আবদুল হামিদ মিয়া
আবদুল হামিদ মিয়া | |
|---|---|
| পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য | |
| কাজের মেয়াদ ১৫ আগস্ট ১৯৪৭ – ৩ এপ্রিল ১৯৫৪ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৮৮৭ কাদিরগঞ্জ, রাজশাহী জেলা, ব্রিটিশ ভারত |
| মৃত্যু | ১৯৭৬ (বয়স ৮৮–৮৯) রাজশাহী |
| রাজনৈতিক দল | মুসলিম লীগ |
| দাম্পত্য সঙ্গী | জেবুন নেসা |
| সম্পর্ক | খায়রুজ্জামান লিটন (পৌত্র) |
| সন্তান | কামারুজ্জামান সহ ১২ |
| পিতামাতা | লাল মোহাম্মদ সরদার (পিতা) |
| পেশা | রাজনীতিবিদ |
আবদুল হামিদ মিয়া (১৮৮৭-১৯৭৬) ছিলেন একজন বাঙালি রাজনীতিক ও সমাজসেবক। তিনি রাজশাহীতে মুসলিম লীগ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন এবং পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য (এমএলএ) ছিলেন।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আবদুল হামিদ মিয়ার জন্ম ১৮৮৭ সালে ব্রিটিশ ভারতের রাজশাহীর কাদিরগঞ্জে। তার পিতা লাল মোহাম্মদ সরদার দু'বার অবিভক্ত বাংলার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য (এমএলসি) ছিলেন।[৩]
পারিবারিক জীবন
[সম্পাদনা]আবদুল হামিদ মিয়ার স্ত্রী জেবুন নেসা। এই দম্পতীর ১২ ছেলে-মেয়ের মধ্যে প্রথম সন্তান আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। হামিদ মিয়ার পৌত্র এ এইচ এম খাইরুজ্জামান লিটন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র।
হামিদ মিয়ার পিতা লাল মোহাম্মদ সরদার দু'বার অবিভক্ত বাংলার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য (এমএলসি) ছিলেন।[৪]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আবদুল হামিদ মিয়া রাজশাহী অঞ্চলের মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৬ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত দুই মেয়াদে অবিভক্ত বাংলা ও পরে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য ছিলেন।[৩]
মৃত্যু
[সম্পাদনা]আবদুল হামিদ মিয়া ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "রাজশাহী বিশ্ববিদ্যালয়"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব, রাজশাহী জেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৪ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৩।
- 1 2 3 4 শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্মারকগ্রন্থ, ১ম খণ্ড। বাংলাদেশ। ২০২০। পৃ. ২০২৪। আইএসবিএন ৯৭৮৯৮৪৩৪৯৩১২৫।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক) - ↑ "সরদার, লালমোহাম্মদ - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।