বিষয়বস্তুতে চলুন

আলি আল হাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলি আল হাজ
২০২১ সালে আল আহাদের হয়ে আলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলি জামাল আল হাজ
জন্ম (2001-02-02) ২ ফেব্রুয়ারি ২০০১ (বয়স ২৫)[]
জন্ম স্থান বৈরুত, লেবানন
উচ্চতা ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আহাদ
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলি জামাল আল হাজ (আরবি: علي جمال الحاج, ইংরেজি: Ali Al Haj; জন্ম: ২ ফেব্রুয়ারি ২০০১; আলি আল হাজ নামে সুপরিচিত) হলেন একজন লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে লেবানীয় ক্লাব আল আহাদ এবং লেবানন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, আলি লেবানন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে লেবাননের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত লেবাননের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৩ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলি জামাল আল হাজ ২০০১ সালের ২রা ফেব্রুয়ারি তারিখে লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আলি লেবানন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে লেবাননের প্রতিনিধিত্ব করেছেন। লেবাননের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

আলি কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন,[][] যেখানে তিনি এক ম্যাচে অংশগ্রহণ করেছেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
লেবানন২০২২
২০২৩১১
২০২৪
সর্বমোট১৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "AFC Asian Cup 2023™ Qatar squad lists" [এএফসি এশিয়ান কাপ ২০২৩™ কাতার দলের তালিকা] (পিডিএফ)the-afc.com (ইংরেজি ভাষায়)। এশিয়ান ফুটবল কনফেডারেশন। ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪
  2. "منتخب لبنان يعلن تشكيلته إلى كأس آسيا" [এশিয়ান কাপের জন্য লেবানন জাতীয় দল ঘোষণা করেছে] (আরবি ভাষায়)। লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩০ ডিসেম্বর ২০২৩। ১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪
  3. "Lebanon » Appearances Asian Cup 2023" [লেবানন » এশিয়ান কাপ ২০২৩-এ অংশগ্রহণ]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]