আলী ইমাম মজুমদার
আলী ইমাম মজুমদার | |
|---|---|
২০২৫ সালে আলী | |
| ভূমি মন্ত্রনালয়ের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ২০ জানুয়ারি ২০২৫ – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
| পূর্বসূরী | এ. এফ. হাসান আরিফ (উপদেষ্টা) |
| উত্তরসূরী | মিজানুর রহমান মিনু (মন্ত্রী) |
| খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১০ নভেম্বর ২০২৪ – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
| পূর্বসূরী | সাধন চন্দ্র মজুমদার (মন্ত্রী) |
| উত্তরসূরী | আমিন উর রশিদ ইয়াছিন (মন্ত্রী) |
| অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১৬ আগস্ট ২০২৪ – ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
| মন্ত্রিপরিষদ বিভাগের সচিব | |
| কাজের মেয়াদ ৬ ডিসেম্বর ২০০৬ – ২৭ নভেম্বর ২০০৮ | |
| পূর্বসূরী | আবু সোলায়মান চৌধুরী |
| উত্তরসূরী | এম আবদুল আজিজ |
| শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব | |
| কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০০৪ – ৮ নভেম্বর ২০০৪ | |
| পূর্বসূরী | এম নুরুন্নবী |
| উত্তরসূরী | শফিকুল ইসলাম |
| টিআইবির মহাসচিব | |
| কাজের মেয়াদ ২০ ফেব্রুয়ারি ২০২০ – - | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯৫০ কুমিল্লা, পূর্ববঙ্গ, পাকিস্তান অধিরাজ্য (বর্তমানে কুমিল্লা, বাংলাদেশ) |
| প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
| পেশা | সরকারি কর্মকর্তা, সচিব |
আলী ইমাম মজুমদার হলেন একজন বাংলাদেশী সাবেক সরকারি কর্মকর্তা। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব[১] ও অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা।[২] তিনি টিআইবির ট্রাস্টি বোর্ডের মহাসচিব ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির পরামর্শক।[৩][৪][৫]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আলী ইমাম মজুমদার ১৯৫০ সালে তৎকালীন পূর্ববঙ্গের কুমিল্লা জেলার নানুয়া দিঘিরপাড়ে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ১৯৬৯ সালে স্নাতক ও ১৯৭৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]আলী ইমাম মজুমদার ১৯৭৭ সালের বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকুরিজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন।[৭][৮]
তিনি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৪][৯]
তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[১][৫]
তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র ট্রাস্টি বোর্ডের ২০১৬ সাল থেকে সদস্য ও ২০২০ সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪] বর্তমানে তিনি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বিভিন্ন প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছেন।[৯]
২০২৪ সালের ১২ আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন এবং ২০২৪ সালের ১৬ আগস্ট প্রধান উপদেষ্টার সহকারীর দায়িত্ব বাতিল করে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়।[১০]
তিনি ২০২৪ সালের ১০ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের[১১] ও ২০২৫ সালের ২০ জানুয়ারি ভূমি মন্ত্রনালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।[১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "মন্ত্রিপরিষদ সচিবগণের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২০।
- ↑ "শপথ নিলেন নতুন ৪ উপদেষ্টা"। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
- ↑ নিজস্ব প্রতিবেদক (২০ ফেব্রুয়ারি ২০২০)। "টিআইবির নতুন চেয়ারপারসন ড. পারভীন হাসান"। দৈনিক অধিকার। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- 1 2 3 "সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন"। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ২৭ অক্টোবর ২০১৬। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- 1 2 "শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবগণের তালিকা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০।
- ↑ "বিচারহীনতাই কর্মকর্তাদের ওপর হামলা উৎসাহিত করছে"। দৈনিক দেশ রূপান্তর। ১১ সেপ্টেম্বর ২০২০। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- ↑ পাভেল হায়দার চৌধুরী (৯ ফেব্রুয়ারি ২০১৭)। "তালিকায় থেকেও যে কারণে সিইসি হতে পারেননি আলী ইমাম মজুমদার"। বাংলা ট্রিবিউন। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- ↑ "এবারও বাদ পড়লেন আলী ইমাম মজুমদার"। এনটিভি। ৭ ফেব্রুয়ারি ২০১৭। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- 1 2 এম এ রহমান (২৭ অক্টোবর ২০১৬)। "টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন আলী ইমাম মজুমদার"। রাইজিংবিডি.কম। ১৪ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২০।
- ↑ "প্রধান উপদেষ্টার 'বিশেষ সহকারী'র নিয়োগ বাতিল"। ১৬ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৪।
- ↑ "খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার"। দৈনিক ইনকিলাব। ১১ নভেম্বর ২০২৪। ১২ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৫।
- ↑ "ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার"। যমুনা টিভি। ২০ জানুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২৫।
- জীবিত ব্যক্তি
- ১৯৫০-এ জন্ম
- কুমিল্লা জেলার ব্যক্তি
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের সচিব
- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব
- বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশী সরকারি চাকরিজীবী
- ত্রিপুরার ব্যক্তি
- বাংলাদেশী সক্রিয় কর্মী
- মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা
- বাংলাদেশের ভূমি উপদেষ্টা
- মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার