আলেকসান্দের মিশেল মেলকি
|
২০১৯ সালে লেবাননের হয়ে মেলকি | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | রবের্ত আলেকসান্দের রবের্ত মিশেল মেলকি | ||
| জন্ম | ১৪ নভেম্বর ১৯৯২[১] | ||
| জন্ম স্থান | সদেরতেলিয়ে, সুইডেন | ||
| উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল আনসার | ||
| জার্সি নম্বর | ২২ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
রবের্ত আলেকসান্দের রবের্ত মিশেল মেলকি (আরবি: روبير الكساندر روبير ميشيل ملكي, ইংরেজি: Alexander Michel Melki; জন্ম: ১৪ নভেম্বর ১৯৯২; আলেকসান্দের মিশেল মেলকি নামে সুপরিচিত) হলেন একজন সুয়েডীয়–লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে লেবানীয় ক্লাব আল আনসার এবং লেবানন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১১ সালে, মেলকি সুইডেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুইডেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত সুইডেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]রবের্ত আলেকসান্দের রবের্ত মিশেল মেলকি ১৯৯২ সালের ১৪ই নভেম্বর তারিখে সুইডেনের সদেরতেলিয়েতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]মেলকি সুইডেন অনূর্ধ্ব-১৯ এবং সুইডেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে সুইডেনের প্রতিনিধিত্ব করেছেন। সুইডেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
মেলকি কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[১][২] যেখানে তিনি তিন ম্যাচে অংশগ্রহণ করেছেন।[৩]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৫ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| লেবানন | ২০১৮ | ২ | ২ |
| ২০১৯ | ৮ | ০ | |
| ২০২০ | ১ | ০ | |
| ২০২১ | ১১ | ০ | |
| ২০২২ | ২ | ০ | |
| ২০২৩ | ১ | ০ | |
| ২০২৪ | ১ | ০ | |
| সর্বমোট | ২৬ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "AFC Asian Cup 2023™ Qatar squad lists" [এএফসি এশিয়ান কাপ ২০২৩™ কাতার দলের তালিকা] (পিডিএফ)। the-afc.com (ইংরেজি ভাষায়)। এশিয়ান ফুটবল কনফেডারেশন। ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪।
- ↑ "منتخب لبنان يعلن تشكيلته إلى كأس آسيا" [এশিয়ান কাপের জন্য লেবানন জাতীয় দল ঘোষণা করেছে] (আরবি ভাষায়)। লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩০ ডিসেম্বর ২০২৩। ১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪।
- ↑ "Lebanon » Appearances Asian Cup 2023" [লেবানন » এশিয়ান কাপ ২০২৩-এ অংশগ্রহণ]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে আলেকসান্দের মিশেল মেলকি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে আলেকসান্দের মিশেল মেলকি (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আলেকসান্দের মিশেল মেলকি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আলেকসান্দের মিশেল মেলকি (ইংরেজি)
- ১৯৯২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- সুয়েডীয় ফুটবলার
- লেবানীয় ফুটবলার
- সুইডেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- লেবাননের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৩ এএফসি এশিয়ান কাপের খেলোয়াড়
- ২০১৯ এএফসি এশিয়ান কাপের খেলোয়াড়
- অ্যাথলেটিক ফুটবল ক্লাব এস্কিলসতুনার খেলোয়াড়
- আল খুর স্পোর্টস ক্লাবের খেলোয়াড়
- আলসভেনস্কানের খেলোয়াড়
- সুইডেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- কাতার স্টার্স লিগের খেলোয়াড়
- সুপেরেত্তানের খেলোয়াড়
- পুরুষ ফুটবল কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড়
- সুয়েডীয় প্রবাসী ফুটবলার
- সৌদি আরবে প্রবাসী ফুটবলার
- সুয়েডীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- এত্তান ফুটবলের খেলোয়াড়