বিষয়বস্তুতে চলুন

আস্তেরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রিক পুরাণে, আস্তেরিয়া (প্রাচীন গ্রিক: Ἀστερία) নামে এগারজন ব্যক্তি ছিলেন। তারা হলেন টাইটান কয়উস ও ফয়বের কন্যা, আমাজন নারী, হেলিয়াড, ডানাইড, আলকিনাইডিস, করোনাসের কন্যা, তেউসারের কন্যা, ফোকাসের উপপত্নী, বেলেরোফোনের উপপত্নী, অ্যাথেনীয় দাসী, এবং তেলেমাকো অপেরার চরিত্র।

কয়উসের কন্যা

[সম্পাদনা]

আস্তেরিয়া ছিলেন টাইটান কয়উস ও ফয়বের কন্যা এবং লেটোর বোন।[১] হেসিয়ডের থিওগনি অনুসারে, পের্সেসের ঔরসে তার গর্ভে একটি সন্তান জন্মে, সে হল ডাইনিদের দেবী হেকাতে।[২]

আমাজন নারী

[সম্পাদনা]

আস্তেরিয়া ছিলেন হিরাক্লিজ কর্তৃক খুন হওয়া নবম আমাজন নারী।[৩]

হেলিয়াড

[সম্পাদনা]

আস্তেরিয়া বা আস্তরিস ছিলেন হেলিয়স ও ক্লিমেনে বা সেটোর কন্যা। নদীর দেবতা হাইডেসপিসের সাথে তার বিয়ে হয় এবং তাদের পুত্র ডেইয়াডিস ভারতের রাজা হন।

ডানাইড

[সম্পাদনা]

আস্তেরিয়া ছিলেন ডানাইডদের একজন, যারা বিয়ের রাতে তাদের স্বামীকে খুন করত এবং ডানাউসের কন্যা। আস্তেরিয়া স্বল্প সময়ের জন্য চাইতাসের স্ত্রী ছিলেন।

আলকিনাইডিস

[সম্পাদনা]

আস্তেরিয়া আলকিনাইডিসদের একজন ছিলেন। সে তার বোনদের সাথে সমুদ্রে উড়ে যায় এবং মাছরাঙ্গা পাখিতে রূপান্তরিত হয়।[৪]

করোনাসের কন্যা

[সম্পাদনা]

আস্তেরিয়া করোনাসের কন্যা এবং সম্ভবত তিনি এবং অ্যাপোলো ভবিষ্যৎদ্রষ্টা ইডমনের পিতামাতা।[৫]

তেউসারের কন্যা

[সম্পাদনা]

তেউসার এবং সাইপ্রাসের ইউনের কন্যার নামও আস্তেরিয়া ছিল।[৬]

ফোকাসের উপপত্নী

[সম্পাদনা]

আস্তেরিয়া বা আস্তেরোডিয়া ছিলেন ফোকাসের উপপত্নী। তাদের সন্তান ক্রিসাস ও পানোপাস।[৭]

বেলেরোফোনের উপপত্নী

[সম্পাদনা]

আস্তেরিয়া ছিলেন হাইডিয়াসের কন্যা। তিনি বেলেরোফোনের উপপত্নী এবং তাদের সন্তান হাইডিসস। তার পুত্র কারিয়া শহর প্রতিষ্ঠা করেন, যা তার নামেই নামকরণ করা হয়।[৮]

অ্যাথেনীয় দাসী

[সম্পাদনা]

আস্তেরিয়া একজন অ্যাথেনীয় দাসী ছিলেন যাকে মিনোতরের সম্ভাব্য উৎসর্গ করা হওয়ার কথা ছিল, যা ফুলদানির চিত্রের অঙ্কিত হয়।[৯]

তেলেমাকো অপেরার চরিত্র

[সম্পাদনা]

ক্রিস্টফ ভিলিবাল্ড গ্লুক তার ১৭৬৫ সালের তেলেমাকো অপেরার একটি চরিত্রের নাম দেন আস্তেরিয়া। অপেরাটি হোমারের ওডিসি অবলম্বনে হলেও, সেখানে এই নাম ছিল না।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Hesiod, "Theogony", 404ff।
  2. ↑ Hesiod, "Theogony", 409–11
  3. ↑ Diodorus Siculus, "Library of History", 4. 16.3 (on-line text)।
  4. ↑ Suda s. v., "Alkyonides"।
  5. ↑ Scholia on Apollonius Rhodius, Argonautica, 1. 139, citing Pherecydes of Leros।
  6. ↑ Tzetzes, "Lycophron", 450।
  7. ↑ Tzetzes, "Lycophron", 939।
  8. ↑ Stephanus of Byzantium, s. v. Hydissos।
  9. ↑ Corpus Inscriptionum Graecarum 4. 8185 (painting on François Vase)।

টেমপ্লেট:গ্রিক পুরাণে শ্বরবৃন্দ