বিষয়বস্তুতে চলুন

আলেক্সি ক্লদ-মোরিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলেক্সি ক্লদ-মোরিস
২০২১ সালে নিসের হয়ে ক্লদ-মোরিস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেক্সি ক্লদ-মোরিস
জন্ম (1998-06-06) ৬ জুন ১৯৯৮ (বয়স ২৮)
জন্ম স্থান নোয়াজি-ল্য-গ্রঁ, ফ্রান্স
উচ্চতা ১.৭৪ মিটার (৫ ফুট ৮+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নিস
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০০৪–২০১৩ তর্সি
২০১৪–২০১৭ লরিয়াঁ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৮ লরিয়াঁ ২ ৪৭ (১৩)
২০১৭–২০১৯ লরিয়াঁ ৫৭ (১৮)
২০১৯– নিস ৪৬ (৪)
জাতীয় দল‡
২০১৫ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ৩ (১)
২০১৫–২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ ১০ (১)
২০১৬–২০১৭ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ ৯ (০)
২০১৭ ফ্রান্স অনূর্ধ্ব-২০ ২ (০)
২০২১– ফ্রান্স অনূর্ধ্ব-২১ ২ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৫১, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৫১, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলেক্সি ক্লদ-মোরিস (ফরাসি উচ্চারণ: ​[alɛksi klodmoʁis], ফরাসি: Alexis Claude-Maurice; জন্ম: ৬ জুন ১৯৯৮) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব নিস এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৪–০৫ মৌসুমে, ফরাসি ফুটবল ক্লাব তর্সির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ক্লদ-মোরিস ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে লরিয়াঁর যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, ফরাসি ক্লাব লরিয়াঁ ২-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেছেন; লরিয়াঁ ২-এর হয়ে তিনি ৪৭ ম্যাচে ১৩টি গোল করেছেন। অতঃপর ২০১৬–১৭ মৌসুমে তিনি লরিয়াঁর মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি প্রায় ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে লরিয়াঁ হতে নিসে যোগদান করেছেন।

২০১৫ সালে, ক্লদ-মোরিস ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলেক্সি ক্লদ-মোরিস ১৯৯৮ সালের ৬ই জুন তারিখে ফ্রান্সের নোয়াজি-ল্য-গ্রঁয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি গুয়াদলুপীয় বংশোদ্ভূত।[১]

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ক্লদ-মোরিস ফ্রান্স অনূর্ধ্ব-১৭, ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯, ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ সালের ১৯শে অক্টোবর তারিখে তিনি ২০১৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০১৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন,[২][৩] তবে ১৬ দলের পর্বের পূর্ণ সময় শেষে তার দল কোস্টা রিকা অনূর্ধ্ব-১৭ দলের সাথে ০–০ গোলের ড্র করার পর পেনাল্টি শুট-আউটে ৫–৩ ব্যবধানে পরাজিত হয়েছিল;[৪][৫] উক্ত প্রতিযোগিতায় তিনি ৩ ম্যাচে ১ গোল করেছিলেন। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "[CARTE] Les joueurs ultramarins de Ligue 1 pour la saison 2019-2020"। Outre-mer la 1ère।
  2. ↑ "FIFA U-17 World Cup Chile 2015 – List of Players" (পিডিএফ)। FIFA.com। ৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৫।
  3. ↑ "২০১৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: ফ্রান্স দল" (ফরাসি ভাষায়)। ফরাসি ফুটবল ফেডারেশন। ৪ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৭।
  4. ↑ "২০১৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: কোয়ার্টার-ফাইনাল"। ফিফা (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৫। ১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২১।
  5. ↑ "Match report – Round of 16 – France v Italy" (পিডিএফ)। FIFA.com। Fédération Internationale de Football Association। ১ জুন ২০১৭। ২৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯।
  6. ↑ "LA LISTE DES 23 BLEUETS POUR L'EURO" (ফরাসি ভাষায়)। ফরাসি ফুটবল ফেডারেশন। ১৫ মার্চ ২০২১। ১৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]