বীপপুঞ্জ (যুক্তরাজ্য) ৫০,২০৯২৬৪ বর্গকিলোমিটার (১০২ বর্গমাইল)১৯৮.২ জন প্রতি বর্গকিলোমিটার (৫১৩ জন/বর্গমাইল)
 ডোমিনিকা ৭২,৮১৩৭৫১ বর্গকিলোমিটার (২৯০ বর্গমাইল)৯৭.০ জন প্রতি বর্গকিলোমিটার (২৫১ জন/বর্গমাইল)
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ফক্‌ল্যান্ড দ্বীপপুঞ্জ (যুক্তরাজ্য) ৩,১৪০১২,১৭৩ বর্গকিলোমিটার (৪,৭০০ বর্গমাইল)০.৩ জন প্রতি বর্গকিলোমিটার (০.৭৮ জন/বর্গমাইল)
 গ্রেনাডা ১,০৭,৮১৮৩৪৪ বর্গকিলোমিটার (১৩৩ বর্গমাইল)৩১৩.৪ জন প্রতি বর্গকিলোমিটার (৮১২ জন/বর্গমাইল)
 গায়ানা ৭,৪৮,৪৮৬১,৯৬,৮৪৯ বর্গকিলোমিটার (৭৬,০০৪ বর্গমাইল)৩.৮ জন প্রতি বর্গকিলোমিটার (৯.৮ জন/বর্গমাইল)
 জ্যামাইকা ২৮,৪৭,২৩২১০,৮৩১ বর্গকিলোমিটার (৪,১৮২ বর্গমাইল)২৬২.৯ জন প্রতি বর্গকিলোমিটার (৬৮১ জন/বর্গমাইল)
মন্টসেরাট মন্টসেরাট (যুক্তরাজ্য) ৫,১১৮১০২ বর্গকিলোমিটার (৩৯ বর্গমাইল)৫০.২ জন প্রতি বর্গকিলোমিটার (১৩০ জন/বর্গমাইল)
পুয়ের্তো রিকো পুয়ের্তো রিকো (যুক্তরাষ্ট্র) ৩৭,২৫,৭৮৯৯,১০৪ বর্গকিলোমিটার (৩,৫১৫ বর্গমাইল)৪০৯.২ জন প্রতি বর্গকিলোমিটার (১,০৬০ জন/বর্গমাইল)
 সেন্ট কিট্‌স ও নেভিস ৪৯,৮৯৮২৬১ বর্গকিলোমিটার (১০১ বর্গমাইল)১৯১.২ জন প্রতি বর্গকিলোমিটার (৪৯৫ জন/বর্গমাইল)
 সেন্ট লুসিয়া ১,৬০,৯২২৬০৬ বর্গকিলোমিটার (২৩৪ বর্গমাইল)২৬৫.৫ জন প্রতি বর্গকিলোমিটার (৬৮৮ জন/বর্গমাইল)
 সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ ১,০৪,২১৭৩৮৯ বর্গকিলোমিটার (১৫০ বর্গমাইল)২৬৭.৯ জন প্রতি বর্গকিলোমিটার (৬৯৪ জন/বর্গমাইল)
 ত্রিনিদাদ ও টোবাগো ১২,২৮,৬৯১৫,১২৮ বর্গকিলোমিটার (১,৯৮০ বর্গমাইল)২৩৯.৬ জন প্রতি বর্গকিলোমিটার (৬২১ জন/বর্গমাইল)
টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ টার্কস্‌ ও কেইকোস দ্বীপপুঞ্জ (যুক্তরাজ্য) ২৩,৫২৮৪৩০ বর্গকিলোমিটার (১৭০ বর্গমাইল)১০৪ জন প্রতি বর্গকিলোমিটার (২৭০ জন/বর্গমাইল)
 মার্কিন যুক্তরাষ্ট্র ৩১,০২,৩২,৮৬৩৯১,৬১,৯৬৬ বর্গকিলোমিটার (৩৫,৩৭,৪৫৫ বর্গমাইল)৩৩.৯ জন প্রতি বর্গকিলোমিটার (৮৮ জন/বর্গমাইল)
মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ (যুক্তরাষ্ট্র) ১,০৯,৭৭৫৩৪৬ বর্গকিলোমিটার (১৩৪ বর্গমাইল)৩১৭.৩ জন প্রতি বর্গকিলোমিটার (৮২২ জন/বর্গমাইল)
মোট ৩৫,৪৮,৩০,৮২৫১,৯৪,১৮,১৯৮.৬ বর্গকিলোমিটার (৭৪,৯৭,৪০৮.৪ বর্গমাইল)১৮.৩ জন প্রতি বর্গকিলোমিটার (৪৭ জন/বর্গমাইল)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Anglo-America", vol. 1, Micropædia, Encyclopædia Britannica, 15th ed., Chicago: Encyclopædia Britannica, Inc., 1990. আইএসবিএন ০-৮৫২২৯-৫১১-১.
  2. "North America" The Columbia Encyclopedia ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে, 6th ed. 2001-5. New York: Columbia University Press.
  3. mutur zikin। "Carte linguistique du Canada / Linguistic map of Canada"muturzikin.com। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৫
  4. "2005–2009 Population and Housing Narrative Profile for Puerto Rico"U.S. Census Narrative Profile। U.S. Census। ২০০৫–২০০৯। ৮ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১১
  5. সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০১০